Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোন চার্জে দিয়ে কথা বলা কতটা নিরাপদ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 28 July 2019
ফোন চার্জে দিয়ে কথা বলা কতটা নিরাপদ
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন চার্জ করতে দিয়ে অনেকেই কানে লাগিয়ে কথা বলেন বা গেম খেলেন বা ইন্টারনেট ব্রাউজ করেন। কিন্তু চার্জ দেওয়ার সময়ে ফোন ব্যবহার করাটা কি আদৌ নিরাপদ?

প্রযুক্তিবিদরা বলছেন, ভাল ব্র্যান্ডের মোবাইল ফোন আর ওই একই কোম্পানির চার্জার ব্যবহার করলে বিপদের সম্ভাবনা অনেকটাই কম। অনেক ঘটনার কথাই জানা যায়, যেখানে মোবাইল ফোন বিস্ফোরণে কারও মৃত্যু হয়েছে অথবা কারও শরীরের কোনও অংশ ঝলসে গেছে। গত সপ্তাহে এরকমই এক ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরে। রিয়া ব্যানার্জী নামে ২২ বছরের এক তরুণী মোবাইলে চার্জ দেওয়ার সময়েই কথা বলছিলেন। হঠাৎই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়। দমকল বাহিনী বলছে, ওই তরুণী যে বিছানায় বসে কথা বলছিলেন মোবাইল ফোন চার্জে দিয়েই, সেই বিছানাও কিছুটা পুড়ে গেছে। ঘর থেকে ফেটে যাওয়া মোবাইল, চার্জার এসব উদ্ধার করা হয়েছে।

যে স্থানীয় সাংবাদিকরা সেখানে গিয়েছিলেন, তাদের একজন বলছিলেন, ‘আমরা যখন ফেটে যাওয়া মোবাইলটার ছবি তুলছিলাম, তখনই খেয়াল করি যে ওটা কোন নামী ব্র্যান্ডের সেট ছিল না। স্ক্রিনটাও ফেটে গিয়েছিল। মোবাইলের সঙ্গেই একটা লাল রঙের চার্জিং কেবল যুক্ত ছিল। সেই তারের আবার দুটো জায়গায় লিউকোপ্লাস্ট জড়ানো।’ সন্দেহ করা হচ্ছে, চার্জ দেওয়ার সময়ে কোনও ভাবে বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে বিস্ফোরণ ঘটেছে। আর যেহেতু সেই সময়ে রিয়া ব্যানার্জী মোবাইলে কথা বলছিলেন, তাই সেটি ছিল কানের সঙ্গে লাগানো। তাতেই বিস্ফোরণের আঘাত অনেকগুণ বেড়ে গেছে।

এই ঘটনাই প্রথম নয়। ২০০৪ আর ২০০৫ সালে এরকম দুটি ঘটনার কথা জানা যাচ্ছে, যেখানে ফোনে চার্জ দেওয়ার সময়ে তড়িতাহত হন এক ভারতীয় এবং এক নাইজেরীয় নাগরিক। ২০১৩ সালে এক চীনা বিমানসেবিকা যখন তার ফোনে চার্জ দেওয়ার সময়ে একটি কল রিসিভ করেন, সেটি ফেটে গিয়ে তার মৃত্যু হয়। ইউ এস কনজিউমার প্রোডাক্ট সেফটি কমিশন বলছে, ২০১২ থেকে ২০১৭ সালে মোবাইল ফোনের ব্যাটারি আর চার্জারের কারণে ২,০০০ দুর্ঘটনা তারা নথিবদ্ধ করেছে। এর মধ্যে যেমন রয়েছে আগুন লেগে যাওয়া, অতিরিক্ত গরম হয়ে যাওয়া, গলে যাওয়ার ঘটনা, তেমনই আছে ফোন থেকে ধোঁয়া বের হওয়া আর বিস্ফোরণের ঘটনাও।

প্রযুক্তিবিদদের ব্যাখ্যা, মোবাইল ফোন অতিরিক্ত গরম হয়ে যেতেই পারে। কিন্তু তাপমাত্রা খুব বেড়ে যাওয়ার আগেই মোবাইলে এমন কয়েকটি সুরক্ষা কবচ থাকে, যা চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছতেই দেয় না। এক বিখ্যাত মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানির একজন সিনিয়র প্রযুক্তিবিদ, যিনি তার নাম প্রকাশ করতে চাননি, বলছিলেন, ‘যে সুরক্ষা কবচ আমাদের মতো কোম্পানির মোবাইলে থাকে, তাতে বিস্ফোরণ হওয়র কোনও সম্ভাবনা নেই। তবে চার্জ হওয়ার সময়ে মোবাইল কিছুটা গরম হয়েই থাকে। তবে সেটা থেকে বিপদের সম্ভাবনা থাকে না বড় ব্র্যান্ডের ফোনে। কিন্তু সস্তা ও অনামী যেসব ব্র্যান্ড আছে, তারা হয়তো এরকম সুরক্ষা ব্যবস্থা রাখে না। আবার যে কোম্পানির ফোন, তাদের সরবরাহ করা চার্জার ব্যবহার না করে সস্তার কোনও চার্জার ব্যবহার করলেও, এরকম হওয়ার সম্ভাবনা থাকে।’- বিবিসি বাংলা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিস্ফোরণমোবাইল বিস্ফোরণস্মার্টফোন বিস্ফোরণ

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬ এপ্রিল পৃথিবীতে গ্রহাণু আঘাত হানতে পারে
নির্বাচিত

৬ এপ্রিল পৃথিবীতে গ্রহাণু আঘাত হানতে পারে

ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা
নির্বাচিত

ঠিকাদারের খরচে সফর নিষিদ্ধ, তবু হুয়াওয়ের টাকায় চীন ঘুরলেন বিসিসির ৫ কর্মকর্তা

মাস্কে ঢাকা চেহারা চিনবে ইসরায়েলি প্রতিষ্ঠানের প্রযুক্তি
নির্বাচিত

মাস্কে ঢাকা চেহারা চিনবে ইসরায়েলি প্রতিষ্ঠানের প্রযুক্তি

সেরা ৩টি ফ্ল্যাগশিপ ফোনের লিস্ট দেখে নিন
নির্বাচিত

বিশ্বজুড়ে কমেছে স্মার্টফোন বিক্রি

অনরের ফোল্ডেবল ফোন নিয়ে এলো অনর ম্যাজিক ভি
নির্বাচিত

অনরের ফোল্ডেবল ফোন নিয়ে এলো অনর ম্যাজিক ভি

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট
নির্বাচিত

১৬২ শতাংশ ভালো পারফরমেন্স দেবে হুয়াওয়ে নতুন চিপসেট

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার
নির্বাচিত

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

আইফোন ১৮ প্রো ও বহুপ্রত্যাশিত ‘আইফোন আল্ট্রা’র লিক প্রকাশ
প্রযুক্তি সংবাদ

৩ হাজার কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল, আবেদন করবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2019

ফোন চার্জে দিয়ে কথা বলা কতটা নিরাপদ

Techzoom.TV |
TechzoomTV