Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি কমবে’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 July 2019
‘স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি কমবে’
Share on FacebookShare on Twitter

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর বলেছেন, বর্তমান দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা রয়েছে ২২ হাজার ৫১ মেগাওয়াট। আগামী ২০৪১ সালে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ মাত্রা ধরা হয়েছে ৬০ হাজার মেগাওয়াট। সরকারের নতুন পদক্ষেপ স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম। আর এই স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি অনেক কমবে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) বিকেলে আইইবির তড়িৎ কৌশল বিভাগের উদ্যোগে আইইবি’র কাউন্সিল হলে ‘টেকনোলজি এন্ড সিস্টেম ওভারভিউ অফ স্মার্ট মিটার ইন এডভান্স মিটারিং ইনফ্রাস্ট্রাকচার (এএমআই)’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে আইইবি তড়িৎ কৌশল বিভাগের সম্পাদক ও ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিভাগের সভাপতি এবং ডিপিডিসির নির্বাহী পরিচালক (প্রকৌশলী) প্রকৌশলী মো. রমিজ উদ্দিন সরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শাহিদ সারওয়ার এবং ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডিপিডিসির ডিজিএম (আইসিটি) উন্নয়ন, মো. কামরুল আহসান। অনুষ্ঠানে সম্মানীত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ডিপিডিসির প্রধান প্রকৌশলী (উন্নয়ন) প্রকৌশলী ডি.এস.এম ফেরদাউস। এছাড়া সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন, উক্ত বিভাগের ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী প্রতীক কুমার ঘোষ।

আইইবি’র প্রেসিডেন্ট বলেন, বর্তমানে যে প্রি-পেইড মিটার গুলো রয়েছে সে গুলো বিভিন্ন সুবিধা থাকলেও পরিচালনার ক্ষেত্রে গ্রাহককে বেশ কিছু অসুবিধায় পড়তে হয়। বর্তমান প্রি-পেইড মিটারে বিভিন্ন মাধ্যমে ভেন্ডিং (মিটারে টাকা রিচার্জ সেন্টার) সুবিধা না থাকার কারণে ভেন্ডিং-এর জন্য গ্রাহককে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্তমান ডিজিটাল যুগে গ্রাহককে প্রি-পেইড মিটার রিচার্জ করার জন্য অনেক সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ঘরে বসে প্রি-পেইড মিটার রিচার্জ করার কোন সুযোগ নাই। অনেক সময় গ্রাহকের পক্ষে মিটারের স্ট্যাটাস দেখতেও সমস্যা হয়।

প্রকৌশলী আবদুস সবুর বলেন, বর্তমান এই ডিজিটাল যুগে ভেন্ডিং (মিটারে টাকা রিচার্জ সেন্টার) সিস্টেমকে গ্রাহকের নিকট আরো সহজলভ্য করার জন্য স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা প্রয়োজন। যার ফলে গ্রাহক তার মোবাইল এ্যাপস, এসএমএস, ইন্টারনেট, এটিএম ইত্যাদির মাধ্যমে ঘরে বসেই ভেন্ডিং করতে পারবেন। স্বয়ংক্রিয় ভাবে মিটারের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য স্মার্ট প্রি-পেইড মিটারিং সিস্টেম চালু করা প্রয়োজন। এছাড়া ভবিষৎতে স্মার্ট গ্রীড চালু করতে হলেও স্মার্ট মিটারের প্রয়োজন হবে। তাই বার বার বিনিয়োগের চেয়ে এক্ষেত্রে একবার বিনিয়োগ করাই যুক্তি সংগত।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা নিয়ে মটো জি স্টাইলাস
প্রযুক্তি সংবাদ

৫০ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা নিয়ে মটো জি স্টাইলাস

হাজী এয়ার ট্রাভেলসের কোটি টাকা আত্মসাৎ: রিমান্ডে ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা
অর্থ ও বাণিজ্য

হাজী এয়ার ট্রাভেলসের কোটি টাকা আত্মসাৎ: রিমান্ডে ফ্লাইট এক্সপার্টের দুই কর্মকর্তা

বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর আ কজ’ অনুষ্ঠিত
টেলিকম

ডেটা বিক্রি করে বাংলালিংকের রেকর্ড আয় বৃদ্ধি

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
নির্বাচিত

মন্ত্রী: প্রযুক্তিতে বাংলাদেশ অনেকের ঈর্ষার কারণ

উবারের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা অস্ট্রেলিয়ায়
অটোমোবাইল

উবারের বিরুদ্ধে ক্লাস অ্যাকশন মামলা অস্ট্রেলিয়ায়

ইভ্যালির সার্ভার চালু করতে লাগবে ৬ কোটি টাকা!
ই-কমার্স

ইভ্যালির সার্ভার চালু করতে লাগবে ৬ কোটি টাকা!

Load More

ট্রেন্ডিং টপিক

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১
প্রযুক্তি সংবাদ

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ
প্রযুক্তি সংবাদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 July 2019

‘স্মার্ট প্রি-পেইড মিটারে গ্রাহকের ভোগান্তি কমবে’

Techzoom.TV |
TechzoomTV