Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ কিনল অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 July 2019
ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ কিনল অ্যাপল

The Apple logo is seen outside the Apple Store in Washington, DC, on July 9, 2019. (Photo by Alastair Pike / AFP) (Photo credit should read ALASTAIR PIKE/AFP/Getty Images)

Share on FacebookShare on Twitter

চিপ নির্মাতা ইন্টেল করপোরেশনের স্মার্টফোন মডেম ব্যবসা বিভাগ অধিগ্রহণে শতকোটি ডলার পরিশোধ করবে প্রযুক্তি কোম্পানি অ্যাপল। এ নিয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে। এ অধিগ্রহণ চুক্তি পরবর্তী প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি খাতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে। খবর এপি।

ইন্টেল স্মার্টফোনে ব্যবহূত মডেম চিপ ব্যবসা থেকে সরে আসার ঘোষণা দিয়েছে বেশ আগেই। এর পর থেকেই বিভাগটি কিনতে আগ্রহী ছিল অ্যাপল। গত এপ্রিলে কোয়ালকম ইনকরপোরেশনের সঙ্গে অ্যাপলের পেটেন্ট নিয়ে দীর্ঘদিনের আইনি লড়াইয়ের মীমাংসা হওয়ার কয়েক ঘণ্টা পর ফাইভজি মডেম চিপ ব্যবসা থেকে সরে আসার ঘোষণা দেয় ইন্টেল। তখনই বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, প্রতিষ্ঠানটির স্মার্টফোন মডেম চিপ ব্যবসা বিভাগ অ্যাপল কিনতে পারে।

গত বৃহস্পতিবার ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ অধিগ্রহণ চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এ চুক্তির ফলে একটি বিষয় পরিষ্কার যে ভবিষ্যতে আইফোনের জন্য প্রয়োজনীয় মডেম চিপ নিজেরাই ডিজাইন ও উৎপাদন করবে অ্যাপল, যা পঞ্চম প্রজন্মের আলট্রাফাস্ট মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থন করবে।

গত এপ্রিলে ইন্টেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বব সোয়ান ফাইভজি মডেম ব্যবসা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দেয়ার পর পরই অ্যাপল-কোয়ালকমের সমঝোতার বিষয়টি প্রকাশ পায়। দুই কোম্পানির সমঝোতা হওয়ার পর পরই মডেম চিপ ব্যবসা থেকে বের হওয়ার চূড়ান্ত ঘোষণা দেয় ইন্টেল। প্রতিষ্ঠানটি জানায়, তারা আর নতুন প্রজন্মের ফাইভজি মডেম চিপ উন্নয়নে কাজ করবে না।

বব সোয়ান বলেন, ‘অ্যাপল ও কোয়ালকমের সমঝোতার ঘোষণার ফলে আমরা অনুমান করতে পারছি স্মার্টফোনের এ যন্ত্রাংশ সরবরাহ করে অর্থ উপার্জনের আর কোনো পথ পাওয়া যাবে না।’

ওই সময় এক বিবৃতিতে ইন্টেল জানায়, সামগ্রিক দিক বিবেচনায় নিজেদের মডেম ব্যবসা বিভাগ নিয়ে নানা রকম বিকল্প চিন্তা করা হচ্ছে। এর মধ্যে অ্যাপল বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাছে ব্যবসা বিভাগটি বিক্রি করে দেয়ার পরিকল্পনাও রয়েছে। এ ধরনের কোনো চুক্তি হলে তা ইন্টেলকে কয়েকশ কোটি ডলার এনে দেবে। বিভিন্ন কোম্পানি এরই মধ্যে ইন্টেলের এ ব্যবসা বিভাগ ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। ব্যবসা বিক্রির সামগ্রিক প্রক্রিয়া ব্যবস্থাপনার জন্য গোল্ডম্যান স্যাকসকে নিয়োগ দেয়া হয়েছে।

চলতি বছরের শেষ নাগাদ এ অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হলে ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ ব্যবসা বিভাগের ২ হাজার ২০০ কর্মী অ্যাপলের হয়ে কাজ শুরু করবে। একই সঙ্গে ১৭ হাজার ওয়্যারলেস পেটেন্টের মালিকানা পাবে অ্যাপল। নিয়ন্ত্রক কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ধরনের বাধা না এলে আগামী অক্টোবর ও ডিসেম্বরের মধ্যে এ অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হওয়ার আশা করছে অ্যাপল।

অ্যাপল বেশ কিছুদিন ধরে নিজস্ব চিপ তৈরির আগ্রহ প্রকাশ করে আসছে। ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট পেটেন্ট ও প্রযুক্তি অধিগ্রহণ প্রতিষ্ঠানটির চিপ নির্মাতা হিসেবে আত্মপ্রকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। এর ফলে পরবর্তী প্রজন্মের আইফোনের ফাইভজি মডেম চিপের জন্য কোয়ালকমের ওপর নির্ভর করতে হবে না প্রতিষ্ঠানটিকে।

এর আগে রয়্যালটি ও পেটেন্ট নিয়ে দ্বন্দ্বের জেরে অ্যাপল তাদের আইফোনে কোয়ালকমের চিপ ব্যবহার না করার ঘোষণা দিয়েছিল। অন্যদিকে কোয়ালকমের পক্ষ থেকে অ্যাপলের জন্য মডেম চিপ সরবরাহ বন্ধের হুমকি দেয়া হয়েছিল। এছাড়া স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার চীনে আইফোন বিক্রিতে নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলাও করা হয়। গত ডিসেম্বরে কোয়ালকমের দুটি পেটেন্ট লঙ্ঘনের জেরে চীনে আইফোনের সাতটি মডেল বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছিলেন দেশটির একটি আদালত। শুধু চীনে নয়, রয়্যালটি ও পেটেন্ট দ্বন্দ্বের জেরে অ্যাপল-কোয়ালকম পরস্পরের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশে ডজনের বেশি মামলা করেছিল। টানা কয়েক বছর ধরে চলমান দ্বন্দ্বের জেরে উভয় প্রতিষ্ঠান ব্যবসার দিক থেকে ক্ষতির সম্মুখীন হয়েছে। গত এপ্রিলে ব্যবসার দিক বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশে চলমান পরস্পরবিরোধী মামলা নিষ্পত্তিতে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি পরস্পরের মধ্যে ব্যবসা কার্যক্রম অব্যাহত রাখতে একটি ছয় বছর মেয়াদি লাইসেন্সিং চুক্তি এবং দীর্ঘমেয়াদি একটি সরবরাহ চুক্তি সই করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলইন্টেলস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে পোকো এফ-ফাইভ প্রো
নির্বাচিত

আসছে পোকো এফ-ফাইভ প্রো

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

২০তম বর্ষপূর্তিতে আইফোনে বড় পরিবর্তনের ইঙ্গিত, আসছে কোয়াড-কার্ভড ডিসপ্লে

নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা করছে চীনের শাওমি
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্মের চিপ তৈরির পরিকল্পনা করছে চীনের শাওমি

ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়
কিভাবে করবেন

ফোন চার্জে বসানোর আগে খেয়াল রাখুন ৩ বিষয়

ভারতে বর্ধনশীল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপল
নির্বাচিত

ভারতে বর্ধনশীল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড অ্যাপল

বাজারে ‘অবৈধ’ মোটরসাইকেল
অটোমোবাইল

মোটরসাইকেলে বেশি মাইলেজ পাওয়ার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী
প্রযুক্তি সংবাদ

সরকারের এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় ১ লাখের বেশি প্রার্থী

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি
প্রযুক্তি সংবাদ

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে
প্রযুক্তি সংবাদ

নকিয়ার মূল প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল নতুন স্মার্টফোন আনছে

নকিয়ার সাবেক মোবাইল ব্যবসার সঙ্গে যুক্ত এইচএমডি গ্লোবাল...

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

বিটিআরসিতে একসঙ্গে ১৭ কর্মকর্তার পদায়ন

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে ইনফিনিক্সের ‘আল্ট্রালিংক’ প্রযুক্তিতে

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

টেনসর নয়, ব্যাটারি-ক্যামেরায় নজর দিক গুগল—পিক্সেল ভক্তদের প্রত্যাশা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2019

ইন্টেলের স্মার্টফোন মডেম চিপ বিভাগ কিনল অ্যাপল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix