Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 18 October 2023
সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র আলোচনা সভা
Share on FacebookShare on Twitter

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে এক আলোচনা সভার আয়োজন করেছে তরুণদের দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার নিয়ে কাজ করা সংগঠন ক্যারিয়ার প্রো বিডি। বিশ্বজুড়ে অক্টোবর সাইবার সচেতনতা মাস হিসেবে উদযাপন করা হয়। তারই অংশ হিসেবে সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে রাজধানীর ঢাকা সিটি কলেজে আজ বুধবার এই আলোচনা সভার আয়োজন করে ক্যারিয়ার প্রো বিডি।

সভায় স্টার সিনেপ্লেক্স এর প্রধান মানবসম্পদ কর্মকর্তা ও ক্যারিয়ার প্রো বিডি’র উপদেষ্টা লায়লা নাজনীনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ। সভায় সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কলেজের শতাধিক শিক্ষার্থীদের বিশেষ প্রশিক্ষণ দেন রূপালী ব্যাংকের সিনিয়র প্রোগ্রামার ও সাইবার সিকিউরিটি এনালিস্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস অডিটর জি.এম ফারুক। শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন সময় সাইবার অপরাধের শিকার হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ‘থট অব শামস’ পেইজের প্রতিষ্ঠাতা শামস আফরোধ চৌধুরী।

ডাবিং ডিরেক্টর এবং ভয়েস আর্টিস্ট সোহেলি আজিজ মৌ এর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ফোকাস অন এর সহকারী ব্যবস্থাপক দিদারুল ইসলাম রিয়াদ, সাইকোথেরাপিস্ট ও কাউন্সিলিং বিশেষজ্ঞ তন্বীতা ঘোষ, দৈনিক কালবেলার আইসিটি রিপোর্টার সোলায়মান হোসেন শাওন, দন্ত চিকিৎসক সাজ্জাদ আমান হিমেল সহ অন্যান্যরা।
এমন একটি অনুষ্ঠানের আয়োজনে ক্যারিয়ার প্রো বিডিকে সাধুবাদ জানিয়ে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক বেদার উদ্দিন আহমেদ বলেন, এটা সময়োপযোগী একটি আয়োজন। বর্তমান ডিজিটাল যুগে সাইবার নিরাপত্তায় আমাদের সর্বোচ্চ পরিমাণ সতর্ক ও সচেতন থাকা উচিত। সাইবার অপরাধের সর্বাধিক শিকার তরুণরা। তাই তাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে এধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত।

লায়লা নাজনীন বলেন, ক্যারিয়ার প্রো বিডি তরুণ শিক্ষার্থী এবং পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যারিয়ার বিষয়ে কাজ করে। তরুণদের মেন্টরিং, ওয়ান-টু-ওয়ান সেশন, কাউন্সিলিং এর মতো কাজগুলো করে আসছে এই সংগঠন। তরুণদের মাঝে সাইবার নিরাপত্তা বিষয়ক সচেতনতা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। ২০১৮ সাল থেকে প্রতিষ্ঠার পর, মাঝে করোনার দুই বছর বাদ দিয়ে, প্রতিবছরই শিক্ষার্থীদের জন্য আমরা এই আয়োজনটি করে থাকি।

ক্যারিয়ার প্রো বিডি-এর এই আয়োজনের ইভেন্ট পার্টনার ছিল পেপসি, নলেজ হাব, জিয়ামেন ইউনিভার্সিটি মালয়েশিয়া, থিকা বিজনেস সলিউশন, ফোকাস অন, ফ্রেনজি এবং মিডিয়া পার্টনার হিসেবে ছিল কালবেলা এবং রেডিও স্বাধীন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট
প্রযুক্তি সংবাদ

গুগলে বড় পরিবর্তন: কিউআর কোড স্ক্যান ছাড়া খুলবে না ওয়েবসাইট

ভোক: ফ্ল্যাশ চার্জিংয়ে বড় পরিবর্তন এনেছে অপোর যে প্রযুক্তি
নির্বাচিত

ভোক: ফ্ল্যাশ চার্জিংয়ে বড় পরিবর্তন এনেছে অপোর যে প্রযুক্তি

গেমারদের জন্য আসছে লিকুইড কুলিং ফিচারের ফোন
নির্বাচিত

গেমারদের জন্য আসছে লিকুইড কুলিং ফিচারের ফোন

বাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস প্রতিনিধির অংশগ্রহণ
প্রযুক্তি সংবাদ

বাহরাইনে উইটসার বোর্ড মিটিংয়ে বিসিএস প্রতিনিধির অংশগ্রহণ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

জুনে চালু হবে ই-হেলথ কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

জিমেইলে অপ্রয়োজনীয় ই–মেইল আসা ঠেকাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

পাল্টে যাচ্ছে জিমেইল

Load More

ট্রেন্ডিং টপিক

ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

আইসিটি খাতে পাঁচ বছরে ৫২ হাজার তরুণকে প্রশিক্ষণের পরিকল্পনা

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

ভিভো ভি৮০
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে পাওয়া যাচ্ছে ভিভো ভি৮০

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

পুরোনো আইফোন কেনার আগে যে ফিচারগুলো অবশ্যই দেখে নেবেন

স্বপ্নের আইফোন যেখানে খুলে দেয় মৃত্যুর দুয়ার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 October 2023

সাইবার নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধিতে ক্যারিয়ার প্রো বিডি’র আলোচনা সভা

Techzoom.TV |
TechzoomTV