Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করল এসার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
বাংলাদেশে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করল এসার
Share on FacebookShare on Twitter

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের বাজারে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করেছে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড এসার। অনুষ্ঠানে এন্টারপ্রাইজ এবং গেমিং সিরিজের নতুন ল্যাপটপ প্রদর্শন করে এসার। যার মধ্যে রয়েছে নতুন সুইফ ৭, কনসেপ্ট ডি, ট্রাভেলম্যাট এক্স৫ এবং নাইট্রো ৭ সিরিজের অত্যাধুনিক সব ল্যাপটপ। এসারের নতুন এসব পণ্য ক্রিয়েটিভ কাজে ব্যবহারকারীদের পূর্ণ সুবিধা এবং কম্পিউটার ডিভাইস ব্যবহারে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা দেবে।

অনুষ্ঠানে এসার ইন্ডিয়ার প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর হরিশ কোহলি বলেন, ‘বাংলাদেশের বাজারে আমাদের সর্বশেষ প্রযুক্তির ল্যাপটপ নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। এসারের বাজার বাংলাদেশে ক্রমবর্ধমান ভাবে বেড়ে চলেছে, ভালো চাহিদা আমরা লক্ষ্য করেছি। তাই আমরা আত্মবিশ্বাসী যে আমাদের অত্যাধুনিক ফিচারের নতুন পণ্যগুলো এখানে ভালো সাড়া ফেলবে। পেশাজীবি ও গেমার চাহিদা বিবেচনা করে সর্বাধুনিক সব প্রযুক্তির সঙ্গে দ্রতগতির কার্যক্ষমতার বিষয়টিকে প্রাধান্য নিয়ে নতুন রেঞ্জের এই ডিভাইসগুলো নিয়ে আসা হয়েছে।’

কনসেপ্ট-ডি
এসারের কনসেপ্ট-ডি সিরিজ হচ্ছে হাই-এন্ড নোটবুক এবং ল্যাপটপের এক অপূর্ব সমন্বয়। যা রঙিন ও নতুন ডিজাইনের, সঙ্গে প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির। অত্যাধুনিক এই নোটবুক কম্পিউটার ক্রিয়েটিভ কাজের জন্য উপযোগী। এর কিবোর্ডে অ্যাম্বার রঙের ব্যাকলাইট দেয়া হয়েছে। কনসেপ্ট-ডি৯০০ মডেলের উচ্চ পারফরম্যান্সের নোটবুকে রয়েছে ইন্টেলের ৪০ কোর ও ৮০ থ্রেডের ডুয়াল জিওন গোল্ড ৬১৪৮ প্রসেসর এবং এনভিডিয়ার কোয়াড্র আরটিএক্স ৬০০০ গ্রাফিক্স। কনসেপ্ট-ডি৫০০ মডেলের হাই-এন্ড ডেস্কটপে রয়েছে ৮ কোর ও ১৬ থ্রেডের ইন্টেলের নবম প্রজন্মের কোর আই-৯ ৯৯০০কে প্রসেসর, যার গতি সর্বোচ্চ ৫ গিগাহার্জ। গ্রাফিক্স হিসেবে এতে ব্যবহৃত হয়েছে এনভিডিয়ার কোয়াড্র আরটিএক্স ৪০০০ জিপিইউ।

সুইফট ৭
এসারের নতুন আল্ট্রা-স্লিম ল্যাপটপ সুইফট ৭। এটি অবিশ্বাস্য রকমের পাতলা ও হালকা ওজনের ল্যাপটপ এবং পাশাপাশি মজবুত। ল্যাপটপটির স্ক্রিনের চারপাশ জিরো-ফ্রেম ডিসপ্লে­ সুবিধার হওয়ার ফুল-স্ক্রিন ডিসপ্লে উপভোগ করা যাবে। ডিসপ্লেতে মাত্র ২.৫৭ মিলিমিটার পাতলা ব্যাজেল থাকায় এর স্ক্রিন টু বডি রেশিও ৯২ শতাংশ। ল্যাপটপটির ওজন মাত্রা ৮৯০ গ্রাম। হাতে নিলে মনেই হবে না যে, ল্যাপটপ বহন করা লাগছে। উচ্চতর পোর্টেবিলিটি নিশ্চিতে এটি ম্যাগনেসিয়াম-লিথিয়াম এবং ম্যাগনিসিয়াম-অ্যালুমিনিয়াম অ্যালোয়ে তৈরি করা হয়েছে। এই উপাদানে তৈরি হওয়ায় সুইফট ৭ ল্যাপটপ সাধারণ অ্যালুমিনিয়ামের একই পুরুত্বের ল্যাপটপের তুলনায় ২ থেকে ৪ গুণ বেশি শক্তিশালী। এমনকি তুলনামূলক ২০ থেকে ৩৫ শতাংশ পাতলা হওয়ায় ওজন ১ কেজির কম। উপরন্তু, ল্যাপটপের পৃষ্ঠ সিরামিকের মতো দেখাতে এসার এতে মাইক্রো-এআরসি অক্সিডেশন ফিনিশ দিয়েছে।

নাইট্রো ৭
গেমার জন্য এসার নিয়ে এসেছে গেমিং ল্যাপটপের নতুন সিরিজ নাইট্রো-৭। ভারী গেম খেলার উপযোগী এই ল্যাপটপ ৭ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সুবিধা দেবে। গেমিংয়ে সর্বোচ্চ পারফরম্যান্স নিশ্চিতে এই ল্যাপটপে রয়েছে নবম প্রজন্মের ইন্টেল কোর আই-৭ প্রসেসর এবং এনভিডিয়ার অত্যাধুনিক গ্রাফিক্স, উচ্চ রেজ্যুলেশনের ডিসপ্লে- সম্পন্ন এই ল্যাপটপের স্ক্রিন ১৫.৬ ইি । স্মুথ ও ব্লার ফ্রি গেমিং উপভোগে ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্জ ও রেসপন্স টাইম ৩ মিলি সেকেন্ড। ডিসপ্লেতে মাত্র ৭.৪৮ মিলিমিটার পাতলা ব্যাজেল থাকায় এর স্ক্রিন টু বডি রেশিও ৭৮ শতাংশ। স্লিম ও মেটাল ডিজাইনে তৈরি নাইট্রো-৭ গেমিং ল্যাপটপ খুবই স্লিম, পুরুত্ব মাত্র ১৯.৯ মিলিমিটার। এই ল্যাপটপগুলো ৩২ জিবি পর্যন্ত ডিডিআর৪ র‌্যাম এবং ২ টিবি পর্যন্ত এইচডিডি স্টোরেজে পাওয়া যাবে।

ট্রাভেলমেট এক্স৫
ট্রাভেল ল্যাপটপ হিসেবে এসারের নতুন আকর্ষণ ট্রাভেলমেট এক্স৫১৪-৫১ ল্যাপটপ। এটি এখন পর্যন্ত এসারের তৈরি সবচেয়ে হালকা ওজনের ট্রাভেল ল্যাপটপ। এটির ডিজাইন এমন ভাবে করা হয়েছে যেন ভ্রমণের সঙ্গী হিসেবে স্বাচ্ছন্দ্য পাওয়া যায়। ম্যাগনেসিয়াম অ্যালোয় দিয়ে তৈরি হওয়ায় ল্যাপটপটি যেমন প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির যেমন ওজনেও হালকা এবং এর আকর্ষণীয় কাঠামো একই পুরত্বের অ্যালুমিনিয়ামের তুলনায় শক্তিশালী। ওজন ৮৯০ গ্রাম এবং ০.৫৮ ইি পুরত্বের হওয়ায় ল্যাপটপটি ভ্রমণে স্বাচ্ছন্দ্যে বহন উপযোগী। ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ থাকায়, প্রফেশলানরা দীর্ঘ যাত্রায় নিশ্চিতে কাজ করতে পারবেন। টানা দুইদিন চার্জ দেওয়া ছাড়াই ল্যাপটপটি ব্যবহার করা যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের বাজারে স্টুডেন্ট, হোম ইউজার, ক্রিয়েটর, প্রফেশনাল এবং গেমারদের জন্য নানা মডেলের মিডরেঞ্জ এবং প্রিমিয়াম কোয়ালিটির ল্যাপটপ, ট্যাবলেট কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া প্রজেক্টর, কম্পিউটার মনিটর, সুপার কম্পিউটার, আইওটি ডিভাইস, সুপার সিটি সলিউশ্যন নিয়ে আসার পরিকল্পনা রয়েছে এসারের।

বাংলাদেশে এসারের ৫টি সার্ভিস সেন্টার রয়েছে। ঢাকা, খুলনা, সিলেট, রংপুর এবং সৈয়দপুরে। এসার গ্রাহকদের জন্য ঢাকার সার্ভিস সেন্টোরের নাম্বার-+৮৮০১৭৭৫৫৫৭১৯৮

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এসারকনসেপ্ট-ডিগেমিং ল্যাপটপট্রাভেলমেট এক্স৫বেষ্ট ল্যাপটপসুইফট ৭

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিয়েতনামে স্যামসাং ডিসপ্লের কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

ভিয়েতনামে স্যামসাং ডিসপ্লের কর্মীদের কোয়ারেন্টিনে পাঠানোর নির্দেশ

শাওমিকে পিছনে ফেলে র্শীষে ভিভো
নির্বাচিত

শাওমিকে পিছনে ফেলে র্শীষে ভিভো

বাজার কাঁপাতে আসছে শাওমি
নির্বাচিত

বাজার কাঁপাতে আসছে শাওমি

২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার
প্রযুক্তি সংবাদ

২৬ হাজার পর্নো-জুয়ার সাইট বন্ধ করেছে সরকার

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা
ই-কমার্স

ইভ্যালির সম্পদ বিক্রি-হস্তান্তরে নিষেধাজ্ঞা

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

চলতি বছরে প্রযুক্তিপণ্য ক্রয়ে ব্যয় হবে ১ লাখ ৬৯ হাজার কোটি ডলার

Load More

ট্রেন্ডিং টপিক

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়
টেলিকম

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক
টেলিকম

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা বারে ফিরল নোটিফিকেশন লাইট, পিক্সেল ১১ প্রোতে গুগলের ‘হাইলাইট’

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার
প্রযুক্তি সংবাদ

পরমাণু প্রযুক্তিকে উন্নয়নের ভিত্তি করতে চায় সরকার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুলাই ২০১৯

বাংলাদেশে নতুন সিরিজের ল্যাপটপ উন্মোচন করল এসার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix