Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উত্তর কোরিয়ার সঙ্গে কাজ করছে হুয়াওয়ে?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২৪ জুলাই ২০১৯
গুগলের অ্যান্ড্রয়েডেই থাকতে চায় হুয়াওয়ে
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রীয় নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেডকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এবার একটি মার্কিন দৈনিক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করেছে, হুয়াওয়ে উত্তর কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে এমন একটি চীনা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করছে। খবর রয়টার্স।

গত সোমবার ওয়াশিংটন পোস্ট সংশ্লিষ্ট সূত্র ও গোপন নথির বরাত দিয়ে জানিয়েছে, চীনের রাষ্ট্রায়ত্ত কোম্পানি পান্ডা ইন্টারন্যাশনাল ইনফরমেশন টেকনোলজির সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে কাজ করছে হুয়াওয়ে। তারা অন্তত আট বছর ধরে উত্তর কোরিয়ায় বেশ কয়েকটি প্রকল্পের সঙ্গে জড়িত।

সংশ্লিষ্ট সূত্র বিষয়টি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়কে নিশ্চিত করেছে। বাণিজ্য মন্ত্রণালয় ২০১৬ সাল থেকেই হুয়াওয়ের বিরুদ্ধে এমন অভিযোগ বিষয়ে তদন্ত করছে। পাশাপাশি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক চালিয়ে নেয়ার ক্ষেত্রে চীনা কোম্পানিটি রফতানি নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন করেছে কিনা তা-ও খতিয়ে দেখছে বাণিজ্য মন্ত্রণালয়।

এখন নতুন তথ্যটি যদি সঠিক হয়, তাহলে হুয়াওয়ে উত্তর কোরিয়াতে প্রযুক্তি সরঞ্জাম সরবরাহের ক্ষেত্রে মার্কিন রফতানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে কিনা সে প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠবে। কারণ নিজস্ব টেলিকম সরঞ্জামে মার্কিন কোম্পানির সফটওয়্যার ও হার্ডওয়্যার ব্যবহার করে হুয়াওয়ে।

এ ব্যাপারে মার্কিন সিনেটর ক্রিস ভন হলেন ও টম কটন এক বিবৃতিতে বলেন, হুয়াওয়ের যে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক রয়েছে তা জানা গেল। পাশাপাশি কোম্পাানিটি মার্কিন আইন লঙ্ঘন করেই চলেছে তা-ও স্পষ্ট।

তারা জানান, কংগ্রেস প্রতিরক্ষা পুনঃঅনুমোদন সম্পর্কিত একটি বিল পর্যালোচনা করছে। পিয়ংইয়ংয়ের ওপর আরো কঠোর অবরোধ আরোপের বিষয়ে এতে নতুন কিছু বিধান যুক্ত থাকবে। বিলে একটি বিষয় পরিষ্কার বলা থাকবে যে কোনো কোম্পানি উত্তর কোরিয়ার সঙ্গে ব্যবসা করলে, যেমনটি হুয়াওয়ে করছে বলে জানা যাচ্ছে—সেই কোম্পানির বিরুদ্ধেও অবরোধ আরোপ করা হবে।

গত মে মাসে হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশে গৃহীত এ সিদ্ধান্তে বলা হয়েছে, কোনো মার্কিন কোম্পানি হুয়াওয়ের কাছে কোনো সরঞ্জাম বিক্রি করতে চাইলে বিশেষ অনুমতি নিতে হবে।

অবশ্য গত মাসেই জি২০ সম্মেলনের সময় চীনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরুর পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্প ব্যবসা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের ব্যাপারে প্রতিক্রিয়া জানতে হুয়াওয়ের সঙ্গে যোগাযোগ করা হলে কর্তৃপক্ষ মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। তবে পরে একটি বিবৃতি দিয়ে তারা ওয়াশিংটন পোস্টকে জানায়, উত্তর কোরিয়াতে তাদের কোনো ব্যবসায়িক উপস্থিতি নেই। পান্ডা গ্রুপের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পত্রিকা।

তবে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০১৬ সালে হুয়াওয়ে ও পান্ডা গ্রুপ উত্তর কোরিয়া থেকে তাদের কার্যালয় গুটিয়ে নেয়।

উল্লেখ্য, ফাইভজি নেটওয়ার্ক উন্নয়নে গত সপ্তাহে রাশিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে হুয়াওয়ে। রুশ টেলিযোগাযোগ কোম্পানি এমটিএসের সঙ্গে এ চুক্তির আওতায় আগামী বছরের মধ্যে রাশিয়ায় পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি অবকাঠামো নির্মাণ ও সেবা চালুর লক্ষ্যে কাজ করবে চীনা কোম্পানিটি।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২%
প্রযুক্তি সংবাদ

আদানির পোর্টফোলিওর চমক: ইবিআইটিডিএ-এর প্রবৃদ্ধি ৪২%

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ
ই-কমার্স

দেশে আসছে শাওমির জনপ্রিয় স্মার্ট টিভি এ২ সিরিজ

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
প্রযুক্তি সংবাদ

শারীরিক দূরত্ব নিশ্চিত করতে এআই ব্যবহার অ্যামাজনে

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা
অটোমোবাইল

হুয়াওয়ে-চালিত গাড়ি কিনলেই নগদ ভর্তুকি দিচ্ছে চীন, পদক্ষেপে বিস্মিত বিশেষজ্ঞরা

করোনা মোকাবেলায় কর্মীদের করণীয় জানালেন গুগল প্রধান
প্রযুক্তি সংবাদ

করোনা মোকাবেলায় কর্মীদের করণীয় জানালেন গুগল প্রধান

‘এসক্রও’তে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহককে ফিরিয়ে দেয়া হবে: বাণিজ্যমন্ত্রী
ই-কমার্স

‘এসক্রও’তে আটকে থাকা ২১৪ কোটি টাকা গ্রাহককে ফিরিয়ে দেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল
নির্বাচিত

ম্যাকবুক: শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল অ্যাপল

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য
সোশ্যাল মিডিয়া

সেজ্জিল মিসাইলে আকাশে অবিশ্বাস্য দৃশ্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড
টেলিকম

বাংলাদেশ ও পাকিস্তানের ডিজিটাল উদ্ভাবন ত্বরান্বিত করতে অর্থায়ন করবে ভিওন ও জিএসএমএ ইনোভেশন ফান্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের
বিবিধ

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপ পুতিনের

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন...

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

ইসরায়েলে রাতভর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

নাথিংয়ের নতুন ফোন আসছে, যেসব আপডেট পাবেন

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix