Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 November 2026
Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
Share on FacebookShare on Twitter

আইফোন কেনার মাত্র কয়েক দিনের মধ্যে ব্যাটারি হেলথ কমে যাওয়ার অভিযোগ করেছেন এক ক্রেতা। পরে কেনার ২০ দিনের মাথায় একই ফোন বিক্রি করতে গেলে প্রত্যাশার তুলনায় অনেক কম দাম প্রস্তাব করা হয়েছে বলেও অভিযোগ তাঁর। ঘটনাটি ঘটেছে প্রযুক্তিপণ্য বিক্রেতা প্রতিষ্ঠান Applion থেকে কেনা একটি আইফোন ১৪ নিয়ে।

আহমেদ গালিব নামের ওই ক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অভিজ্ঞতা তুলে ধরে জানান, প্রায় ২০ দিন আগে Applion থেকে তিনি একটি আইফোন ১৪ কেনেন। ফোনটির দাম ছিল ৪৩ হাজার টাকা। এর সঙ্গে চার্জার, কেবলসহ বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে আরও ৪ হাজার টাকা খরচ হয়। সব মিলিয়ে তাঁর মোট ব্যয় দাঁড়ায় ৪৭ হাজার টাকা।

গালিবের দাবি, ফোনটি কেনার সময় এর ব্যাটারি হেলথ ছিল ৮৫ শতাংশ। কেনার কয়েক দিনের মধ্যেই তা কমে ৮৩ শতাংশে নেমে আসে। বিষয়টি বিক্রেতা প্রতিষ্ঠানকে জানালে তাঁকে বলা হয়, তিনি নিজেই ফোন ব্যবহারের কারণে ব্যাটারি হেলথ কমিয়েছেন।

পরে ব্যক্তিগত প্রয়োজনে ফোনটি Applion-এর কাছেই বিক্রি করতে গেলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ৩৬ হাজার টাকা দাম বলা হয় বলে দাবি করেন তিনি। অর্থাৎ ফোনটির জন্য ৪৩ হাজার টাকা দেওয়ার পর মাত্র ২০ দিনের ব্যবধানে বিক্রির প্রস্তাবিত দামে ৭ হাজার টাকার ব্যবধান তৈরি হয়েছে। আর অ্যাক্সেসরিজসহ তাঁর মোট ব্যয়ের তুলনায় প্রস্তাবিত দাম ১১ হাজার টাকা কম।

নিজেকে আইফোনের নতুন ব্যবহারকারী উল্লেখ করে গালিব বলেন, প্রতিষ্ঠানটির ভিডিও দেখে এবং তাদের ওপর আস্থা রেখেই তিনি ফোনটি কিনেছিলেন। কিন্তু কেনার পর এমন অভিজ্ঞতায় হতাশ হয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, একজন ক্রেতা কোনো প্রতিষ্ঠানের ওপর বিশ্বাস রেখে পণ্য কেনার পর এমন পরিস্থিতির মুখোমুখি হলে তার দায় কে নেবে?

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি বলেন, তাঁর উদ্দেশ্য কোনো প্রতিষ্ঠানকে অপমান করা নয়; বরং নিজের অভিজ্ঞতা তুলে ধরে অন্য ক্রেতাদের সতর্ক করা। বিশেষ করে নতুন আইফোন ব্যবহারকারীদের শুধু প্রচারণা বা ভিডিও দেখে ফোন কেনার সিদ্ধান্ত না নিয়ে পণ্য ভালোভাবে যাচাই করার পরামর্শ দিয়েছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: AppleApplioniPhone 14আইফোন কেনার অভিজ্ঞতাআইফোন ব্যাটারি হেলথগ্রাহক অভিযোগব্যবহৃত আইফোনের দামব্যাটারি হেলথস্মার্টফোনস্মার্টফোন ক্রেতা

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন আনছে ইলন মাস্কের টেসলা, জানুন সব ফিচার ও দাম
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন আনছে ইলন মাস্কের টেসলা, জানুন সব ফিচার ও দাম

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

মন্ত্রী ফকির মাহবুব আনামের সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন
নির্বাচিত

ঘূর্ণিঝড়ে টেলিযোগাযোগ সচল রাখতে কন্ট্রোল সেন্টার স্থাপন

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস
নির্বাচিত

ইভ্যালিতে পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

চাকরি হারাবে উবারের ২০ শতাংশ কর্মী
অটোমোবাইল

উবার অ্যাপ এখন বাংলায়

এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড
প্রযুক্তি সংবাদ

এ-ফোরটেকের নতুন ফাংশনাল মাল্টিমিডিয়া কিবোর্ড

Load More

ট্রেন্ডিং টপিক

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

বিশ্বে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার দ্বিগুণ, ৬২ কোটির বেশি মানুষ যুক্ত
নির্বাচিত

ক্রিপ্টোকারেন্সির দাম দুই মাসের সর্বনিম্নে

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

এআই যুগে নেটওয়ার্কের নিরাপত্তা বাড়াতে নতুন প্রযুক্তি এনেছে সফোস

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!
ই-কমার্স

ফুডপান্ডাকে বিদায় জানালেন চট্টগ্রামের রেস্টুরেন্ট মালিকরা, ঢাকায় কী হবে!

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা
প্রযুক্তি সংবাদ

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

আইফোন কেনার মাত্র কয়েক দিনের মধ্যে ব্যাটারি হেলথ...

বিকাশের সন্দেহজনক অ্যাকাউন্ট শনাক্তের ঘটনায় বাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা তলব

১৫০ বছর বয়সী গ্রাহকের অ্যাকাউন্টও বিকাশে, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার ওয়ালটন ফ্রিজ কিনে ঘরভর্তি পণ্য বুঝে পেলেন খুলনার শতরুপা বিশ্বাস

এবার পার্কিং বাজারে উবার

এবার পার্কিং বাজারে উবার

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2026

Applion থেকে আইফোন কিনে হতাশ ক্রেতা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix