Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 10 November 2026
বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে ৭ হাজারের বেশি সন্দেহজনক ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত হয়েছে। এসব অ্যাকাউন্টের বিষয়ে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহক পরিচিতি যাচাই বা কেওয়াইসি-সংক্রান্ত নির্দেশনা লঙ্ঘনের অভিযোগে বিকাশের বিরুদ্ধে কেন জরিমানা করা হবে না, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, শনাক্ত হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে কয়েকটির গ্রাহকের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত দেখানো হয়েছে। এ ছাড়া অনেক অ্যাকাউন্টে অস্বাভাবিক মাত্রার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অসংগতি থাকার পরও অ্যাকাউন্টগুলো সচল থাকায় কেওয়াইসি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ‘এরপরও অ্যাকাউন্টগুলো সচল রয়েছে, যা বিএফআইইউর কেওয়াইসি নির্দেশিকার লঙ্ঘন।’

পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী গত ৩ নভেম্বর বিকাশের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কেওয়াইসি নির্দেশিকা ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই), এমএফএস প্রতিষ্ঠানসহ বিভিন্ন পেমেন্ট সেবা প্রদানকারীর জন্য প্রযোজ্য।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ও এমএফএস প্রতিষ্ঠানকে নিয়মিত জরিমানা করা হয়। তবে সংশ্লিষ্ট সার্কুলার বা আইনে জরিমানার বিধান থাকতে হয়।

তিনি বলেন, নির্দিষ্ট আইনি বিধানের ভিত্তিতেই এ ধরনের জরিমানা করা হয়। কেন্দ্রীয় ব্যাংকের লক্ষ্য বাস্তবায়নে বাধা দেওয়ার মতো বৃহত্তর কোনো অভিযোগের সঙ্গে এসব জরিমানার সম্পর্ক নেই।

আরিফ হোসেন খান আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো জরিমানা করা হয়নি। ব্যাখ্যা চাওয়া হয়েছে প্রাথমিক পদক্ষেপ হিসেবে। বিকাশের জবাব সন্তোষজনক কি না, তার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করবে।

এদিকে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ লেনদেন, অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সি বাণিজ্যের মতো কার্যক্রম বাড়ছে। এসব কার্যক্রমের বড় একটি অংশ ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে বলে তাঁদের পর্যবেক্ষণ।

বিকাশ লিমিটেড ব্র্যাক ব্যাংক পিএলসির একটি সহযোগী প্রতিষ্ঠান। ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠানটির নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা প্রায় সাড়ে ৮ কোটি। এর মধ্যে সক্রিয় অ্যাকাউন্ট রয়েছে ৪ কোটি ২০ লাখ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: এমএফএসএমএফএস জালিয়াতিকেওয়াইসিকেওয়াইসি নির্দেশিকাডিজিটাল লেনদেনপেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট ২০২৪বাংলাদেশ ব্যাংকবিএফআইইউবিকাশভুয়া অ্যাকাউন্টসন্দেহজনক এমএফএস অ্যাকাউন্ট

এই বিভাগ থেকে আরও পড়ুন

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজের ‘বৈশাখী মেলা’ ক্যাম্পেইন

জেসিআই তরুণ উদ্যোক্তা পুরস্কার পেলেন ওয়ালটনের পরিচালক তাহমিনা তান্না
প্রযুক্তি সংবাদ

জেসিআই তরুণ উদ্যোক্তা পুরস্কার পেলেন ওয়ালটনের পরিচালক তাহমিনা তান্না

চমকপ্রদ ফোন নিয়ে আসছে অপো রেনো৫ জেড
ছাড় ও অফার

অপোর ফোন কিনে বাড়ি ফিরুন বাইক জিতে

আরও উন্নত ফ্ল্যাগশিপ ডিএসএলআর আনবে নিকন
লিড স্টোরি

‘ডিএসএলআর’ উৎপাদন বন্ধ করবে নিকন ও ক্যানন?

টাচ স্ক্রিনের দাগ ওঠানোর উপায়
নির্বাচিত

টাচ স্ক্রিনের দাগ ওঠানোর উপায়

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন
প্রযুক্তি বাজার

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
অর্থ ও বাণিজ্য

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর
প্রযুক্তি সংবাদ

দাম বাড়ানোর পর বিক্রি কমেছে নিনতেন্দো সুইচ টুর

ড্যাজল
প্রযুক্তি বাজার

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

আইকিউওও
নির্বাচিত

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

আইফোন কেনার মাত্র কয়েক দিনের মধ্যে ব্যাটারি হেলথ...

বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার পার্কিং বাজারে উবার

এবার পার্কিং বাজারে উবার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 November 2026

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

Techzoom.TV |
TechzoomTV