Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 August 2019
উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ, এন্টারপ্রাইজ ও কনজ্যুমার টেকনোলজি সল্যুশন সেবাদাতা প্রতিষ্ঠান জেডটিই করপোরেশন মধ্যপ্রাচ্যে প্রথম ফাইভ জি ওয়্যারলেস রাউটার উন্মোচন করলো। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ ক্যারিয়ার ডিউ- এর যৌথ অংশীদারিত্বে প্রতিষ্ঠানটি তাদের ‘জেডটিই ৫জি ইনডোর রাউটার এমসি৮০১’ নিয়ে এসেছে। ফাইভ জি ইকোসিস্টেমে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে ইনডোর ওয়্যারলেস প্রযুক্তিতে জেডটিই’র সাম্প্রতিক এ সাফল্য তাদের ফাইভ জি প্রযুক্তিতে উদ্ভাবনের ধারাবাহিক প্রচেষ্টারই ফল।

অত্যাধুনিক ওয়াই-ফাই ৬ প্রযুক্তিতে (৮০২.১১ এএক্স) কাজ করবে জেডটিই ৫জি ইনডোর রাউটার, যা সর্বোচ্চ ১২৮ জন ওয়াইফাই ব্যবহারকারীকে একসাথে ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ করে দিবে। এই ফাইভ জি ইনডোর রাউটার ইউএই’র ফাইভ জি সুবিধা থাকা এলাকায় ক্রেতাদের নিরবচ্ছিন্ন ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দিবে। এছাড়াও, এটা দিবে ১০জি ইথারনেট নেটওয়ার্ক পোর্ট যার ডাউনলিঙ্ক রেট হবে প্রায় ২.৮জিবিপিএস। যার ফলে, ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন আল্ট্রটা-ফাস্ট ফাইভ জি নেটওয়ার্ক সহ ফাইভ জি সেবার সুবিধাসমূহ। যার মধ্যে রয়েছে: নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক, ভিডিও বাফারিং অসুবিধাও কমে আসবে অনেকখানি, ধারাবাহিক এইচডি ভিডিও সেবা এবং শক্তিশালী নেটওয়ার্ক কানেক্টিভিটি।

বিশেষ সুবিধাজনক ডিজাইনের কারণে জেডটিই ৫জি ইনডোর রাউটার এমসি৮০১ আইএফ ডিজাইন অ্যাওয়ার্ড ২০১৯ অর্জন করেছে। এর দ্রুতগতি, ল্যাটেন্সির হ্রাস ও বিস্তৃত কাভারেজ শুধুমাত্র মোবাইল ব্রডব্যান্ড ক্ষেত্রেই গ্রাহকদের চমৎকার অভিজ্ঞতাই নিশ্চিত করবে না পাশাপাশি, যানবাহন, স্মার্ট গ্রিড ও ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং-এ ইন্টারনেটে ফাইভ জি ব্যবহার এবং ইন্টারনেট অব থিংস’র ব্যবহার বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে। গত জুনে জেডটিই প্রথম ফাইভ জি ডিভাইস ‘জেডটিই অ্যাক্সন ১০ প্রো ফাইভ জি’ উন্মোচন করে। যা মধ্যপ্রাচ্যের ক্রেতাদের জন্য প্রথম বাণিজ্যিক ফাইভ জি স্মার্টফোন।

এ নিয়ে জেডটিই করপোরেশনের এসভিপি এবং মোবাইল ডিভাইস ডিভিশনের প্রেসিডেন্ট জু ফেং বলেন, ‘ফাইভ জি বাণিজ্যিকীকরণের প্রচারণার ক্ষেত্রে জেডটিই সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে চলেছে এবং এ ব্যাপারে আমরা আমাদের এন্ড-টু-এন্ড সল্যুশন নিয়ে প্রস্তুত।’ তিনি আরও বলেন, ‘ভবিষ্যতের প্রযুক্তি সংযুক্ত জীবনের ক্ষমতায়ন এবং ডিজিটাল রূপান্তর ত্বরাণ্বিত করতে জেডটিই ফাইভ জি স্মার্টফোন, ফাইভ জি ইনডোর রাউটার, ফাইভ জি আউটডোর রাউটার, ফাইভ জি মোবাইল ওয়াই-ফাই রাউটার, ফাইভ জি ইথারনেট বক্স এবং ফাইভ জি মডিউল সহ ক্রেতাদের বিস্তৃত পরিসীমার ফাইভ জি টারমিনাল ডিভাইস ও সেবা প্রদানে সক্ষম।’

জেডটিই করপোরেশন বাংলাদেশের প্রধান বিপণন কর্মকর্তা প্যাং উই বলেন, ‘ফাইভ জি প্রযুক্তি ইন্টারনেট অব এভরিথিং (আইওই) – কে সম্ভব করে তুলবে। জেডটিই’তে আমরা বিশ্বজুড়ে ফাইভ জি প্রযুক্তির উন্নয়নে কাজ করে থাকি এবং গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিতের মাধ্যমে আইওই এর সুবিধাসমূহ যেনো সর্বোচ্চ পরিমাণে নেয়া সম্ভব হয় তার জন্য ফাইভ জি বাণিজ্যিকীকরণে উৎসাহ প্রদান করি।’

তিনি আরও বলেন, ‘এশিয়া প্যাসিফিক অ লে এ প্রযুক্তি নিয়ে আসার ব্যাপারেও আমরা আশাবাদী।’।

ফাইভ জি টারমিনাল বাণিজ্যিকীকরণ ত্বরাণ্বিত করতে ফাইভ জি ইকোসিস্টেমে অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে জেডটিই শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সাথে অংশীদারিত্ব করছে। গত ২৩ জুলাই, চীনে জেডটিই অ্যাক্সন ১০ প্রো ৫জি অগ্রিম বুকিং- এর ঘোষণা দেয়। এর আগে জুলাইয়ের শুরুর দিকে, জেডটিই অ্যাক্সন ১০ প্রো ৫জি নর্ডিক দেশসমূহের মধ্যে প্রথম বাণিজ্যিক স্মার্টফোন। এখন পর্যন্ত জেডটিই ফাইভ জি টারমিনাল নিয়ে বিশ্বের ২০টির বেশি টেলিযোগাযোগ ক্যারিয়ারের সাথে কাজ করেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ
নির্বাচিত

এলপিজি সিলিন্ডার হোম ডেলিভারি দিচ্ছে ‘গ্যাস মাঙ্কি’ অ্যাপ

এবার ফোনের জন্য স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল
নির্বাচিত

এবার ফোনের জন্য স্যামসাংয়ের ১০৮ মেগাপিক্সেল

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য সস্তায় ল্যাপটপ আনছে গুগল-এইচপি

জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ বদ্ধপরিকর
প্রযুক্তি সংবাদ

জ্ঞান ভিত্তিক সমাজ বিনির্মাণে বাংলাদেশ বদ্ধপরিকর

সাইবার হামলার শিকার মেক্সিকোর অর্থ মন্ত্রণালয়
কিভাবে করবেন

অনলাইনে নিরাপদ থাকার ৭ পদ্ধতি

ওয়ানপ্লাসের ১৩ হাজার টাকার ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

ওয়ানপ্লাসের ১৩ হাজার টাকার ফোনে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা!

Load More

ট্রেন্ডিং টপিক

এইচএসসির ফল: সবার আগে ফলাফল জানার সহজ উপায়
নির্বাচিত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ২৯ অক্টোবর

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন
প্রযুক্তি সংবাদ

বাজেট ও পছন্দ মিলিয়ে হেডফোন কেনার গাইডলাইন

আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
প্রযুক্তি সংবাদ

ওয়্যারহাউজের জন্য হুমকি হতে পারে বারকোড স্ক্যানারের দুর্বলতা: ক্যাসপারস্কি

অগাস্ট মাসে দেশে উৎপাদিত মোবাইল ফোন ও বৈধ আমদানির পরিসংখ্যান
অর্থ ও বাণিজ্য

অগাস্টে দেশে তৈরি ২২ লাখ ফোন, বৈধভাবে আমদানি হয়নি একটিও

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65 স্মার্টফোন

৭০০০ mAh ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লের Helio 65, দাম ২১,৯৯৯ টাকা

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন: গ্রে মার্কেটের সঙ্গে এবার পারবে বিটিআরসি?

দেশে অবৈধভাবে আমদানি করা মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার নিয়ন্ত্রণে...

ওয়ানপ্লাস ১৫আর আসছে আগামী মাসে

৭৩০০ এমএএইচ ব্যাটারি ও ১৬৫ হার্টজ ডিসপ্লে, ওয়ানপ্লাস ১৫-তে কী আছে?

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন বিধিমালা

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

শিশু ও বয়স্কদের নিরাপত্তায় ‘নোকিয়া ২৩৬০ ফ্লিপ’, থাকছে রিমোট কন্ট্রোল ও এসওএস বাটন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2019

উদ্ভাবনের উৎকর্ষে জেডটিই’র ফাইভ জি ওয়্যারলেস রাউটার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix