Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কাটিং-এজ প্রযুক্তিসহ দেশে আসছে রেডমি কে২০ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১ আগস্ট ২০১৯
কাটিং-এজ প্রযুক্তিসহ দেশে আসছে রেডমি কে২০ প্রো
Share on FacebookShare on Twitter

গ্লোবাল টেকনোলজি লিডার শাওমি, বহুল আকাঙ্ক্ষিত রেডমি কে২০ প্রো নিয়ে আসার ঘোষণা দিয়েছে আজ। রেডমি সাব-ব্র্যান্ডের অধীনে প্রথম ফ্ল্যাগশিপ ফোন হিসেবে বাজারে আসছে এটি।

রেডমি কে২০ প্রো সর্বাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ ডিভাইস হিসেবে ব্যবহারকারীদের হাই-এন্ড এক্সপেরিয়েন্সের প্রতিশ্রুতি দিচ্ছে। রেডমি কে২০ প্রো একটি সত্যিকার ফ্ল্যাগশিপ, যা ব্যবহারকারীকে সন্তুষ্ট করবে। এটি কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৮৫৫ চিপসেটের প্রথম রেডমি ফোন, যাতে বিশ্বের দ্রুততম প্রসেসর (এর আগের জেনারেশনের স্ন্যাপড্রাগন ৮৪৫-এর চেয়ে ৪৫% দ্রুততর) ব্যবহার করা হয়েছে। ট্রাই-ক্লাস্টার আর্কিটেকচার (১ এক্স প্রাইম কোর, ৩ এক্স গোল্ড কোরস, ৪ এক্স সিলভার কোরস) এবং ৭ ন্যানো মিটার আর্কিটেকচার এর সাহায্যে স্ন্যাপড্রাগন ৮৫৫ রেডমি কে২০ প্রো’কে দিয়েছে অসাধারণ প্রসেসিং পাওয়ার, করে তুলেছে বিশ্বের অন্যতম শক্তিশালী স্মার্টফোন।

রেডমি কে২০ প্রোতে তে রয়েছে ১৬.২ সেন্টিমিটার (৬.৩৯ ইঞ্চি) ফুল এইচডি প্লাস অ্যামোলেড হরিজন ডিসপ্লে, যার আস্পেক্ট রেশিও ১৯.৫:৯ এবং এর চারপাশে বেজেল রাখা হয়েছে খুবই অল্প পরিসরে। রেডমি কে২০ প্রো ২০ মেগাপিক্সেলের দুটি পপ-আপ সেলফি ক্যামেরার মাধ্যমে ৯১.৯% এর অসাধারণ স্ক্রিন-টু-বডি রেশিও তৈরি করতে পেরেছে, যা ইন্ডাস্ট্রিতে সর্বোচ্চ স্ক্রিন-টু-বডি রেশিও সমৃদ্ধ ফোনগুলোর মধ্যে অন্যতম। হরাইজন ডিসপ্লেতে থাকছে ৭ম জেনারেশনের ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এটি কার্ভড কর্নিং® গরিলা® গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত।

রেডমি কে২০ প্রো নিয়ে এসেছে অনন্য সুন্দর অরা প্রিজম ডিজাইন, যা একই সাথে চমৎকার সৌন্দর্য ও কার্যকারিতা ধরে রাখা নিশ্চিত করেছে। ডিভাইসের সামনের দিকে ব্যবহৃত থ্রি ডি কার্ভড কর্নিং® গরিলা® গ্লাস ৫ ডিভাইসকে একটি সহজ হ্যান্ডফিল দিয়েছে এবং একে দৃষ্টিনন্দন করে তুলেছে। রেডমি কে২০ প্রো এসেছে ইন্ডাস্ট্রি-ফার্স্ট ফায়ার অ্যান্ড আইস কালার ভ্যারিয়েন্টে। ফোনটি পাওয়া যাবে, গ্লেসিয়ার ব্লু, ফ্লেম রেড ও কার্বন ব্ল্যাক রঙে।

রেডমি কে২০ প্রোতে রয়েছে সনি আইএমএক্স৫৮৬ সেন্সর সমৃদ্ধ ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, একটি ৮ মেগাপিক্সেল ২এক্স টেলিফটো ক্যামেরা এবং একটি ১২৪.৮° ফিল্ড অব ভিউ সুবিধা সম্বলিত ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা। এর নান্দনিক সৌন্দর্য নিশ্চিত করা হয়েছে ক্যামেরা মড্যুলের চারপাশে একটি স্টাইলিশ হ্যালো রিং এবং পপ-আপ ক্যামেরা মেকানিজমের (কমপক্ষে ৩০০,০০০ বার নিরীক্ষিত) শীর্ষে নটিফিকেশন এলইডি স্থাপনের মাধ্যমে। পপ-আপ সেলফি ক্যামেরার চারপাশে এজ-লিট মড্যুল সমৃদ্ধ, পাওয়ার বাটনে গাঢ় লাল রঙের ব্যবহার করে নজরকাড়া সৌন্দর্য তৈরি করা একমাত্র ফ্ল্যাগশিপ ফোন রেডমি কে২০ প্রো।

ফোনটি ৪,০০০ এমএএইচ সাইজের শক্তিশালী ব্যাটারি দ্বারা পরিচালিত, যা নিয়মিত ব্যবহারের শর্ত অনুসারে টানা ২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিশ্চিত করে থাকে। ফোনটিতে আরও রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট, ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাক এবং ফাস্ট-চার্জ সাপোর্ট। উচ্চমানসম্পন্ন পিটুআই ন্যানো কোটিং দ্বারা ফোনটিকে স্প্ল্যাশ-প্রুফভাবে তৈরী করা হয়েছে এবং ফোনটির সামনে ও পিছনের গরিলা® গ্লাস ৫ ফোনটিকে দীর্ঘস্থায়ী, টেকসই ও প্রযুক্তি সমৃদ্ধ একটি চমৎকার উদ্ভাবন হিসেবে তৈরী করেছে। ফোনটির অন্যান্য কোয়ালিটি ইম্প্রুভমেন্ট বৈশিষ্ট্যের মধ্যে ফল ডিটেকশন বৈশিষ্ট্যটি অন্তর্ভুক্ত রয়েছে যা ফোনটি দুর্ঘটনাবশত পড়ে গেলে এর পপ-আপ ক্যামেরাকে ক্ষতিগ্রস্থ হওয়া থেকে স্বয়ংক্রিয়ভাবে রক্ষা করে।

শাওমি ইন্ডিয়ার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের হেড অব ওভারসিজ এক্সপানশন সংকেত আগারওয়াল বলেন, “বাংলাদেশে রেডমি কে২০ প্রো নিয়ে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। বাংলাদেশে প্রথম রেডমি ফ্ল্যাগশিপ সিরিজ হিসেবে, রেডমি কে২০ প্রো সত্যিই আল্টিমেট ফ্ল্যাগশিপের অভিজ্ঞতা নিয়ে এসেছে। অ্যামোলেড স্ক্রিন, পপ-আপ ক্যামেরা ও ইন-ডিসপ্লে ফিংগারপ্রিন্ট সেন্সরের মতো বৈশিষ্ট্যগুলো এই ফোনটি আমাদের মি ফ্যানদের জন্য সত্যিই অনেস্ট প্রাইসে সেরা মানের কাটিং-এজ প্রযুক্তি নিয়ে এসেছে। আমরা অত্যন্ত আনন্দের সাথে আরও জানাচ্ছি যে, আমাদের মি ফ্যানরা রেডমি কে২০ প্রোতে সম্পূর্ণ নতুন কোয়ালকম® স্ন্যাপড্রাগন™ ৮৫৫ এক্সপেরিয়েন্স করতে পারবেন যা বাংলাদেশের সকল ব্যবহারকারীকে পাওয়ার-প্যাকড পারফরম্যান্স উপভোগের সুযোগ করে দিবে”।

রেডমি কে২০ প্রোতে রয়েছে হাই রেজ্যুলেশনের ডিজিটাল টু অ্যানালগ কনর্ভাটার, যা আপনাকে লসলেস অডিওর (২৪বিট পর্যন্ত, ১৯২ কিলোহার্টজ) অভিজ্ঞতা দিবে এবং এর ডুয়্যাল জিপিএস অ্যান্টেনাস আপনার পিনপয়েন্ট জিপিএস অ্যাকুরেসি নিশ্চিত করবে। এছাড়াও, রেডমি কে২০ প্রো ২৭ ওয়াটের ‘সনিকচার্জ’ সমর্থন করবে।

অত্যন্ত সাশ্রয়ী মূল্যে রেডমি কে২০ প্রো বাজারে চালু হতে যাচ্ছে। ফোনটির ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট ৪৯,৯৯৯ টাকা মূল্যে ফ্লেম রেড, গ্লেসিয়ার ব্লু ও কার্বন ব্ল্যাকের মতো আকর্ষণীয় তিনটি রঙে পাওয়া যাবে। আজ থেকে পিকাবু ডট কমে ফোনটির প্রি-বুকিং শুরু হচ্ছে, শীঘ্রই ফোনটি অফলাইনেও পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: রেডমিশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাগেরহাটে প্রথমবার স্মার্ট কর্মসংস্থান মেলা
প্রযুক্তি সংবাদ

বাগেরহাটে প্রথমবার স্মার্ট কর্মসংস্থান মেলা

বিদ্যুৎ সাশ্রয়ী চিপ তৈরিতে কাজ করছে জাপানের ডাইকিন
প্রযুক্তি সংবাদ

বিদ্যুৎ সাশ্রয়ী চিপ তৈরিতে কাজ করছে জাপানের ডাইকিন

ডিজিটাল অবকাঠামো উন্নয়নে অবদান রাখতে ফেসবুকের প্রতি টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল অবকাঠামো উন্নয়নে অবদান রাখতে ফেসবুকের প্রতি টেলিযোগাযোগ মন্ত্রীর আহ্বান

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত
প্রযুক্তি সংবাদ

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

সিল প্যাকে ব্যবহৃত ফোন, কান্ট্রি লকড সেটের অভিযোগ মোবাইল বাজ বিডি বিরুদ্ধে

১২,৪৯৯ টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসরের গেমিং ফোন
প্রযুক্তি সংবাদ

১২,৪৯৯ টাকায় স্ন্যাপড্রাগন প্রসেসরের গেমিং ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা
প্রযুক্তি সংবাদ

গুগলের নতুন স্মার্টওয়াচ, এক চার্জে ৪০ ঘণ্টা চলবে একটানা

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার
প্রযুক্তি সংবাদ

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি...

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০১ আগস্ট ২০১৯

কাটিং-এজ প্রযুক্তিসহ দেশে আসছে রেডমি কে২০ প্রো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix