Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পুরোনো ফোনই দিতে পারে আপনার বাড়ির নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Sunday, 11 August 2019
পুরোনো ফোনই দিতে পারে আপনার বাড়ির নিরাপত্তা
Share on FacebookShare on Twitter

নতুন ফোন কেনার পর অনেকেই পুরোনো ফোনটি অযত্নে ফেলে রাখেন বা বিক্রি করে দেন। চাইলেই কিন্তু পুরোনো ফোন কাজে লাগানো যায়। শিশুর গতিবিধি পর্যবেক্ষণ থেকে শুরু করে অস্থায়ী গুগল হোম স্পিকারসহ আরও নানাভাবে পুরোনো ফোন ব্যবহার করা যেতে পারে। সবচেয়ে বড় কথা, নিরাপত্তা ক্যামেরা হিসেবেও কাজে লাগানো যায় পুরোনো ফোন। কীভাবে পুরোনো ফোন থেকে নিরাপত্তা ক্যামেরা তৈরি করা যায়, তার টিপস দেওয়া হলো।

প্রথম ধাপ: পুরোনো ফোনে সিকিউরিটি ক্যামেরা অ্যাপ চালু করা

শুরুতে যেকোনো নিরাপত্তা ক্যামেরা অ্যাপ বাছাই করে নিতে হবে। বেশির ভাগ অ্যাপে স্থানীয় স্ট্রিমিং ব্যবস্থা, ক্লাউড স্ট্রিমিং, রেকর্ডিং ও ফুটেজ সংরক্ষণের মতো সুবিধা থাকে। সেসব থেকে যেকোনো একটি অ্যাপ নিয়ে সবকিছু ঠিক করে নিতে হবে। এরপর ঘরে সিকিউরিটি ক্যামেরা হিসেবে বসানো পুরোনো ফোনের স্ট্রিমিং করা ভিডিও অথবা ছবি, নতুন ফোনে পর্যবেক্ষণ করা যাবে।

এ ক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য অ্যাপটি হলো আলফ্রেড। অ্যাপটি অ্যান্ড্রয়েড ও আইওএস দুটোতেই চলে। এটি নতুন ও পুরোনো দুই ফোনেই ইনস্টল করে নিতে হবে। নতুন ফোন থেকে অ্যাপটি চালু করার পর সূচনা পর্বটি সোয়াইপ করে Start চাপুন। এরপর Viewer বাছাই করে Next–এ যান। এরপর নিজের গুগল অ্যাকাউন্ট থেকে সাইন ইন করতে হবে।

পুরোনো ফোন থেকেও একই প্রক্রিয়ায় কাজ করতে হবে। তবে Viewer–এর জায়গায় Camera বাছাই করে নিতে হবে। আগের মতো একই গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে।

দ্বিতীয় ধাপ: ক্যামেরা বসানোর স্থান নির্বাচন

সবকিছু ঠিক করে নেওয়ার পর ক্যামেরা বসানোর জায়গা বাছাই করে নিতে হবে। বেশির ভাগ সময় বাড়ির প্রবেশমুখে অথবা পেছনের দিকে, গুরুত্বপূর্ণ জায়গায় ক্যামেরা স্থাপন করা হয়। বাড়িতে ছোট বাচ্চা থাকলে বেবি মনিটর হিসেবে আইপি ক্যামেরাও ব্যবহার করা যায়।

বাড়িতে পুরোনো অনেক ফোন পড়ে থাকলে নিজের সুবিধামতো জায়গায় নিরাপত্তা ক্যামেরা হিসেবে স্থাপন করা যেতে পারে।

তৃতীয় ধাপ: ক্যামেরা বসানো এবং চার্জ দেওয়া

সুবিধামতো জায়গায় ক্যামেরা বসাতে ট্রাইপড অথবা সাকশন কাপ ব্যবহার করা যেতে পারে। যেহেতু ক্যামেরা ফোনটি ২৪ ঘণ্টায় স্ট্রিমিং করবে, তাই চার্জের প্রয়োজন হয়ে থাকে বেশি। তাই চার্জিং পয়েন্টের কাছাকাছি ক্যামেরা স্থাপন করা উচিত।

সূত্র: সিনেট

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোন ব্র্যান্ডের স্মার্টওয়াচ কিনবেন?
নির্বাচিত

কোন ব্র্যান্ডের স্মার্টওয়াচ কিনবেন?

টেরাবাইট রমের ভিভো ‘ভি ২০এসই’
নির্বাচিত

টেরাবাইট রমের ভিভো ‘ভি ২০এসই’

চতুর্থ শিল্প বিপ্লব সফল করতে সমন্বিতভাবে কাজ করতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ এর সাফল্যে একটি মহল বরাবরই নাখোশ : টেলিযোগাযোগ মন্ত্রী

কম দামের এই ফোনে পাবেন শক্তিশালী ব্যাটারি
নির্বাচিত

কম দামের এই ফোনে পাবেন শক্তিশালী ব্যাটারি

যে কারণে আইফোনের সঙ্গে চার্জার দেওয়া বন্ধ করেছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারের প্রায় ৯৬ শতাংশ আইফোনই অবৈধ

এগিয়ে এল ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’: শুরু হচ্ছে ২৮ জানুয়ারি
প্রযুক্তি সংবাদ

এগিয়ে এল ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’: শুরু হচ্ছে ২৮ জানুয়ারি

Load More

ট্রেন্ডিং টপিক

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

Vivo X Fold6 ফোল্ডেবল স্মার্টফোনের ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও বড় ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

Vivo X Fold6 গ্লোবাল: ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ও ৬,৯০০mAh ব্যাটারি

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা
সোশ্যাল মিডিয়া

সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ৪ গুদাম সিলগালা

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

স্মার্টফোনের ক্যামেরা যত উন্নতই হোক, ছবি তোলার পর...

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

Samsung Galaxy F70 স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

Galaxy A17-এর রিব্র্যান্ডেড সংস্করণ আসছে Galaxy F70 নামে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2019

পুরোনো ফোনই দিতে পারে আপনার বাড়ির নিরাপত্তা

Techzoom.TV |
TechzoomTV