Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাং গ্যালাক্সি নোট১০ লাইট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Monday, 10 February 2020
স্যামসাং গ্যালাক্সি নোট১০ লাইট
Share on FacebookShare on Twitter

দক্ষিণ কোরিয়ার জায়ান্ট স্যামসাংয়ের গ্যালাক্সি নোট সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলোর দাম তুলনামূলকভাবে বেশি। তাই অনেক গ্রাহকের ইচ্ছা থাকলেও নোট সিরিজের ডিভাইস কিনতে পারেন না। অধিক দামের কারণে যেসব গ্রাহক গ্যালাক্সি নোট সিরিজের ডিভাইস কিনতে পারেন না, তাদের জন্য স্যামসাং উন্মোচন করেছে গ্যালাক্সি নোট১০ লাইট। চলুন দেখি ডিভাইসটিতে কী রয়েছে এবং ডিভাইসটি আপনার জন্য কতটা উপযোগী।

ডিজাইন

ডিভাইসটির ডিজাইনে গ্যালাক্সি১০ পল্গাসের সঙ্গে তেমন মিল নেই। তবে নোট ১০-এর প্রায় সব ফিচারই রয়েছে এতে। ১৯৯ গ্রাম ওজনের ফোনটি ভারী মনে হলেও প্রতিদিন ব্যবহারে তেমন অসুবিধা হবে না। ফোনটির পেছনে রয়েছে চারকোণ আকৃতির বাম্প, যেখানে রয়েছে তিনটি ক্যামেরা ও ফ্ল্যাশ। ফোনের বডি ও ডিসপ্লের মাঝের অংশটি মেটালের। ফোনটির বাঁ পাশে রয়েছে কার্ড স্লট। স্লটে দুটি সিমকার্ড কিংবা একটি সিম ও একটি মেমোরি কার্ড ব্যবহার করা যাবে। ফোনের নিচের অংশে রয়েছে এসপেন, চার্জিং পোর্ট এবং ৩.৫ এমএম হেডফোন জ্যাক। গ্রিপ পাওয়া যাবে তাই হাত থেকে স্লিপ করে পড়ে যাওয়ার ভয় কম। রয়েছে ইনফিনিট ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুবিধা।

ডিসপ্লে

ফোনটিতে রয়েছে ৬.৭ ইঞ্চি সুপার অ্যামলয়েড ইনফিনিট ডিসপ্লে, যা ১০৮০ পিক্সেল বাই ২৪০০ পিক্সেল রেজুলেশনের। যা বেশ ভালো মানের ডিসপ্লে বলা যায়। ডিভাইসটির পিক্সেল ডেনসিটি ৩৯৪ পিপিআই, স্ট্ক্রিন টু বডি রেশিও ৮৬%। দিন ও রাতে ভিডিও দেখতে তেমন কোনো অসুবিধা হবে না ডিভাইসটিতে। টাচ বেশ ভালোভাবেই কাজ করে।

পারফরম্যান্স

ফোনটিতে থাকছে ১০ ন্যানোমিটারের এক্সিনোজ ৯৮১০ প্রসেসর। যার সঙ্গে ব্যবহার করা হয়েছে মালি জি৭২ এমপি১৮ জিপিইউ। ৬ ও ৮ গিগাবাইট র‌্যামের সংস্করণে ডিভাইসটি পাওয়া যাবে। রয়েছে ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ ক্যাপাসিটি। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১০। ফোনটিতে একসঙ্গে অনেক অ্যাপ ব্যবহার করলেও খুব বেশি স্লো হয় না। এর গেমিং পারফরম্যান্স ভালো। হাইডেফিনেশন গেম খেলার সময় এতে কিছুটা ফ্রেম ড্রপও খুব একটা চোখে পড়বে না। অনেকক্ষণ গেম খেললে কিছুটা গরম হয় ডিভাইসটি। তবে দ্রুত ঠাণ্ডা হয়, যা একটি ভালো দিক বলা যায়।

ক্যামেরা

ফোনটির পেছনে রয়েছে তিনটি ১২ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা তিনটির অ্যাপচার যথাক্রমে এফ/১.৭, এফ/২.৪, এফ২.২। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা। ক্যামেরা স্যামসাংয়ের চিনচেনা সব ফিচারে থাকছে। পর্যাপ্ত আলোতে এই ফোনের ক্যামেরায় ভালো ছবি তোলা যায়। ছবির ফোকাস, ডিটেইলস এবং ডায়নামিক রেঞ্জ ছিল ঠিকঠাক। অল্প আলোতে এর রিয়ার ক্যামেরা দিয়েও ভালো ছবি তোলা যায়।। ফ্রন্ট ক্যামেরায় এইচডিআর মোড থাকায় এতেও বেশ ভালো ছবি পাওয়া গেছে। বিউটিফিকেশনের পাশাপাশি ফ্রন্ট ক্যামেরায় থাকছে পোর্ট্রেট এবং প্যানারোমা মোড।

ব্যাটারি

হ্যান্ডসেটটিতে থাকছে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। সাধারণ ব্যবহারে একবার চার্জ দিলে অনায়াসেই ফোনটি এক দিন ব্যবহার করা যাবে। ফুল চার্জ দিতে আড়াই ঘণ্টার একটু বেশি সময়ের প্রয়োজন হবে।

দাম

দেশের বাজারে ডিভাইসটির মূল্য ৫৫ হাজার ৯৯৯ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চুরি হয়েছিল ওপেনএআইয়ের অভ্যন্তরীণ তথ্য
নির্বাচিত

চুরি হয়েছিল ওপেনএআইয়ের অভ্যন্তরীণ তথ্য

জবাবদিহিতা নিশ্চিত করণে ব্লকচেইন সবচেয়ে কার্যকর প্রযুক্তি: পলক
নির্বাচিত

জবাবদিহিতা নিশ্চিত করণে ব্লকচেইন সবচেয়ে কার্যকর প্রযুক্তি: পলক

বিশ্বের প্রথম ফাইভজি স্মার্ট হোটেল
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ফাইভজি স্মার্ট হোটেল

অবশেষে পিক্সেল ফোনেও আসছে ডাবল-ট্যাপে স্ক্রিন বন্ধের সুবিধা!
নির্বাচিত

অবশেষে পিক্সেল ফোনেও আসছে ডাবল-ট্যাপে স্ক্রিন বন্ধের সুবিধা!

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর
প্রযুক্তি সংবাদ

সহজ-এর স্ট্র্যাটেজিক কমিউনিকেশন পার্টনার বেঞ্চমার্ক পিআর

করোনা আতঙ্ক: ফেসবুকের হেডকোয়ার্টার বন্ধের ঘোষণা
নির্বাচিত

করোনা আতঙ্ক: ফেসবুকের হেডকোয়ার্টার বন্ধের ঘোষণা

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার
শিক্ষা ও ক্যাম্পাস

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশের তরুণ, শিক্ষার্থী ও দক্ষ জনশক্তিকে জার্মান ভাষা,...

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 February 2020

স্যামসাং গ্যালাক্সি নোট১০ লাইট

Techzoom.TV |
TechzoomTV