Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শীর্ষ দশ ওয়ালেট তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র ডিমানি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 1 August 2019
শীর্ষ দশ ওয়ালেট তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র ডিমানি
Share on FacebookShare on Twitter

অ্যাপাক বিজনেজ হেডলাইনস ম্যাগাজিন এ বছরের সম্ভাব্য ‘শীর্ষ দশ ওয়ালেট’ হিসেবে তালিকাভুক্ত হয়েছে ডিমানি বাংলাদেশ লিমিটেড। শীর্ষ দশ তালিকায় দক্ষিণ এশিয়া থেকে স্থান পাওয়া একমাত্র ওয়ালেট ডিমানি।

ডিমানি বাংলাদেশ লিমিটেড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ডিমানি ফিনটেক খাতে অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে। অ্যাপাক বিজনেস হেডলাইনসে ডিজিটাল বাংলাদেশের রূপান্তরে ডিমানির ভবিষ্যতের সম্ভাবনা তুলে ধরা হয়। সিলিকন ভ্যালি ফেরত সোনিয়া বশির কবির ও আরিফ বশির ডিমানি সহ-প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠানটিতে চেয়ারম্যান হিসেবে রয়েছেন স্বনামধন্য উদ্যোক্তা অঞ্জন চৌধুরী।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তি ও প্রযুক্তি সংশ্লিষ্ট খাতের প্রবণতা এবং এ খাতের সিআইও, সিএক্সও সহ নীতি-নির্ধারকদের মতামত ও প্রত্যাশা নিয়ে কাজ করে অ্যাপাক বিজনেস হেডলাইনস। এশিয়া প্যাসিফিক অঞ্চলে ফিনটেক খাতে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহের পর্যবেক্ষণ করা হয়েছে এ ম্যাগাজিনের ইস্যুতে।

অ্যাপাক বিজনেস হেডলাইনস তাদের লেখায় শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে ডিমানির সামর্থ্যের ব্যাপারে আলোকপাত করেছে। তারা লিখেছে, ‘গ্রাহক ও অংশীদার কথা ভেবে তৈরি ডিমানি একটি এপিআই-ভিত্তিক প্ল্যাটফর্ম। একইসাথে প্ল্যাটফর্মটি নিরাপদ, শক্তিশালী ও সহজে ব্যবহারযোগ্য।

প্রতিষ্ঠানটির ভাইস চেয়ারম্যান ও সহ-প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবির। ২০১৬ সালে বিল গেটসের কাছ থেকে সম্মানজনক ‘ফাউন্ডারস অ্যাওয়ার্ড’ পুরস্কার পান সোনিয়া বশির কবির। মাইক্রোসফটের এক লাখ কর্মীদের মধ্যে থেকে ১০ জনকে প্রতিবছর এ পুরস্কার দেয়া হয়।

এ পুরস্কার জেতার পাশাপাশি, সোনিয়া বশির কবির ২০১৭ সালে জাতিসংঘের গ্লোবাল কমপ্যাক্টের বৈশ্বিকভাবে ‘টেকসই উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করা ১০’ জনের একজন বলেও স্বীকৃতি লাভ করেন।

সোনিয়া বশির কবির বলেন, একটি দেশকে অনুন্নত দেশের থেকে মধ্যম আয়ের দেশে আরোহণের ক্ষেত্রে ডিজিটাল অন্তর্ভুক্তি (পেমেন্ট সুবিধা অন্যতম বিবেচনায়) খুবই গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আর্থিক অন্তর্ভুক্তির চ্যালেঞ্জ নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করি। পরে বুঝতে পারি অন্তর্ভুক্তিকে বৈশ্বিকভাবে দেখার ব্যাপারটা একটি ক্ষীণ দৃষ্টিভঙ্গি রয়েছে। বিষয়টা হয় অন্তর্ভুক্তির ভেতরে অথবা বাইরে।

তিনি আরও বলেন, মূল সমস্যা হলো ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানদের নিয়ে ইকোসিস্টেম গড়ে তোলা এবং তাদের কার্যকরী পরিচালনা ও সফলতায় পণ্য ও সেবা প্রদান করা। আমরা আর্থিক অন্তর্ভুক্তি থেকে আর্থিকভাবে ভালো থাকায় ডিজিটাল ইকোসিস্টেমে তৈরিতে আমাদের ব্যবসায়িক কৌশল বিস্তৃত করছি।

এ ইকোসিস্টেমে আমরা যে উদ্ভাবন দেখি তাই নিয়েই আমরা ডিমানিতে কাজ করেছি। আগামী সেপ্টেম্বরে ডি মানির উদ্বোধনের সময় আমরা আরও উদ্ভাবন ও টেক ডিসরাপশন নিয়ে আসবো বলে উল্লেখ করেন সোনিয়া বশির কবির।

প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আরিফ বশির বলেন, বাংলাদেশের বাজার অনেক বড়, কিন্তু সুবিধাবঞ্চিত। এ মুহূর্তে ডিজিটাল লাইফস্টাইল ও আর্থিক সেবার সবচেয়ে বেশি প্রয়োজন। এ চ্যালেঞ্জকে সামনে নিয়ে এ চাহিদা পূরণই ডিমানির লক্ষ্য। ডিমানি ইকোসিস্টেম ও অংশীদার তৈরিতে কাজ করবে এবং নগদ অর্থ থেকে ডিজিটাল রূপান্তরে বাধা দূরীকরণেও প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ।

সোনিয়া বশির কবির ও আরিফ বশিরের নেতৃত্বে বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছে ডিমানি। প্রতিষ্ঠানটি দেশের ডিজিটাল আর্থিকখাতে নজির স্থাপনে অংশীদারিত্ব তৈরিতে কাজ করছে।

ধীরে ধীরে নগদ অর্থবিহীন ডিজিটাল অর্থনীতির রূপান্তরে প্রতিকূলতা দূরীকরণে ডিমানির প্রতিষ্ঠা। এক্ষেত্রে, প্রতিষ্ঠানটির প্রাথমিক উদ্দেশ্য ছিলো প্রযুক্তি ব্যবহার করে একটি ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা যেন অংশীদার, অংশীজন ও গ্রাহকরা একটি নির্দিষ্ট প্ল্যাটফর্মের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করতে পারে, বলেন আরিফ বশির।

আইটিতে ব্যাংকিং ও পেমেন্ট এবং নিরাপত্তায় ডিমানি, পিসিআই-ডিএসএস এবং পিএ-ডিএসএস নীতিমালা ও বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণ নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়াও, এর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ও কমপ্লায়েন্স দল গ্রাহকদের আস্থা ও সুরক্ষা নিশ্চিতে প্ল্যাটফর্মের প্রতিটি ধাপেই অডিট করে।

ডিমানি শীর্ষস্থানীয় সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ওডব্লিউএএসপি পরীক্ষিত এবং এ প্ল্যাটফর্মে রিয়েল টাইম ডাটা রেপ্লিকেশন ও ব্যাকআপ সুবিধা রয়েছে। এছাড়াও, এটা নিশ্চিত করবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

বিকাশ অ্যাপে বড় পরিবর্তন, প্রতারণার পথ বন্ধ

স্যামসাংয়ের উত্তরাধিকারী লি’র রায় ২৯ অগাস্ট
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের উত্তরাধিকারী লি’র রায় ২৯ অগাস্ট

‘লোকেশন ট্র্যাকিং’ তথ্য নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা অ্যাপল-গুগলের
প্রযুক্তি সংবাদ

‘লোকেশন ট্র্যাকিং’ তথ্য নিয়ন্ত্রণে কড়া ব্যবস্থা অ্যাপল-গুগলের

বিজকোপ নিয়ে এগিয়ে চলেছেন নাহিদ
প্রযুক্তি সংবাদ

বিজকোপ নিয়ে এগিয়ে চলেছেন নাহিদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল
প্রযুক্তি সংবাদ

টেকজুমের খবরের জের: রবিন রাফানের ফ্রিজ পরিবর্তন করল স্টার টেক ও ওয়ার্লপুল

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা
প্রযুক্তি সংবাদ

শিক্ষক সংকট ও ঝরে পড়া নিয়ে চাপে দেশের শিক্ষা ব্যবস্থা

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 August 2019

শীর্ষ দশ ওয়ালেট তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র ডিমানি

Techzoom.TV |
TechzoomTV