Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 October 2026
কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা

ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক ও শাস্তিমূলক ব্যবস্থার অভিযোগ, রেস্তোরাঁ মালিকদের উচ্চ কমিশন নিয়ে আপত্তি এবং প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলার ঘটনায় প্রতিষ্ঠানটি নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ফুডপান্ডা রাইডারদের অভিযোগ, দীর্ঘ সময় রাস্তায় কাজ করেও আয় থেকে প্রয়োজনীয় খরচ বাদ দেয়ার পর খুব সামান্য অর্থ অবশিষ্ট থাকে। মোটরসাইকেল বা বাইসাইকেল রক্ষণাবেক্ষণ, জ্বালানি এবং মোবাইল ডেটার ব্যয় বহন করতে গিয়ে তাদের উপার্জনের বড় অংশ খরচ হয়ে যায়। দূরত্ব ও শ্রমের তুলনায় ডেলিভারি চার্জ কম এবং ইনসেনটিভ পাওয়ার শর্ত কঠিন হওয়ায় তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

রাইডারদের আরও অভিযোগ, যানজট, রেস্তোরাঁয় খাবার তৈরিতে বিলম্ব কিংবা গ্রাহকের অবস্থান খুঁজে পেতে সমস্যার মতো পরিস্থিতিতেও ডেলিভারি দেরি হলে তাঁদের বিরুদ্ধে জরিমানা বা অ্যাকাউন্ট স্থগিতের ব্যবস্থা নেয়া হয়। এসব ঘটনায় যথাযথ তদন্ত ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ সব সময় পাওয়া যায় না বলেও দাবি তাঁদের।

রাজধানীর ধানমন্ডি এলাকার রাইডার সাইফুল ইসলাম জানান, দিনের বড় একটি সময় রাস্তায় কাটিয়ে অর্ডার পৌঁছে দিতে হয়। কিন্তু জ্বালানি, মোবাইল ডেটা ও যানবাহন রক্ষণাবেক্ষণের খরচ মেটানোর পর আয় প্রত্যাশা অনুযায়ী থাকে না। তাঁর মতে, কাজের দূরত্ব ও চাপ বিবেচনায় ডেলিভারি চার্জ নির্ধারণ করা এবং রাইডারদের জীবনযাপনের উপযোগী আয় নিশ্চিত করা জরুরি।

জুনায়েদ হাসান নামের আরেক রাইডারের অভিযোগ, যানজট কিংবা রেস্তোরাঁয় খাবার প্রস্তুত হতে দেরি হলে অনেক সময় তাঁদের কিছু করার থাকে না। তারপরও নির্ধারিত সময়ে ডেলিভারি দিতে না পারার দায় তাঁদের ওপর বর্তায়। তাঁর মতে, শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আগে সংশ্লিষ্ট রাইডারের বক্তব্য শোনা এবং ঘটনার নিরপেক্ষ পর্যালোচনা করা প্রয়োজন।

এছাড়াও ফুডপান্ডার পার্টনার রেস্তোরাঁগুলোর মালিকদের মধ্যেও কমিশন ও অন্যান্য চার্জ নিয়ে অসন্তোষ রয়েছে। তাঁদের দাবি, প্ল্যাটফর্মটির মাধ্যমে অর্ডার বাড়লেও প্রত্যাশিত মুনাফা পাওয়া যাচ্ছে না।

রেস্তোরাঁ মালিকদের অভিযোগ, ফুডপান্ডায় একেক রেস্টুরেন্ট থেকে একেক রকম, যেমন- ১৫%, ১৮% থেকে শুরু করে ৩০% থেকে ৩৫% পর্যন্ত কমিশন কাটা হচ্ছে। এর পাশাপাশি সিপিসি, এভারেজ ওয়েট টাইম (ডব্লিউটিএফ) এবং নানা ধরনের প্ল্যাটফর্ম চার্জের কারণে মাস শেষে হিসাব অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায়।

পাশাপাশি অর্থ পরিশোধ ও হিসাবের স্বচ্ছতা নিয়েও কিছু রেস্তোরাঁ মালিক প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, চুক্তিতে কমিশনের হার নির্ধারিত থাকলেও অন্যান্য সেবার চার্জ যুক্ত হওয়ায় বিক্রির বিপরীতে প্রকৃত আয় হিসাব করা জটিল হয়ে পড়ে।

কমিশন ও অতিরিক্ত চার্জ কমানোর দাবিতে চট্টগ্রামে ফুডপান্ডার সেবা বন্ধ রাখার কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির চট্টগ্রাম মহানগর শাখা। ন্যায্য ও টেকসই ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত চট্টগ্রাম মহানগরীতে ফুডপান্ডা বর্জন কর্মসূচি কঠোরভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রেস্টুরেন্ট মালিকরা।

রাইডারদের পারিশ্রমিক ও কর্মক্ষেত্রের নিরাপত্তা, রেস্তোরাঁর কমিশন কাঠামো এবং অতিরিক্ত চার্জ নিয়ে এসব অভিযোগের ফলে ফুডপান্ডার সেবা পরিচালনা ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী বছর ডিসপ্লে বাজারে বিক্রি ২ শতাংশ কমবে: ওমডিয়া
নির্বাচিত

আগামী বছর ডিসপ্লে বাজারে বিক্রি ২ শতাংশ কমবে: ওমডিয়া

২০২৪ সালে মোবাইল ফটোগ্রাফিতে নয়া বিপ্লব
নির্বাচিত

২০২৪ সালে মোবাইল ফটোগ্রাফিতে নয়া বিপ্লব

হোয়াটসঅ্যাপের প্রোফাইল পিকচার লুকিয়ে রাখবেন যেভাবে
কিভাবে করবেন

হারানো ফোন থেকে হোয়াটসঅ্যাপ ডাটা উদ্ধারের উপায়

আসছে হুয়াওয়ে নোভা সিরিজের নতুন ফোন
নির্বাচিত

আসছে হুয়াওয়ে নোভা সিরিজের নতুন ফোন

ভারতের সহায়তায় দেশে আরও ১২টি হাইটেক পার্ক হবে: পলক
নির্বাচিত

ভারতের সহায়তায় দেশে আরও ১২টি হাইটেক পার্ক হবে: পলক

মেইল শিডিউল করার সহজ উপায় জানাল জিমেইল
প্রযুক্তি সংবাদ

সকাল থেকেই জিমেইল ব্যবহারে সমস্যা

Load More

ট্রেন্ডিং টপিক

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

যমুনা ফিউচার পার্ক
প্রযুক্তি সংবাদ

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2026

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV