Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নিরাপদ সড়ক গড়ে তুলতে উবার এবং বিআরটিএ-র যৌথ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১২ মে ২০২৪
নিরাপদ সড়ক গড়ে তুলতে উবার এবং বিআরটিএ-র যৌথ উদ্যোগ
Share on FacebookShare on Twitter

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে একসঙ্গে কাজ করছে শীর্ষস্থানীয় রাইডশেয়ারিং প্ল্যাটফর্ম উবার এবং বাংলাদেশ সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এর অংশ হিসেবে উবার তাদের অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রক সংস্থাটির চলমান ক্যাম্পেইনকে সহায়তা করবে। একইসাথে দ্রুতগতির যানবাহনের গতি নিয়ন্ত্রণেও সহায়তা করবে।   

জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন বিআরটিএ-র সার্কেল অফিসের সহকারী পরিচালকরা (প্রকৌশলী)। সড়ক দুর্ঘটনা প্রতিরোধের জন্য তারা সড়ক আইন লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করবেন। ক্যাম্পেইনটির মাধ্যমে অফলাইন ট্রিপকেও ব্যাপকভাবে নিরুৎসাহিত করা হবে। এ ধরনের ট্রিপের ফলে যাত্রী ও চালক উভয়ের নিরাপত্তাই ঝুঁকির মুখে পড়েন।  

এই যৌথ উদ্যোগের অংশ হিসেবে উবার প্ল্যাটফর্মে যুক্ত চালকদের তথ্য ও নির্দেশনা দেয়া হবে। এর মাধ্যমে ট্র্যাফিক আইন মেনে চলার গুরুত্ব ও দায়িত্বশীলভাবে গাড়ি চালানোকে উৎসাহিত করা হবে। এই ক্যাম্পেইনের সাহায্যে আরও তুলে ধরা হবে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো একটি শাস্তিযোগ্য অপরাধ।  

উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল এই যৌথ উদ্যোগ সম্পর্কে বলেন, “যাত্রী ও চালকদের নিরাপত্তা উবারের কাছে সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। এর আগেও আমরা বাংলাদেশ পুলিশের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সড়ক নিরাপত্তা উন্নত করতে কাজ করেছি। এরই ধারাবাহিকতায় আমরা এখন বিআরটিএ-র সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে কাজ করছি। বিআরটিএ-র এই সময়োপযোগী উদ্যোগ দেশের সড়ককে আরও নিরাপদ করে তুলবে বলে আমরা বিশ্বাস করি।”     

বিআরটিএ-র পরিচালক (রোড সেফটি) ও মুখপাত্র শেখ মোহাম্মদ মাহবুব-ই-রব্বানী বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিতকরণের ক্ষেত্রে বিআরটিএ সর্বদা দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। নিরাপদ সড়কের লক্ষ্যে উবার তাদের প্ল্যাটফর্মের ড্রাইভারদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নিরাপত্তা বিষয়ক বার্তা প্রচারের উদ্যোগ নিয়েছে, যা অত্যন্ত প্রশংসনীয়। উবারের এই প্রচেষ্টা ও উদ্যোগকে আমরা স্বাগত জানাই। সড়কে বাহনের বেপরোয়াভাবে চলাচল কমিয়ে আনার পাশাপাশি দায়িত্বশীল ড্রাইভিং এর মাধ্যমে নিরাপদ সড়কের সংস্কৃতি গড়ে তোলার জন্য উবারের প্রচেষ্টা অব্যাহত থাকুক।”

বাংলাদেশের ৪ বিভাগের ৯টি শহরে নানা রকম পণ্য নিয়ে চালু আছে উবার। এসব এলাকার সকল চালকের কাছে এই ক্যাম্পেইনের মাধ্যমে সচেতনতার বার্তা পৌঁছানো হবে। 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: উবার

এই বিভাগ থেকে আরও পড়ুন

কথা বললেই বদলে যাবে চ্যানেল!
নির্বাচিত

কথা বললেই বদলে যাবে চ্যানেল!

অটো চিপের সংকট ২০২৩ পর্যন্ত থাকবে
প্রযুক্তি সংবাদ

প্রায় ৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে দ. কোরিয়া

বাজারে এলো গিগাবাইটের শক্তিশালী গেমিং মাদারবোর্ড
নির্বাচিত

বাজারে এলো গিগাবাইটের শক্তিশালী গেমিং মাদারবোর্ড

আজ লুনা শামসুদ্দোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী
প্রযুক্তি সংবাদ

আজ লুনা শামসুদ্দোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

ডোমেইনের মার্কেটপ্লেস ডুডিয়াস
প্রযুক্তি সংবাদ

ডোমেইনের মার্কেটপ্লেস ডুডিয়াস

সিম্ফনি জেট ২৮
প্রযুক্তি সংবাদ

সিম্ফনি জেট ২৮

Load More

ট্রেন্ডিং টপিক

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন
প্রযুক্তি সংবাদ

ফ্রিজের নিচে পানি জমছে? মেকানিক ডাকার আগে যে ৫ বিষয় পরীক্ষা করবেন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন
প্রযুক্তি পরামর্শ

আপনার ফোনের ক্যামেরা হ্যাকারের নিয়ন্ত্রণে কিনা যেভাবে বুঝবেন

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

‘অস্বাভাবিক লেনদেন’ দেখিয়ে বিকাশের NPSB ও ব্যাংক ট্রান্সফার বন্ধ, গ্রাহকদের ক্ষোভ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ মে ২০২৪

নিরাপদ সড়ক গড়ে তুলতে উবার এবং বিআরটিএ-র যৌথ উদ্যোগ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix