Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 5 October 2026
একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
Share on FacebookShare on Twitter

ওয়্যারলেস ইয়ারবাডের বাজারে নতুন মডেল আনলো অপো। চীনের বাজারে ফাইন্ড এক্স১০ সিরিজের সঙ্গে অপো ইনকো এক্স৪ নামে নতুন ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) ইয়ারবাড উন্মোচন করেছে সংস্থাটি। উন্নত নয়েজ ক্যানসেলেশন, স্পেশাল অডিও, ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি এবং দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ সব মিলিয়ে প্রিমিয়াম ফিচারের দিকেই নজর দিয়েছে নতুন এই ইয়ারবাডে।

অপো ইনকো এক্স৪-এ রয়েছে ১১ মিমি ডায়নামিক উফার এবং ৬ মিমি টুইটার। এর ফ্রিকোয়েন্সি রেসপন্স ১০হার্জ থেকে ৪০কিলোহার্জ। এএসি, এসবিসি, এলএইচডিসি ও এলসি৩ একাধিক অডিও কোডেক সমর্থন করে ইয়ারবাডটি। পাশাপাশি রয়েছে ৪৮কিলোহার্জ/২৪-বিট লসলেস অডিও এবং স্পেশাল অডিও সাপোর্ট।

ব্যাকগ্রাউন্ডের শব্দ কমানোর জন্য এতে একাধিক এএনসি মোড রয়েছে। ব্যবহারকারী ডিপ, মিডিয়াম ও লাইট নয়েজ ক্যানসেলেশন বেছে নিতে পারবেন। রয়েছে ট্রান্সপারেন্সি ও অ্যাডাপটিভ মোডও। অপোর দাবি, এর নয়েজ ক্যানসেলেশন প্রযুক্তি দৈনন্দিন জীবনের ৯৯.৮ শতাংশ পর্যন্ত শব্দ দমন করতে পারে।

কলের সময় পরিষ্কার শব্দ পাওয়ার জন্য অপো ইনকো এক্স৪-এ রয়েছে মোট চারটি মাইক্রোফোন। এর মধ্যে তিনটি সিলিকন মাইক্রোফোন এবং একটি ভিপিইউ মাইক্রোফোন। চার-মাইক্রোফোনভিত্তিক এআই কল নয়েজ রিডাকশন প্রযুক্তি আশপাশের শব্দ কমিয়ে কথোপকথন আরও পরিষ্কার করতে সাহায্য করবে।

ইয়ারবাডে ব্লুটুথ ৬.১ রয়েছে। একই সঙ্গে দুটি ডিভাইসের সঙ্গে কানেক্ট করা যাবে। ফলে ফোন ও ল্যাপটপের মতো দুই ডিভাইসের মধ্যে বারবার সংযোগ বিচ্ছিন্ন না করেও ব্যবহার করা সম্ভব। অ্যান্ড্রোয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই কাজ করবে এটি।

ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও নজর কেড়েছে অপো ইনকো এক্স৪। প্রতিটি ইয়ারবাডে রয়েছে ৬৫এমএএইচ ব্যাটারি এবং চার্জিং কেসে রয়েছে ৫৭৬এমএএইচ ব্যাটারি। এএনসি ও এএসি বন্ধ রাখা হলে ইয়ারবাডে একবার চার্জে সর্বোচ্চ ১৩ ঘণ্টা এবং চার্জিং কেসসহ মোট ৫৩ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক পাওয়া যাবে বলে দাবি অপোর। এলএইচডিসি ব্যবহার করলে এই সময় কমে ইয়ারবাডে ১০ ঘণ্টা এবং কেসসহ ৪২ ঘণ্টা পর্যন্ত হতে পারে। চার্জিং কেসে রয়েছে ইউএসবি টাইপ-সি এবং ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। তারযুক্ত চার্জিংয়ে ইয়ারবাড পুরোপুরি চার্জ হতে প্রায় ৫৫ মিনিট এবং কেসে প্রায় ৬৫ মিনিট লাগে। ওয়্যারলেস চার্জিংয়ে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা।

প্রতিটি ইয়ারবাডের ওজন ৫.৬ গ্রাম। চার্জিং কেসসহ মোট ওজন ৫৩ গ্রাম। পাশাপাশি IP55 রেটিং থাকায় ধুলো ও পানির ছিটেফোঁটা থেকে সুরক্ষার সুবিধাও মিলবে। ফলে অডিও, কল কোয়ালিটি, কানেক্টিভিটি ও ব্যাটারি সবদিক মিলিয়ে অপো ইনকো এক্স৪ প্রিমিয়াম টিডব্লিউএস ইয়ারবাডের বাজারে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে জায়গা করে নিতে পারে।

চীনের বাজারে অপো ইনকো এক্স৪-এর দাম রাখা হয়েছে ১হাজার ১৯৯ চীনা ইউয়ান, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২১ হাজার ৮০০ টাকার সমান। ইয়ারবাডটি পাওয়া যাবে পিঙ্ক গোল্ড, সফট হোয়াইট ও টাইটেনিয়াম গ্রে এই তিন রঙে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইয়ারবাড

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্স ছড়িয়ে পড়ছে শহর ছাড়িয়ে গ্রামে
ই-কমার্স

অনলাইন ব্যবসায় সাফল্য পেতে অনুসরণ করতে পারেন এই দশটি ধাপ

ফোনে নিজেদের চিপ ব্যবহার করবে অপো
নির্বাচিত

ফোনে নিজেদের চিপ ব্যবহার করবে অপো

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহী করছে
নির্বাচিত

অতিরিক্ত ইন্টারনেট ব্যবহার শিক্ষার্থীদের পড়াশোনায় অনাগ্রহী করছে

ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ছেলে মেয়েদের প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত করা অপরিহার্য: মোস্তাফা জব্বার

বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় মুহুর্তগুলো শেয়ার করে জিতে নিন অপো এফ১৯ প্রো
প্রযুক্তি সংবাদ

বন্ধু ও পরিবারের সাথে আনন্দময় মুহুর্তগুলো শেয়ার করে জিতে নিন অপো এফ১৯ প্রো

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?
প্রযুক্তি সংবাদ

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?

Load More

ট্রেন্ডিং টপিক

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে
নির্বাচিত

সেপ্টেম্বরে গতি বেড়েছে চীনের উৎপাদন খাতে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

Alt Text: কখন স্মার্টফোন বদলানো উচিত

কত বছর পর স্মার্টফোন বদলানো উচিত, বুঝবেন যেভাবে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

নিরাপত্তা জোরদার ও প্রযুক্তিগত উন্নয়নের দোহাই দিয়ে কেন্দ্রীয়...

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

IPE মূল্যায়নে দ্বিতীয় বিটিআরসি

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 October 2026

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

Techzoom.TV |
TechzoomTV