Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বজুড়ে পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ বাড়বে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Thursday, 23 January 2020
বিশ্বজুড়ে পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ বাড়বে
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক বাজারে চলতি বছর পার্সোনাল কম্পিউটার (পিসি), ট্যাবলেট ও মোবাইল ডিভাইসের সরবরাহ গত বছরের চেয়ে দশমিক ৯ শতাংশ বেড়ে ২১৬ কোটি ইউনিটে পৌঁছবে। বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত স্মার্টফোন সরবরাহে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি দেখা যাবে। বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

গার্টনারের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর মোট যত সংখ্যক ইউনিট মোবাইল ফোন সরবরাহ হবে, তার ১২ শতাংশ থাকবে ফাইভজি সমর্থিত মডেল। এছাড়া ২০২২ সাল নাগাদ বৈশ্বিক বাজারে যত সংখ্যক ইউনিট মোবাইল ফোন সরবরাহ হবে তার ৪৩ শতাংশই ফাইভজি সমর্থিত মডেল হবে।

গার্টনারের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক রঞ্জিত আটওয়াল বলেন, গত বছরের পুরোটা স্মার্টফোন বাজারের জন্য খারাপ গেছে। ২০১৮ সালের চেয়ে গত বছর স্মার্টফোন সরবরাহ ২ শতাংশ কমেছে। তবে চলতি বছর বৈশ্বিক স্মার্টফোন বাজার কিছুটা সরবরাহ প্রবৃদ্ধির মুখ দেখবে। মোবাইল ডিভাইস; বিশেষ করে স্মার্টফোন সরবরাহ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে ফাইভজি নেটওয়ার্কের বিস্তৃতি। এরই মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু টেলিযোগাযোগ বাজারে ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। সেলফোন অপারেটরগুলো দ্রুতগতির এ নেটওয়ার্ক প্রযুক্তিতে সেবা দিতে কার্যক্রম জোরদার করেছে। ফাইভজির সুযোগ-সুবিধা পেতে প্রয়োজন ফাইভজি সমর্থিত স্মার্টফোন। যে কারণে ব্যবহারকারীদের মধ্যে ডিভাইস পরিবর্তনের প্রবণতা বাড়বে, যা বৈশ্বিক স্মার্টফোন বাজারকে টানা কয়েক বছর পর প্রবৃদ্ধির ধারায় ফেরাবে।

বৈশ্বিক বাজারে গত বছর পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ ২১৫ কোটি ইউনিটে পৌঁছেছিল। এককভাবে বৈশ্বিক স্মার্টফোন বাজারে চলতি বছর ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। এ প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে বৃহত্তর চীন ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের উদীয়মান ডিভাইস বাজারগুলো।

টেলিযোগাযোগ খাতের গুরুত্বপূর্ণ বাজার চীন একযোগে অর্ধশতাধিক শহরে ফাইভজি চালু করেছে। এরই অংশ হিসেবে দেশটিতে ফাইভজি ফোনের চাহিদা বেড়েছে। বিভিন্ন ডিভাইস ব্র্যান্ড গত বছরের শেষ মাসে চীনে ৩৫টি মডেলের নতুন ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে। একই সময় দেশটিতে সরবরাহকৃত মোট স্মার্টফোনের মধ্যে ৫৪ লাখ ১৪ হাজার ইউনিট ফাইভজি স্মার্টফোন ছিল। এছাড়া গত ডিসেম্বরে চীনের ব্র্যান্ডগুলো আরো ১১টি নতুন ফাইভজি ফোন উন্মোচনের জন্য তালিকাভুক্ত করেছে। সামগ্রিকভাবে গত বছর দেশটিতে স্মার্টফোন সরবরাহ ৩৮ কোটি ৯০ লাখ ইউনিটে পৌঁছেছে এবং বছরজুড়ে ফাইভজি সমর্থিত স্মার্টফোন বিক্রি ১ কোটি ৩৭ লাখ ৬৯ হাজার ইউনিটে পৌঁছেছে।

চীনে পাওয়া যাচ্ছে এমন ফাইভজি স্মার্টফোনগুলো হলো—জিটিই অ্যাক্সন ১০ প্রো ফাইভজি, হুয়াওয়ে মেট ২০এক্স ফাইভজি, হুয়াওয়ে মেট ৩০ সিরিজ, হুয়াওয়ে মেট এক্স (ফোল্ডিং), অনার ভি৩০ সিরিজ, চায়না মোবাইল পাইওনিয়ার এক্স১, ভিভো আইকিউওও প্রো ফাইভজি, ভিভো নেক্স৩ ফাইভজি, স্যামসাং নোট ১০ প্লাস ফাইভজি, শাওমি মি৯ প্রো ফাইভজি, হুয়াওয়ে নোভা ৬ ও অপো রেনো৩ প্রো ইত্যাদি।

চলতি বছর চীনের স্মার্টফোন ব্র্যান্ডগুলোর ডিভাইস সরবরাহে ইতিবাচক প্রবৃদ্ধি দেখা যাবে, যা গত বছরের চেয়ে দশমিক ৭ শতাংশ বেশি হতে পারে। এছাড়া দেশটিতে ফাইভজি স্মার্টফোন সরবরাহে গত বছরের চেয়ে ২০ শতাংশ প্রবৃদ্ধি দেখা যাবে।

‘চায়না মোবাইল ২০২০ টার্মিনাল প্রডাক্ট প্ল্যান’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর চীনের ফাইভজি স্মার্টফোন বাজারের আকার ১৫ কোটি ইউনিটে পৌঁছবে। এছাড়া চলতি বছরের চতুর্থ প্রান্তিকে ফাইভজি ফোনের দাম এখনকার চেয়ে এক-দেড় হাজার চাইনিজ ইউয়ান কমবে, যা বৈশ্বিক স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি
প্রযুক্তি বাজার

বাজারে আসছে হুয়াওয়ে পকেট থ্রি

সংঘবদ্ধ চক্রের হাতে ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ
নির্বাচিত

সংঘবদ্ধ চক্রের হাতে ‘সুরক্ষা অ্যাপে’র নিয়ন্ত্রণ

পুরাতন আইফোন কেনার সময় যে বিষয় গুলো দেখে নিতে হবে!
কিভাবে করবেন

আইফোনের ব্যাটারি পারফরম্যান্স বাড়াবেন যেভাবে

কিসের কম্পিউটার, মোবাইলই তো সব
প্রযুক্তি সংবাদ

অফিসে বসে বাড়ির কম্পিউটার কন্ট্রোল করবেন যেভাবে

স্যামসাং ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনল
নির্বাচিত

স্যামসাং ‘এ’ সিরিজের নতুন ২ ফোন আনল

ফেসবুকে ভুয়া আইডি
প্রযুক্তি সংবাদ

সেনাপ্রধানের নামে ফেসবুকে ভুয়া আইডি, বিভ্রান্তিকর তথ্য প্রচার

Load More

ট্রেন্ডিং টপিক

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

উপহার হিসেবে শেয়ার পেয়েছেন ওয়ালটন হাই-টেকের পরিচালক

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট
টেলিকম

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 January 2020

বিশ্বজুড়ে পিসি, ট্যাবলেট ও মোবাইল ফোন সরবরাহ বাড়বে

Techzoom.TV |
TechzoomTV