Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে শোকাহত ফাইভার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৩১ জুলাই ২০২৪
দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে শোকাহত ফাইভার
Share on FacebookShare on Twitter

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধকে স্মরণ করলো ফ্রিল্যান্সারদের অনলাইন মার্কেটপ্লেস ফাইভার। বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে ফাইভারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মুগ্ধর মৃত্যুতে আবেগঘন পোস্ট দেওয়া হয়।

ফাইভার লিখেছে, দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে জানাচ্ছি যে, ফাইভার পরিবারের একজন সদস্যের অকাল মৃত্যুর খবর জানতে পেরেছি আমরা। ফ্রিল্যান্সার মীর মাহফুজুর রহমান মুগ্ধ গত সপ্তাহে মৃত্যুবরণ করেছেন। তিনি বাবা-মা ও দুই ভাই রেখে গেছেন।

মুগ্ধর ফ্রিল্যান্সিং দক্ষতার প্রশংসা করে পোস্টে বলা হয়েছে, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন ট্যালেন্টেড মার্কেটার (মেধাবী বিপণনকারী)। তিনি এসইও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কাজে দক্ষতার মাধ্যমে ফাইভার প্ল্যাটফর্মে ব্যবসা গড়ে তুলেছিলেন।

তার চেয়েও বড় বিষয় হলো তিনি একজন ভ্রমণপ্রেমী, মেধাবী ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটসের সদস্য হিসেবে প্রকৃত মানবতাবাদী মানুষ ছিলেন। আমরা মীর মুগ্ধের শূন্যতা অনুভব করবো। তার পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা ও প্রার্থনা রইলো- যোগ করে ফাইভার।

গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা এলাকায় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মীর মুগ্ধ। তার বাসাও ওই এলাকায়। গুলিবিদ্ধ হওয়ার কিছুক্ষণ আগেও একটি ভিডিও ক্লিপে মুগ্ধকে ছাত্রদের মধ্যে পানি বিতরণ করতে দেখা যায়। দৌড়ে দৌড়ে বলছিলেন, ‘কারও পানি লাগবে ভাই? পানি লাগলে নেন।’

মীর মুগ্ধ একজন দক্ষ ফ্রিল্যান্সার ছিলেন। তিনি অনলাইন মার্কেটপ্লেস ফাইভারে সক্রিয় ছিলেন। ফাইভারে তার অ্যাকাউন্টে কাজে খুশি হয়ে এক হাজার ৮৮ জন ক্লায়েন্ট রিভিউ দিয়েছেন। তার ওভার অল রেটিং ৫। সেলার কমিউনিকেশন লেভেল রেটিংও ৫। রিকমেন্ড টু অ্যা ফ্রেন্ড এবং সার্ভিস অ্যাজ ডেসক্রাইব রেটিংও দেখা যাচ্ছে ৫।

তার ফাইভার অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট সামাজিক যোাগযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, জার্মানির একজন ক্লায়েন্টের মন্তব্য সবার ওপরে। মুগ্ধর কাজে খুশি হয়ে সেখানে তিনি লিখেছেন, ‘তার কাজে খুবই সন্তুষ্ট। তিনি খুব দ্রুততম সময়ে কাজ করেন এবং যে কোনো সমস্যায় সাহায্য করেন। সত্যিই তার কাছ থেকে কাজ করিয়ে নেওয়ার জন্য সুপারিশ করছি। ধন্যবাদ।’

মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) থেকে গণিত বিষয়ে স্নাতক সম্পন্ন করে গত মার্চে ঢাকায় আসেন। এরপর বিইউপিতে এমবিএতে ভর্তি হন। স্বপ্ন ছিল উচ্চশিক্ষা নিতে একদিন দেশের বাইরে যাবেন। সেই প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে গত ১৮ জুলাই উত্তরায় গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মেধাবী এ শিক্ষার্থী।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জ্যাক ডরসিকেই টুইটার প্রধান চান ইলন মাস্ক
নির্বাচিত

জ্যাক ডরসিকেই টুইটার প্রধান চান ইলন মাস্ক

জাতির সেবায় একসাথে কাজ করছে দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্সগুলো
ই-কমার্স

জাতির সেবায় একসাথে কাজ করছে দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্সগুলো

নতুন মেসেঞ্জারে মিলবে নতুন ফিচার
নির্বাচিত

নতুন মেসেঞ্জারে মিলবে নতুন ফিচার

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি
টেলিকম

দেশে নিবন্ধিত মোবাইল সিম ৩৩ কোটি, সক্রিয় আছে ১৯ কোটি

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি ১৫- কোয়ালকম এডিশন
প্রযুক্তি বাজার

সারাদেশে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি ১৫- কোয়ালকম এডিশন

মার্কিন ফুড ব্যাংকে কোটি ডলার অনুদান বেজোসের
ই-কমার্স

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে জেফ বেজোস

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের কভারে তেজপাতা রাখছেন অনেকেই! কারণটা কী?

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

অ্যাপল গ্যাজেট অবৈধ পথে শুল্ক ফাঁকি দিয়ে আনছে স্মার্টফোন, পাচার হচ্ছে ডলার!
নির্বাচিত

কম দামের বিজ্ঞাপন দেখিয়ে বেশি দাম চাওয়ার অভিযোগ অ্যাপল গ্যাজেটসের বিরুদ্ধে

২০০ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা স্মার্টফোন আনছে হুয়াওয়ে?
টেলিকম

হুয়াওয়ে সরিয়ে নেটওয়ার্কে নতুন সরবরাহকারী খুঁজছে স্পেনের মাসঅরেঞ্জ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

গ্যালাক্সি এ২৭ ৫জি: সাশ্রয়ী দামে পাতলা ও স্টাইলিশ ফোন আনল স্যামসাং

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ক্যামেরা, পারফরম্যান্স, ব্যাটারি ও নকশার সমন্বয়ে ২০২৬ সালের...

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

দাম কমে বাজেটের মধ্যে ‘লাইকা’ ক্যামেরা, প্রশংসা কুড়াচ্ছে শাওমি ১৭টি

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০২৪

দক্ষ ফ্রিল্যান্সার মুগ্ধকে হারিয়ে শোকাহত ফাইভার

Techzoom.TV |
TechzoomTV