Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে ওয়ালটনের নচ ডিসপ্লের প্রথম স্মার্টফোন ‘প্রিমো এস৭’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
রবিবার, ৪ আগস্ট ২০১৯
বাজারে ওয়ালটনের নচ ডিসপ্লের প্রথম স্মার্টফোন ‘প্রিমো এস৭’
Share on FacebookShare on Twitter

দেশে তৈরি প্রথম নচ ডিসপ্লে স্মার্টফোন উন্মোচন করেছে ওয়ালটন। ‘প্রিমো এস সেভেন’ নামের এ স্মার্টফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংবলিত ট্রিপল রিয়ার ক্যামেরা, অক্টা-কোর প্রসেসর ও শক্তিশালী ব্যাটারি ব্যবহূত হয়েছে। ১৪ হাজার ৯৯৯ টাকা দামের ডিভাইসটি ব্লু ও সি গ্রিন দুই রঙে পাওয়া যাচ্ছে।

ডিভাইসটির বিষয়ে ওয়ালটন সেলুলার ফোন বিক্রয় বিভাগের প্রধান আসিফুর রহমান খান বলেন, উন্নত সব ফিচারসমৃদ্ধ প্রিমো এস৭ বাজারে ছাড়ার আগেই প্রাক-ক্রয়াদেশ নেয়া হয়েছিল। এতে ক্রেতাদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলেছে। প্রাক-ক্রয়াদেশকারী ক্রেতাদের হাতে ক্যাশব্যাকসহ ডিভাইস হস্তান্তর করা হচ্ছে।

অ্যান্ড্রয়েড ৯.০ পাই চালিত প্রিমো এস৭ স্মার্টফোনে ৬ দশমিক ২৬ ইঞ্চির নচ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেশিও ১৯:৯। এতে ১২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি ৬৪-বিটের ২.০ গিগাহার্টজে অক্টা-কোর প্রসেসর আছে। ৩ গিগাবাইট ডিডিআর৪ র্যামের ডিভাইসটিতে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ২৫৬ গিগাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে।

ডিভাইসটিতে ১২, ১৩ ও ২ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। উভয় ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা যাবে। এর ৩৯০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তা দেবে। ডুয়াল ফোরজি সিম সমর্থিত ডিভাইসটিতে রেকর্ডিং সুবিধাসহ এফএম রেডিও, ফুল এইচডি ভিডিও প্লে-ব্যাক, ওটিজি, ফিঙ্গারপ্রিন্ট ও ফেস আনলক ফিচার আছে।

দেশে তৈরি এ স্মার্টফোন কেনার ৩০ দিনের মধ্যে ত্রুটি ধরা পড়লে ফোন বদলে ক্রেতাকে নতুন আরেকটি ফোন দেয়া হবে। ১০১ দিনের মধ্যে প্রায়োরিটি বেসিসে ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেতা বিক্রয়োত্তর সেবা পাবেন। পাশাপাশি স্মার্টফোনে এক বছর এবং ব্যাটারি ও চার্জারে ছয় মাসের বিক্রয়োত্তর সেবা মিলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাংবাদিক নিয়োগ দিচ্ছে ফেসবুক
নির্বাচিত

সাংবাদিক নিয়োগ দিচ্ছে ফেসবুক

নজর কেড়েছে ‘সারফেস ডুয়ো’
নির্বাচিত

নজর কেড়েছে ‘সারফেস ডুয়ো’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি
টেলিকম

‌‘কারণ ছাড়াই’ টাকা কাটছে রবি, মামলার হুমকির পর ৬০০ টাকা ফেরত!

হারানো জিনিস খুঁজে দেবে অ্যাপল এয়ারট্যাগস
নির্বাচিত

হারানো জিনিস খুঁজে দেবে অ্যাপল এয়ারট্যাগস

সহজেই বোকা বানানো সম্ভব মাইক্রোসফটের ফেইশল রিকগনিশন সিস্টেম
প্রযুক্তি সংবাদ

ক্লাউড কম্পিউটিংয়ে ভর করে শক্তিশালী প্রান্তিক মাইক্রোসফটের

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর
টেলিকম

স্বতন্ত্র পরিচালক হিসেবে রবিতে যোগ দিলেন কামরান বকর

Load More

ট্রেন্ডিং টপিক

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য
নির্বাচিত

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

ট্র্যাকিং এড়াতে মোবাইলের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করতো চক্রটি

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স
নির্বাচিত

৮০০০ এমএএইচ ব্যাটারি ও ১৪৪ হার্জ স্ক্রিন নিয়ে এলো রিয়েলমি নারজো ১০০এক্স

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৪ আগস্ট ২০১৯

বাজারে ওয়ালটনের নচ ডিসপ্লের প্রথম স্মার্টফোন ‘প্রিমো এস৭’

Techzoom.TV |
TechzoomTV