Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

Poco F8 Ultra-এর স্পেসিফিকেশন ফাঁস: ৭০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে আসছে ফোনটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 2 October 2025
Poco F8 Ultra-এর স্পেসিফিকেশন ফাঁস: ৭০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে আসছে ফোনটি
Share on FacebookShare on Twitter

গত মার্চ মাসে পোকো তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে গ্লোবাল মার্কেটে Poco F7 Ultra হ্যান্ডসেটটি লঞ্চ করেছিল। এবার শাওমির সাব-ব্র্যান্ডটি তাদের পরবর্তী মডেল Poco F8 Ultra লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এই হ্যান্ডসেটের মূল স্পেসিফিকেশনগুলি অনলাইনে ইতিমধ্যেই ফাঁস হয়েছে। জানা গেছে এতে ব্যাটারি এবং চিপসেটের ক্ষেত্রে উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যাবে। এর পাশাপাশি এক টিপস্টার জানিয়েছেন যে ফোনটিকে শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হতে পারে।

টিপস্টার দেবায়ন রায় এক্স প্ল্যাটফর্মে একটি পোস্টে করে আসন্ন Poco F8 Ultra ফোনের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার শেয়ার করেছেন। তার দাবি, এই ডিভাইসে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ চিপসেট ব্যবহার করা হবে, যা গত ২৪ সেপ্টেম্বর স্ন্যাপড্রাগন সামিট ২০২৫ ইভেন্টের সময় লঞ্চ করা হয়েছিল। যদি এই তথ্যটি সঠিক হয়, তাহলে ফোনটি Xiaomi, Vivo, Oppo এবং OnePlus এর মতো ব্র্যান্ডের লেটেস্ট ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির পথ অনুসরণ করবে।

তিনি আরও বলেছেন যে, Poco F8 Ultra হ্যান্ডসেটে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা এর পূর্বসূরিতে থাকা ৫,৩০০ এমএএইচ ব্যাটারির তুলনায় উল্লেখযোগ্য আপগ্রেড হবে। এতে ১০০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট করতে পারে। হ্যান্ডসেটটিতে ওয়্যারলেস চার্জিং সাপোর্টও থাকবে বলে জানা গেছে। এতে ১.৫কে বা ২কে রেজোলিউশনের এলটিপিও ওলেড ডিসপ্লে থাকবে বলে জানা গেছে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত হতে পারে।

এই পোকো স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে, যার মধ্যে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি, এই মডিউলে ৫০ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ সেন্সর থাকতে পারে। এর সামনে ৫০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে। যেখানে পূর্বসূরি মডেলে কেবল ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা ছিল।

শোনা যাচ্ছে যে, Poco F8 Ultra ডিভাইসে সিকিউরিটির জন্য আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হবে। এই হ্যান্ডসেটে উন্নত স্পিকার এবং হ্যাপটিক্সও থাকতে পারে। ধুলো এবং জল প্রতিরোধের জন্য এটি আইপি৬৯ রেটিংপ্রাপ্ত বিল্ড অফার করবে বলে জানা গেছে।

Poco F8 Ultra ডিভাইসটি এবছরের Poco F7 Ultra-এর উত্তরসূরি মডেল হবে, যা মার্চ মাসে বিশ্ববাজারে এসেছিল। স্পেসিফিকেশন সর্ম্পকে বললে, Poco F7 Ultra হ্যান্ডসেটে ৬.৬৭ ইঞ্চির ডব্লিউকিউএইচডি+ ফ্লো অ্যামোলেড স্ক্রিন আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ৩,২০০ নিট পিক ব্রাইটনেস অফার করে। পারফরম্যান্সের জন্য এর চীনা ভার্সনে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপ প্রসেসর। এই ফোনে ৭৫৫০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। আর ফটোগ্রাফির জন্য আছে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: পোকো এফ৮ আল্ট্রা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব
নির্বাচিত

ভ্যাট দেওয়ায় শীর্ষে ফেসবুক, নিবন্ধনের বাইরে ইউটিউব

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার
নির্বাচিত

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ম্যাজিক৮ প্রো উন্মোচন করল অনার

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটে খরচ কেমন?
প্রযুক্তি সংবাদ

ইলন মাস্কের স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটে খরচ কেমন?

দূর থেকে অফিসের কাজ করতে হুয়াওয়ের নতুন সেবা
নির্বাচিত

দূর থেকে অফিসের কাজ করতে হুয়াওয়ের নতুন সেবা

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক
প্রযুক্তি পরামর্শ

এই ফ্যানের বিদ্যুৎ খরচ অর্ধেক

অক্টোবরে আসছে ওয়ানপ্লাস ১৬, থাকতে পারে ৯,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

অক্টোবরে আসছে ওয়ানপ্লাস ১৬, থাকতে পারে ৯,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরা

Load More

ট্রেন্ডিং টপিক

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

ওয়্যারলেস ইয়ারবাডের পাশাপাশি এবার ওভার-ইয়ার হেডফোনের বাজারেও ফিরতে...

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 October 2025

Poco F8 Ultra-এর স্পেসিফিকেশন ফাঁস: ৭০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর নিয়ে আসছে ফোনটি

Techzoom.TV |
TechzoomTV