Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০ সিমের সীমা কার্যকর: অপরাধ কমার আশা বিটিআরসি’র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 2 November 2025
বৃহস্পতিবারের মধ্যে বাতিল হবে অতিরিক্ত সিম, জানুন ডি-রেজিস্টার করবেন যেভাবে
Share on FacebookShare on Twitter

একটি জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে সর্বোচ্চ ১০টি সক্রিয় সিম রাখার নতুন নির্দেশনা কার্যকর করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল (১ নভেম্বর) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ১০টির বেশি নিবন্ধিত অতিরিক্ত সিমগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।

বিটিআরসি দাবি করছে, অতিরিক্ত সিম ব্যবহার করে প্রতারণাসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। জাতীয় নিরাপত্তা, সাইবার জালিয়াতি রোধ এবং আগামী নির্বাচনের আগে সিমের অপব্যবহার ঠেকাতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সারা দেশে অন্তত ৫০ লাখের বেশি সক্রিয় সিমকার্ড বন্ধ হয়ে যেতে পারে।

৫০ লাখ সিম বন্ধের প্রক্রিয়া

গত ১৯ মে বিটিআরসির কমিশন সভায় এক ব্যক্তির নামে সর্বোচ্চ সিমের সংখ্যা ১৫ থেকে কমিয়ে ১০টিতে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়। এর পরিপ্রেক্ষিতে, গত আগস্টে বিটিআরসি এক বিজ্ঞপ্তিতে যাদের নামে ১০টির বেশি সিম নিবন্ধিত আছে, তাদের ৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল (ডি-রেজিস্টার) করার জন্য তিন মাস সময় দিয়েছিল।

বিটিআরসির তথ্যমতে, ওই সময়ে ২৬ লাখ গ্রাহকের নামে ৬৭ লাখ সিম অতিরিক্ত ছিল (১০টির বেশি)। গত তিন মাসে গ্রাহকরা স্বেচ্ছায় প্রায় ১৫ থেকে ১৭ লাখ সিম বাতিল করেছেন। বাকি ৫০-৫৩ লাখ সিম যেহেতু নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্ক্রিয় করা হয়নি, তাই সেগুলো অপারেটরদের মাধ্যমে বন্ধ করে দেওয়া হচ্ছে।

এ বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান এমদাদুল বারী গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, “অতিরিক্ত সিম বন্ধ করতে ১ নভেম্বর থেকে কাজ করবে বিটিআরসি। এই কাজ ধাপে ধাপে করা হবে। অপারেটরগুলোকে অতিরিক্ত সিম বন্ধ করতে বলা হবে। এক্ষেত্রে অপারেটরগুলো সবচেয়ে কম ব্যবহৃত সিমটি আগে বন্ধ করে দেবে।”

আইনশৃঙ্খলা বাহিনীর চাপ, অপারেটরদের আপত্তি

বিটিআরসি চেয়ারম্যান আরও বলেন, “ধাপে ধাপে একক ব্যক্তির নামে সিমের সংখ্যা আরও কমিয়ে (পাঁচে) আনা হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে (সিমের সংখ্যা কমানোর) চাপ রয়েছে।”

তিনি অপারেটরদের আপত্তির জবাবে বলেন, “অতিরিক্ত সিম দিয়ে ভেহিকেল ট্র্যাকারসহ বিভিন্ন ধরনের আইওটি ডিভাইস চালানো হতো। তবে এখন আইওটি সিমগুলো একেবারেই আলাদা করে দেওয়া হয়েছে। এর ফলে ব্যক্তিগত নামে অতিরিক্ত সিম রাখার কোনো যৌক্তিকতা নেই।”

তবে মোবাইল অপারেটররা বলছেন, সিমের সংখ্যা কমালেই যে অপরাধ কমবে এই ধারণা ঠিক নয়। বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, “সিম সংখ্যা কমিয়ে আনলেই অপরাধ দমন হবে, এমনটি ভাবা ঠিক নয়। প্রতারণা কীভাবে কমানো যাবে, সেদিকে নজর দিতে হবে।” তিনি আরও বলেন, “আমাদের মতো ছোট গ্রাহকদের (অপারেটর) ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেতিবাচক প্রভাব ফেলতে পারে।”

সিম ব্যবহারে বিশ্বে নবম বাংলাদেশ

বিটিআরসির মে মাসের তথ্য অনুযায়ী, দেশে সিম ব্যবহারকারীর সংখ্যা ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজার হলেও বিক্রি হওয়া মোট সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। এর মধ্যে ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে পাঁচটি বা তার কম সিম রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, কিছু অসাধু খুচরা ব্যবসায়ী গ্রাহকের বায়োমেট্রিক তথ্য (আঙুলের ছাপ) সংরক্ষণ করে তা দিয়ে অতিরিক্ত সিম নিবন্ধন করে, যা ব্যক্তিগত তথ্যের গোপনীতা ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

গ্রাহকরা *১৬০০১# নম্বরে ডায়াল করে নিজের এনআইডির বিপরীতে কয়টি সিম নিবন্ধিত আছে, তা সহজেই যাচাই করতে পারবেন এবং অতিরিক্ত সিম থাকলে তা সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে ‘ডি-রেজিস্টার’ করতে পারবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: BTRCCyber SecurityNIDSIM CardSIM Registrationঅপরাধ দমনএনআইডিএমদাদুল বারীবিটিআরসিমোবাইল অপারেটরসাইবার নিরাপত্তাসিম কার্ডসিম নিবন্ধন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে এই এক ডিভাইসে!
নির্বাচিত

ল্যাপটপ থেকে ফ্রিজ- সব চলবে এই এক ডিভাইসে!

কাশ্মীর ট্যুরসহ ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার
ছাড় ও অফার

কাশ্মীর ট্যুরসহ ইনফিনিক্সের একাধিক ঈদ উপহার

একুশে পদকের আবেদনেও ‘না’ বলেছিলেন অভ্র কী-বোর্ডের নির্মাতা
নির্বাচিত

একুশে পদকের আবেদনেও ‘না’ বলেছিলেন অভ্র কী-বোর্ডের নির্মাতা

প্রথম ‘পেপারলেস’ সভা হলো আইসিটি বিভাগে
প্রযুক্তি সংবাদ

প্রথম ‘পেপারলেস’ সভা হলো আইসিটি বিভাগে

ট্রলে অতিষ্ঠ কারিনা-আলিয়া
প্রযুক্তি সংবাদ

ট্রলে অতিষ্ঠ কারিনা-আলিয়া

ম্যাকবুক এয়ারের চেয়েও দামি ডিডিআর ৫ র‍্যাম
নির্বাচিত

ম্যাকবুক এয়ারের চেয়েও দামি ডিডিআর ৫ র‍্যাম

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 November 2025

১০ সিমের সীমা কার্যকর: অপরাধ কমার আশা বিটিআরসি’র

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix