Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিটিইর প্রথম ফাইভজি ফোন অ্যাক্সন ১০ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Wednesday, 7 August 2019
জিটিইর প্রথম ফাইভজি ফোন অ্যাক্সন ১০ প্রো
Share on FacebookShare on Twitter

চীনভিত্তিক জিটিই স্থানীয় বাজারে নিজেদের প্রথম পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত ফোন ‘অ্যাক্সন ১০ প্রো ফাইভজি’ উন্মোচন করেছে। গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে (এমডব্লিউসি)

এ ডিভাইসের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। জিটিই প্রথম ফোন নির্মাতা, যারা স্থানীয় বাজারে প্রথম আনুষ্ঠানিভাবে ফাইভজি ফোন উন্মোচন করল। খবর দ্য ভার্জ।

জিটিই অ্যাক্সন ১০ প্রো ফাইভজিতে ১০৮০ পিক্সেল রেজল্যুশনের ৬ দশমিক ৪৭ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার হয়েছে। ডিভাইসটিতে চীনের আসন্ন ফাইভজি ওয়্যারলেস নেটওয়ার্ক সমর্থন করবে, এমন কোয়ালকমের প্রথম প্রজন্মের ‘এক্স৫০’ ফাইভজি মডেম ব্যবহার করা হয়েছে।

চীনের ডিভাইস ব্যবহারকারীদের হাতে অ্যাক্সন ১০ প্রো গতকাল থেকে পৌঁছাতে শুরু করেছে। তবে অক্টোবরের আগে ডিভাইসটি দিয়ে ফাইভজি নেটওয়ার্কে সংযুক্ত হতে পারবেন না ব্যবহারকারীরা।

ভার্জের প্রতিবেদন অনুযায়ী, চায়না মোবাইল আগামী অক্টোবরে স্থানীয় বাজারে ফাইভজির বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে পারে। চলতি বছরের শেষ নাগাদ ৫০টি শহরে বাণিজ্যিকভাবে ফাইভজি সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এছাড়া চীনের আরো দুই সেলফোন অপারেটর চায়না টেলিকম এবং চায়না ইউনিকম এরই মধ্যে ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরুর লক্ষ্যে কার্যক্রম জোরদার করেছে।

জিটিই অ্যাক্সন ১০ প্রো উন্মোচন করে চীনের বাজারে ফাইভজি ফোনের দৌড়ে স্থানীয় প্রতিদ্বন্দ্বী হুয়াওয়েকে পেছনে ফেলেছে। হুয়াওয়ের ফাইভজি সমর্থিত মেট ২০এক্স ফাইভজি ডিভাইস ১৬ আগস্টের আগে স্থানীয় বাজারে উন্মোচনের কোনো সম্ভাবনা নেই। তবে যুক্তরাজ্যসহ আরো কয়েকটি বাজারে ডিভাইসটি গত মাসের শেষ দিকেই উন্মোচন করা হয়। চীনে আগস্টের মধ্যে নিজেদের ফাইভজি স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। হুয়াওয়ের পাশাপাশি চীনভিত্তিক ওয়ানপ্লাস এবং অপো এরই মধ্যে বিশ্বের কয়েকটি বাজারে নিজেদের প্রথম ফাইভজি স্মার্টফোন উন্মোচন করেছে।

জিটিইর প্রথম ফাইভজি ফোনে স্পেসিফিকেশনের দিক থেকে কী থাকছে? জিএসএম এরিনার রিভিউ অনুযায়ী, ডুয়াল সিম সমর্থিত অ্যাক্সন ১০ প্রো ফাইভজি ডিভাইসটিতে অ্যামোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে আছে। ধাতব কাঠামোর ডিভাইসটির ডিসপ্লে রেশিও ১৯.৫:৯। এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন এসডিএম৮৫৫ অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটির ৬ গিগাবাইট র্যাম সংস্করণে ১২৮ গিগাবাইট এবং ৮ ও ১২ গিগাবাইট র্যাম সংস্করণে ২৫৬ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত বর্ধিত করা যাবে। এতে ডুয়াল এলইডি ডুয়াল টোন ফ্ল্যাশ সুবিধার ৪৮ মেগাপিক্সেলের রিয়ার এবং ২০ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা আছে। এর চার হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম আয়ন পলিমার ব্যাটারি দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ দেবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

৫জি ফোন আনছে শাওমি
নির্বাচিত

৫জি ফোন আনছে শাওমি

দেশে প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসরের’ ফোন আনছে ইনফিনিক্স!
নির্বাচিত

দেশে প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসরের’ ফোন আনছে ইনফিনিক্স!

তাইওয়ান সাইবার দুনিয়ায় বিশ্বযুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যেভাবে
প্রযুক্তি সংবাদ

তাইওয়ান সাইবার দুনিয়ায় বিশ্বযুদ্ধ প্রস্তুতি নিচ্ছে যেভাবে

টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব
নির্বাচিত

টেক্সাসে নকিয়ার নতুন সাইবার নিরাপত্তা পরীক্ষণ ল্যাব

স্মার্টওয়াচ আনছে মটোরোলা
নির্বাচিত

স্মার্টওয়াচ আনছে মটোরোলা

সাংবাদিকতা ও প্রগতিশীল আন্দোলনে কামাল লোহানী অবিস্মরণীয় ভূমিকা রেখে গেছেন: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

লাইভ-ভিডিও বন্ধ করার প্রযুক্তি অর্জন করেছি

Load More

ট্রেন্ডিং টপিক

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স
প্রযুক্তি সংবাদ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ
প্রযুক্তি সংবাদ

বিপুল পরিমাণ আইফোন, ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট ও ল্যাপটপ জব্দ

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
প্রযুক্তি বাজার

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত
প্রযুক্তি সংবাদ

আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ক্রসমার্কেট এআই নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

অ্যাডভান্সড সাইবার সিকিউরিটি প্রোটোকল, ফিনটেক সেফটি ফ্রেমওয়ার্ক এবং...

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

বকেয়া বেতন পরিশোধের দাবিতে প্রেসক্লাবে চালডালের কর্মীদের প্রতিবাদ

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

সাশ্রয়ী দামে মটো জি সিরিজের নতুন ফোন বাজারে আসছে, কী থাকছে ফিচারে?

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 August 2019

জিটিইর প্রথম ফাইভজি ফোন অ্যাক্সন ১০ প্রো

Techzoom.TV |
TechzoomTV