Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মহাকাশ গবেষণায় স্থাপন করা হবে স্পেস ল্যাব: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ জুলাই ২০১৯
মহাকাশ গবেষণায় স্থাপন করা হবে স্পেস ল্যাব: পলক
Share on FacebookShare on Twitter

দেশে মহাকাশ গবেষণা ও মহাকাশ নিয়ে কাজ করার জন্য বিশেষায়িত স্পেস ল্যাব তৈরি করা হবে বলে জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পাশাপাশি শিশু-কিশোরদের মহাকাশ গবেষণার জন্য ছোট থেকেই আগ্রহী করার জন্য দেশ স্পেস সিটি করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (১৯ জুলাই) রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশে দ্বিতীয় স্পেস সামিট আয়োজনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “কিভাবে একটি স্পেস শাটল, কিভাবে একটি রকেট তৈরি এবং তা পাঠাতে হয় এমন সিমুলেশন সেন্টার আছে যুক্তরাষ্ট্রে। আমরা শুরু করছি দেরিতে, তবে আমরা থেমে থাকবো না। আমরা ল্যাব দিয়ে শুরু করবো।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু। তিনি বলেন, আমরা দেশে মহাকাশ গবেষণা নিয়ে বিস্তর কাজ করতে চাই। সে জন্য আমাদের যথপোযুক্ত ল্যাব দরকার। যেখানে শিক্ষার্থীরা, শিশু-কিশোর-তরুণরা বসে গবেষণা করতে পারে।

তিনি প্রধান অতিথির কাছে দাবি জানান দেশে যুক্তরাষ্ট্রের আদলে একটি স্পেস সিটি তৈরির। যেখানে স্পেস বা মহাকাশ নিয়ে বিস্তর জানান সুযোগ পাবেন শিশু-কিশোর-তরুণরা। যেখান থেকে তারা আগ্রহী হবে। বক্তব্যে আরিফুল হাসান অপু বলেন, নাসায় এক প্রশিক্ষণে গিয়ে দেখেছি, সেখানে কত ধরনের কাজ করতে হয়। আমরা প্রাথমিকভাবে কথাও বলেছি। তারা আমাদের স্পেস ল্যাব ও স্পেস সিটি তৈরির জন্য সহযোগিতা করতে চেয়েছেন। আমরা চাই সরকার এখন বিষয়টিতে এগিয়ে আসুক।

তার বক্তব্যের প্রেক্ষিতেই প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি না, তবে সংকল্প করছি। আমাদের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে বড় জায়গা আছে। আমি কথা বলবো মাননীয় প্রধানমন্ত্রী এবং তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। আপনাদের এই দাবিগুলো তুলে ধরবো। যেখানে একটি স্পেস ল্যাব এবং একটি স্পেস সিটি তৈরির, যেখানে শিশু-কিশোর, তরুণ-তরুণীরা গিয়ে সরেজমিনে দেখতে পারে কিভাবে তারা মহাকাশে যেতে পারে, সেখানে কোন ধরনের রোবট লাগে, কোন ধরনের অ্যাপ্লিকেশনগুলো প্রয়োজন সেগুলো সম্পর্কে জানতে পারবে।

তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, আমরা যখনই কোন নতুন প্রযুক্তি নিয়ে কাজ করতে গেছি তখনই সেটা নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে। একটা পক্ষ সেটার বিরোধীতা করে। কিন্তু সেটাতে থেমে থাকলে হবে না। তিরি বলেন, আমরা এক এক করে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, বিগ ডেটা, ডেটা অ্যানালিসিস, মেশিন লার্নিং নিয়ে কাজ শুরু করেছি। আমরা এখন স্পেস বা মহাকাশ নিয়েও কাজ শুরু করেছি। আসলে সমালোচনায় থেকে থাকলে কাজ করা সম্ভব হয় না।

দেশ প্রথম স্যাটেলাইট পাঠিয়েছে মহাকাশে। এরপর যেসব স্যাটেলাইট পাঠানো হবে সেগুলোতে দেশের তরুণ বিজ্ঞানীরা যাতে কাজ করতে পারেন বিষয়টিতে জোর দিয়ে বলেন, প্রধানমন্ত্রী চান, আমরা যেন দেশ থেকেই স্যাটেলাইট তৈরি করতে পারি, আমাদের তরুণরাই যেন সেটা করে সেজন্য যে ধরনের সহযোগিতা দরকার তা দেবার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি।

এই কাজের জন্য যা দরকার তার মধ্যে এই স্পেস নিয়ে সামিট। যেখান থেকে স্পেস বা মহাকাশ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। গবেষণার উৎসাহ পাওয়া যাবে বলে জানান তিনি। দ্বিতীয় দরকার একটা ল্যাব সেটআপ। স্পেস ল্যাব। আমরা দেশের ১৫২টি বিশ্ববিদ্যালয়ে একটা করে স্পেশালাইজড ল্যাব স্থাপন করছি।

আমরা ২০৪১ সালে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে যে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের কথা বলছি, সেখানে তরুণদের ভবিষ্যৎ প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে হলে গবেষণার বিকল্প নেই বলেন জানান প্রতিমন্ত্রী।

এছাড়াও আগামী অক্টোবরে সরকার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো করার পরিকল্পনা করেছে। যেখানে বাংলাদেশের যত ইনোভেশন আছে, যত ধরনের আবিষ্কার আছে সেগুলো প্রদর্শন করা হবে এবং দেশি বিদেশী বিনিয়োগকারীদের সেখানে আমন্ত্রণ জানানো হবে।

আগামী বছর থেকে ছোট পরিসরে হলেও স্পেস ইনোভেশন সামিটের সঙ্গে তথ্যপ্রযুক্তি বিভাগ কাজ করবে বলে জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রতিষ্ঠাতা আরিফুল হাসান অপু, আইইউবির কোষাধ্যক্ষ খন্দকার মো. ইফতেখার হায়দার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর সাজ্জাদ হোসেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মাস্কসহ সেলফি পাঠালেই আসবে উবার
অটোমোবাইল

উবারে যাওয়া যাবে দেশের যেকোনো জায়গায়

নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে
প্রযুক্তি সংবাদ

নিউ ব্র্যান্ডের ল্যাপটপ বাজারে

গুগল ম্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

গাড়ি চালানোর সময় যেসব অ্যাপ ব্যবহারে কমবে দুর্ঘটনা

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি
প্রযুক্তি বাজার

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ টেকনো মেগাবুক সিরিজ
নির্বাচিত

সিটি আইটি মেগা ফেয়ার ২০২৫-এ টেকনো মেগাবুক সিরিজ

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার টেকনো
নির্বাচিত

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার টেকনো

Load More

ট্রেন্ডিং টপিক

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি
অর্থ ও বাণিজ্য

‘Citytouch’ অ্যাপে একাউন্ট খুলে চরম ভোগান্তি

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন
প্রযুক্তি সংবাদ

গ্যালাক্সি এস২৬ এফই উন্মোচন

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা
প্রযুক্তি সংবাদ

স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

এআই-নির্ভর গ্লোবাল উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো-এর জনপ্রিয় ক্যামন...

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি

জ্বালানি সংকট দীর্ঘ হলে ইন্টারনেট সেবায় বিপর্যয়ের আশঙ্কা

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ জুলাই ২০১৯

মহাকাশ গবেষণায় স্থাপন করা হবে স্পেস ল্যাব: পলক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix