Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 11 November 2026
জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব
Share on FacebookShare on Twitter

বিশ্ব প্রযুক্তি খাতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। চীনের গুপ্তচর বলে অভিযোগ ওঠা এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনায় প্রথমে নিজ প্রতিষ্ঠান ও পরে এফবিআইয়ের তদন্তের মুখে পড়েছেন তিনি। ঘটনাটি শুধু তার ব্যক্তিগত জীবন বা পারিবারিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। বরং এর সঙ্গে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রযুক্তিগত প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়।

কয়েক ট্রিলিয়ন ডলারের প্রতিষ্ঠান এনভিডিয়ার নেতৃত্ব দিচ্ছেন হুয়াং। তিন দশকের বেশি সময় ধরে তিনি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছেন। তার হাত ধরেই এনভিডিয়া এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় চিপের বাজারে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ফলে হুয়াংয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ ও এ নিয়ে তদন্তের ফল কী হয়, তা নিয়ে শুধু প্রযুক্তি খাত নয়, বিনিয়োগকারীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

বিবিসির বিশ্লেষণে বলা হয়, হুয়াংয়ের সঙ্গে অ্যালিস হুয়াং নামের এক নারীর কথিত সম্পর্কের বিষয়টি সামনে এসেছে। অ্যালিসের সঙ্গে তার কোনো পারিবারিক সম্পর্ক নেই। তিনি সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তার বিরুদ্ধে চীনের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে।

ঘটনাটির গুরুত্ব বুঝতে হলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান প্রযুক্তিগত প্রতিযোগিতার দিকে নজর দিতে হবে। বিশেষ করে এআই প্রযুক্তির উন্নয়ন ও বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে প্রতিযোগিতা এখন তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, এআই প্রযুক্তিতে যে দেশ এগিয়ে থাকবে, ভবিষ্যতে বিশ্বে তার প্রভাবও বেশি হবে।

এনভিডিয়ার অবস্থান এ প্রতিযোগিতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি এআই প্রযুক্তি তৈরির জন্য প্রয়োজনীয় উন্নত চিপ সরবরাহ করে। এসব চিপের চাহিদা এত বেশি যে প্রতিষ্ঠানকে তা সামাল দিতে হিমশিম খেতে হয়। চাহিদার সঙ্গে মিল রেখে এসব চিপের দামও নির্ধারণ করছে এনভিডিয়া।

বিবিসির তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির সর্বশেষ ডেটা সেন্টার প্রযুক্তির একটি ইউনিটের দাম শুরু হয় ৫০ হাজার ডলার থেকে। মাঝারি বা বড় আকারের একটি ডেটা সেন্টারে এ ধরনের শত শত চিপ ব্যবহার করা হতে পারে।

চীনে চিপ সরবরাহ নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের সরকার শুরুতে এনভিডিয়ার উন্নত চিপ চীনে রফতানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। ওয়াশিংটনের আশঙ্কা ছিল, এসব চিপ ব্যবহার করে চীন এআই প্রযুক্তিতে আরো এগিয়ে যেতে পারে। পরে অবশ্য রফতানি নীতি কিছুটা শিথিল করা হয়।

তবে অ্যালিস হুয়াংয়ের প্রতিষ্ঠান মেগাস্পিডের বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা এড়িয়ে এনভিডিয়ার চিপ চীনে পাঠানোর অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের নভেম্বরে কয়েক বিলিয়ন ডলারের এনভিডিয়া প্রযুক্তি কেনে প্রতিষ্ঠানটি। তবে এসব প্রযুক্তি অবৈধভাবে ব্যবহার করা হয়েছে—এমন অভিযোগ অস্বীকার করেছে মেগাস্পিড।

এদিকে জেনসেন হুয়াং দীর্ঘদিন ধরেই চীনে এনভিডিয়ার চিপ রফতানির ওপর বিধিনিষেধ শিথিল করার পক্ষে অবস্থান নিয়েছেন। তার যুক্তি, চীনের এআই প্রযুক্তির উন্নয়ন ঠেকানোর চেষ্টা না করে দেশটিকে মার্কিন প্রযুক্তির ওপর নির্ভরশীল রাখা যুক্তরাষ্ট্রের জন্য লাভজনক হতে পারে।

এখন এনভিডিয়ার সামনে বড় প্রশ্ন হলো অ্যালিস হুয়াং জেনসেন হুয়াংয়ের কাছ থেকে প্রতিষ্ঠানের সর্বশেষ প্রযুক্তি সম্পর্কে কোনো বিশেষ তথ্য পেয়েছেন কিনা। আর পেয়ে থাকলে সেসব তথ্য চীনের সরকার বা অন্য কারো কাছে পৌঁছেছে কিনা, সেটিও খতিয়ে দেখা হবে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার উদ্বেগ

হুয়াংয়ের ঘটনায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, চীন বিভিন্ন প্রযুক্তি ও প্রতিষ্ঠানের ভেতরে থাকা ব্যক্তিদের ব্যবহার করে বড় পরিসরে অর্থনৈতিক গুপ্তচরবৃত্তি চালায়। এনভিডিয়ার উন্নত চিপ চীনের হাতে উল্লেখযোগ্য পরিমাণে পৌঁছলে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়তে পারে। এসব চিপ ব্যবহার করে চীন তৈরি করতে পারে উন্নত এআই মডেল। এমনকি চিপগুলো খুলে এর প্রযুক্তি বিশ্লেষণ করে নিজস্ব চিপ তৈরির চেষ্টাও করতে পারে দেশটি। ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের উন্নত এআই প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। ফলে এ ধরনের তথ্য পাচারের আশঙ্কাকে তারা গুরুত্বের সঙ্গে দেখতে পারে।

এছাড়া জেনসেন হুয়াং যুক্তরাষ্ট্রের ক্ষমতা কাঠামোর শীর্ষ পর্যায়ের একজন প্রভাবশালী ব্যক্তি। হোয়াইট হাউজসহ দেশটির নীতিনির্ধারকদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও তার ঘনিষ্ঠতা আছে বলে উল্লেখ আছে প্রতিবেদনে। ফলে তার কাছে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো গোপন তথ্য ছিল কিনা, থাকলে তা অন্য কারো কাছে পৌঁছেছে কিনা, সেই প্রশ্নও উঠেছে।

হুয়াংকে ছাড়া এনভিডিয়া কতটা প্রস্তুত

উদ্ভূত পরিস্থিতি সামলে জেনসেন হুয়াং নিজের পদ ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। আপাতত এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তার পাশে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার প্রতি সমর্থন জানিয়েছেন। হুয়াংকে ‘সম্মানিত ব্যক্তি’ হিসেবে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘যা ঘটেছে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে।’

বিশ্লেষকদের মতে, হুয়াংয়ের নেতৃত্ব দুর্বল হলে পুরো এআই শিল্পের ওপর প্রভাব পড়তে পারে। কারণ এ খাতে এনভিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন
প্রযুক্তি সংবাদ

আপনি কি রিমোট দিয়ে এসি বন্ধ করেন? জানুন কী ভুল করছেন

কুইজে অংশ নিন ল্যাপটপ জিতুন
প্রযুক্তি সংবাদ

কুইজে অংশ নিন ল্যাপটপ জিতুন

টেকনো স্পার্ক ৭ প্রো ফোনের দাম ও স্পেসিফিকেশন
নির্বাচিত

টেকনো স্পার্ক ৭ প্রো ফোনের দাম ও স্পেসিফিকেশন

প্রি অর্ডারে সাড়া ফেলেছে ওয়ালটন প্রিমো এইচএইট প্রো
প্রযুক্তি সংবাদ

প্রি অর্ডারে সাড়া ফেলেছে ওয়ালটন প্রিমো এইচএইট প্রো

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে
প্রযুক্তি সংবাদ

গাড়ি-বাড়ি সবই বিক্রি করা যাবে ফেসবুকে

ঢাকায় উবারে যাতায়াতে লাগবে না ভাড়া, শর্ত একটাই
নির্বাচিত

ঢাকায় উবারে যাতায়াতে লাগবে না ভাড়া, শর্ত একটাই

Load More

ট্রেন্ডিং টপিক

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬
অর্থ ও বাণিজ্য

ঢাকার ইন্টারকন্টিনেন্টালে শেষ হলো ৩০তম ইউএস ট্রেড শো ২০২৬

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

টিএসএমসির আয় অক্টোবরে বেড়েছে ৬০%

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ
নির্বাচিত

আইফোনের রিপ্লেসমেন্ট সার্ভিস কিনে বিপাকে গ্রাহক, ড্যাজলের বিরুদ্ধে অভিযোগ

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেছনে সেকেন্ডারি ডিসপ্লে ও ক্যামেরা মডিউলসহ অনার ৭০০ সিরিজের স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

পেছনে ছোট ডিসপ্লে, হার্ট রেট ও ব্লাড অক্সিজেন মাপবে অনার ৭০০ সিরিজ!

স্মার্টফোনের নকশায় নতুনত্ব আনতে পেছনে ছোট সেকেন্ডারি ডিসপ্লে...

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

বড় স্ক্রিনের ফ্ল্যাগশিপ ফোন আনছে ওয়ানপ্লাস

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

টিএসএমসি

টিএসএমসির আয় অক্টোবরে বেড়েছে ৬০%

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 November 2026

জেনসেন হুয়াংকে ঘিরে বিতর্কে ফের আলোচনায় যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি দ্বন্দ্ব

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix