Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০১৯
স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
Share on FacebookShare on Twitter

ফিনল্যান্ডভিত্তিক এইচএমডি গ্লোবাল নকিয়া ব্র্যান্ডের নতুন দুই ফিচার ফোন উন্মোচন করেছে। এগুলো হলো নকিয়া ১০৫ ও নকিয়া ২২০ ফোরজি। এর মধ্যে নকিয়া ২২০ ফোরজি চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক সমর্থন করবে। উভয় ডিভাইসের বিক্রি শুরু হবে আগামী মাসে। নকিয়া ১০৫ ফোনে ব্যবহার করা হয়েছে পলিকার্বোনেট বডি। নকিয়া সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটি তিনটি ভিন্ন রঙে পাওয়া যাবে। অন্যদিকে নকিয়া ২২০ ফোরজি ফোনটিতে সম্পূর্ণ নতুন ডিজাইন ব্যবহার করা হয়েছে।

২০১৩ সালে ১ দশমিক ৪৫ ইঞ্চি টিএফটি ডিসপ্লেসহ প্রথম বাজারে ছাড়া হয়েছিল নকিয়া ১০৫। ২০১৫ সালে ডিভাইসটির প্রথম হালনাগাদ সংস্করণ বাজারে ছাড়া হয়। অন্যদিকে ২০১৪ সালে বাজারে ছাড়া হয়েছিল নকিয়া ২২০। এর পরে ডিভাইসটির আর কোনো হালনাগাদ সংস্করণ আনা হয়নি। নকিয়া ২২০-এর হালনাগাদ সংস্করণ ফোরজি সমর্থন করলেও নকিয়া ১০৫ ডিভাইসটি টুজি সমর্থন করবে।

নকিয়া ১০৫ ও নকিয়া ২২০ ফোরজির দাম: বৈশ্বিক বাজারের জন্য নকিয়া ১০৫ ফিচার ফোনের দাম নির্ধারণ করা হয়েছে ১৩ ইউরো। আগস্টে ডিভাইসটির বিক্রি শুরু হবে। নীল, গোলাপি ও কালো রঙে ডিভাইসটি পাওয়া যাবে। কোন দেশে প্রথম ডিভাইসটির বিক্রি শুরু হবে তা প্রকাশ করেনি এইচএমডি গ্লোবাল। অন্যদিকে নকিয়া ২২০ ফোরজির দাম নির্ধারণ করা হয়েছে ৩৯ ইউরো। আগামী মাসে নীল ও কালো রঙে ডিভাইসটির বিক্রি শুরু হবে।

ডিভাইস দুটির স্পেসিফিকেশন: নকিয়া সিরিজ ৩০ প্লাস অপারেটিং সিস্টেমচালিত নকিয়া ১০৫ ডিভাইসটিতে ১৬০–১২০ পিক্সেল রেজল্যুশনের

১ দশমিক ৭৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। কানেক্টিভিটির জন্য ডিভাইসটিতে আছে মাইক্রো ইউএসবি পোর্ট, টুজি ও এফএম রেডিও। পাশাপাশি ডিভাইসটিতে একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক রয়েছে। ৮০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারিসংবলিত ডিভাইসটিতে দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ মিলবে।

অন্যদিকে নকিয়া ২২০ ফোরজিতে আছে ১৬০–১২০ পিক্সেল রেজল্যুশনের ২ দশমিক ৪ ইঞ্চির ডিসপ্লে। ফিচার অপারেটিং সিস্টেমচালিত ডিভাইসটিতে কানেক্টিভিটির জন্য আছে একটি মাইক্রো ইউএসবি পোর্ট, ন্যানো সিম স্লট, ফোরজি, ব্লুটুথ ও ভিজিএ ক্যামেরা। এর ১২০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে।

বিশ্বব্যাপী স্মার্টফোনের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। এর অর্থ এমন নয় যে ফিচার ফোনের দিন ফুরিয়ে গেছে। এমন বিশ্বাসকে পুঁজি করে নকিয়া ব্র্যান্ডের ফোন নির্মাতা এইচএমডি গ্লোবাল গত সপ্তাহে অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন আনার ঘোষণা দিয়েছে। অনলাইনে প্রকাশিত একটি ছবিতে এমনটাই দেখা গেছে।

বিভিন্ন প্রযুক্তি সাইটে বলা হয়, এইচএমডি গ্লোবালের তৈরি নকিয়া ব্র্যান্ডের নতুন ফোনটি দেখতে হবে নকিয়া ২২০ মডেলের মতো। এতে ডি-প্যাড, টি৯ কি-বোর্ড ও ফিচার ফোনের অন্যান্য সুবিধা থাকবে। নতুন ফোনটিতে গুগল অ্যাসিস্ট্যান্টের সুবিধাও পাওয়া যাবে। ডিভাইসটিতে ভয়েস নিয়ন্ত্রিত নানা ফিচার থাকবে। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা গেছে ডিভাইসের নিচের দিকে ইউটিউব, ক্রোম ব্রাউজার ও ক্যামেরার আইকন।

বিশ্লেষকদের ভাষ্যে, বাস্তবেই যদি নকিয়া ব্র্যান্ডের অ্যান্ড্রয়েডচালিত ফিচার ফোন উন্মোচন করা হয়, তা দারুণ হবে। অ্যান্ড্রয়েডের কোন সংস্করণে চলবে ডিভাইসটি, সেটা দেখার বিষয়। অবশ্য এইচএমডি গ্লোবাল এরই মধ্যে কাইওএসভিত্তিক ফোন নকিয়া ৮১১০ ফোরজি বা ‘ব্যানানা ফোন’ বিক্রি করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়া

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনস্টাগ্রাম রিলের ভিউ বাড়ানো উপায়
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রাম রিলের ভিউ বাড়ানো উপায়

হ্যাকিংয়ের শিকার ইন্টেল
প্রযুক্তি সংবাদ

হ্যাকিংয়ের শিকার ইন্টেল

বিনা মূল্যে টাইম ট্র্যাকিং সফটওয়্যার দিচ্ছে অ্যাপলয়ি
প্রযুক্তি সংবাদ

বিনা মূল্যে টাইম ট্র্যাকিং সফটওয়্যার দিচ্ছে অ্যাপলয়ি

৫জি সম্পর্কে আপনার যা কিছু জানা দরকার ?
টেলিকম

`২০২১ সালেই বাংলাদেশে চালু হবে ৫জি`

দাম কমছে হুয়াওয়ে ফোনের
ছাড় ও অফার

দাম কমছে হুয়াওয়ে ফোনের

স্মার্ট অ্যাক্সেসরিজেও এগিয়ে হুয়াওয়ে
প্রযুক্তি বাজার

স্মার্ট অ্যাক্সেসরিজেও এগিয়ে হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

নয় মাসে বিকাশের মুনাফা ৫০৪ কোটি টাকা, বেড়েছে আয়ও
অর্থ ও বাণিজ্য

বিকাশ অ্যাকাউন্টের স্টেটমেন্টও বিক্রি হচ্ছে কালোবাজারে

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা
অর্থ ও বাণিজ্য

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ জুলাই ২০১৯

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV