Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোয়ালকমের চিপে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 7 August 2019
কোয়ালকমের চিপে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ডিভাইস
Share on FacebookShare on Twitter

অ্যান্ড্রয়েড ডিভাইসে ব্যবহূত কোয়ালকমের বেশ কয়েকটি চিপে দুই ধরনের নিরাপত্তা রয়েছে। ফলে হ্যাকাররা খুব সহজেই ডিভাইসের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করতে পারে। এ মাসের সিকিউরিটি প্যাচেই এ ত্রুটি সারিয়ে দেয়া হবে বলে জানানো হয়েছে। খবর জিডিনেট।

আগস্টের অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিন প্রকাশ করা হয়েছে। এ বুলেটিনেই কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান টেনসেন্টের সাইবার নিরাপত্তা বিভাগ টেনসেন্ট ব্লেড দাবি করেছে, তারা কোয়ালকমের বেশ কয়েকটি চিপে দুই ধরনের নিরাপত্তা ত্রুটি ধরতে পেরেছে। দুটিকে একসঙ্গে বলা হচ্ছে কোয়ালপন। এ ত্রুটির কারণে হ্যাকাররা ওভার দি এয়ার অ্যান্ড্রয়েড কার্নেলে প্রবেশ করতে পারে। ওভার দি এয়ার বলতে বোঝায় একই নেটওয়ার্কের আওতায় থাকা। অর্থাৎ একই ওয়াই-ফাই নেটওয়ার্কের আওতায় থাকলেই কেবল হ্যাকাররা নির্দিষ্ট ডিভাইসে আক্রমণ করতে পারবে। এজন্য দুই ডিভাইসের মধ্যে কোনো যোগাযোগের প্রয়োজন নেই।

এ ত্রুটির কারণে এরই মধ্যে যেসব ডিভাইস আক্রান্ত হয়েছে, সেগুলোয় অবশ্যই চলতি মাসের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ ইনস্টল করে নিতে হবে।

তবে দুটির মধ্যে একটি ত্রুটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সোর্স কোডের সঙ্গে সংশ্লিষ্ট। আর দ্বিতীয় ত্রুটি সারানোর জন্য দরকার কোয়ালকমের ফার্মওয়্যার কোড পরিবর্তন। এ সুবিধা খুব কম ডিভাইসেই পাওয়া যাবে।

টেনসেন্টের গবেষকরা বলেছেন, তারা গুগলের পিক্সেল ২ ও পিক্সেল ৩ ডিভাইসেই শুধু কোয়ালপন ত্রুটি যাচাই করেছেন। এ দুটি ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩৫ ও স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপ (প্রসেসর) ব্যবহার করা হয়েছে।

এ ব্যাপারে কোয়ালকমের এক মুখপাত্র জিডিনেটকে বলেছেন, যেকোনো প্রযুক্তিগত ও ব্যক্তিগত নিরাপত্তাকে কোয়ালকম সবসময় অগ্রাধিকার দেয়। আমরা টেনসেন্টের নিরাপত্তা গবেষকদের বলেছি, এ শিল্পের আদর্শ অনুযায়ী কোম্পানির নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে পুরস্কার জেতার কর্মসূচির আওতায় যেন তারা কোনো কিছু প্রকাশ করে। আর কোম্পানির পক্ষ থেকে এরই মধ্যে ত্রুটি সারানোর উদ্যোগ নেয়া হয়েছে। ব্যবহারকারীরা যেন প্যাচ আসার সঙ্গে সঙ্গে ডিভাইস হালনাগাদ করে নেয়।

কোয়ালকমের বক্তব্যের ব্যাপারে টেনসেন্ট ব্লেডের পক্ষ থেকে বলা হয়েছে, তারা স্বতঃপ্রণোদিত হয়েই ত্রুটি ধরিয়ে দিয়েছে। জ্ঞাতসারে তারা কোনো অন্যায় করেছে বলে মনে করে না। এ ব্যাপারে আরো গভীর পর্যবেক্ষণ শিগগিরই জানানোর পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন টেনসেন্ট ব্লেডের গবেষকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে অর্থ জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে অর্থ জেতার সুযোগ

কম দামি ফোন আনছে ওয়ানপ্লাস
নির্বাচিত

কম দামি ফোন আনছে ওয়ানপ্লাস

আইটেল ভিশন ২ঃ সংক্ষিপ্ত স্পেসিফিকেশন
নির্বাচিত

আইটেল ভিশন ২ঃ সংক্ষিপ্ত স্পেসিফিকেশন

আইডিয়া দিয়েই মিলবে টাকা
প্রযুক্তি সংবাদ

আইডিয়া দিয়েই মিলবে টাকা

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি
নির্বাচিত

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে ‘নশনহাইভ’
নির্বাচিত

পূর্ণাঙ্গ ডিজিটাল সল্যুশন সেবা দিচ্ছে ‘নশনহাইভ’

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

আজকের প্রযুক্তিনির্ভর পৃথিবীতে শুধু প্রযুক্তি ব্যবহার করাই যথেষ্ট...

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2019

কোয়ালকমের চিপে নিরাপত্তা ত্রুটি ঝুঁকিতে অ্যান্ড্রয়েড ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix