Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১০.৭ বিলিয়ন ডলারে সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা কিনল ব্রডকম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 11 August 2019
১০.৭ বিলিয়ন ডলারে সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা কিনল ব্রডকম
Share on FacebookShare on Twitter

পূর্বাভাস এমনই ছিল। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিম্যানটেক করপোরেশন অধিগ্রহণে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে মার্কিন সেমিকন্ডাক্টর ডিজাইনার, উন্নয়ন ও উৎপাদনকারী ব্রডকম ইনকরপোরেশন। অবশেষে গত বৃহস্পতিবার টানা কয়েক সপ্তাহের আলোচনা শেষে সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা বিভাগ অধিগ্রহণের ঘোষণা দিয়েছে ব্রডকম। খবর সিএনবিসি।

ব্রডকমের বিবৃতিতে বলা হয়েছে, সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা অধিগ্রহণে তারা নগদ ১ হাজার ৭০ কোটি ডলার পরিশোধ করবে। এ অধিগ্রহণ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর পরই ব্রডকমের শেয়ারদর বেড়েছে ১ শতাংশ। গত বৃহস্পতিবার শেষে ব্যবসা নিয়ে কিছুটা চাপে থাকা সিম্যানটেকের শেয়ারদর বেড়েছে ১২ শতাংশ।

গত মাসের মাঝামাঝি সময় ব্রডকমের সিম্যানটেক অধিগ্রহণের বিষয়টি প্রথম প্রকাশিত হয়। ওই সময় বলা হয়েছিল, দেড় হাজার কোটি ডলারে সিম্যানটেক অধিগ্রহণ করতে পারে ব্রডকম। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি প্রধান প্রতিদ্বন্দ্বী কোয়ালকম ইনকরপোরেশনকে ১০ হাজার কোটি ডলারের বেশি মূল্যে কিনতে গিয়ে ব্যর্থ হয়। ব্রডকমের কোয়ালকম ইনকরপোরেশনকে অধিগ্রহণের চেষ্টাকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গত নভেম্বরে সফটওয়্যার প্রতিষ্ঠান সিএ টেকনোলজিস অধিগ্রহণ করে ব্রডকম। ১ হাজার ৯০০ কোটি ডলারের ওই অধিগ্রহণের পর আরেকটি বড় অংকের অধিগ্রহণের ঘোষণা দিল প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, চিপ প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি এখন অধিকতর লাভজনক সফটওয়্যার ব্যবসার দিকে ঝুঁকছে।

সিএ টেকনোলজিসের কল্যাণে ব্রডকমের ব্যবসা বৈচিত্র্য এসেছে। অবশ্য গত জুনে রাজস্ব পূর্বাভাস কমিয়েছিল প্রতিষ্ঠানটি। ব্রডকমের অন্যতম বৃহৎ গ্রাহক চীনভিত্তিক হুয়াওয়ে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার কবলে পড়ায় সে সময় রাজস্ব পূর্বাভাস কমিয়েছিল প্রতিষ্ঠানটি। এখন ব্যবসায় অস্থিরতা কমাতে সফটওয়্যার খাতে ব্যবসা জোরদারে গুরুত্ব দিচ্ছে ব্রডকম। এতে সাফল্যও পেয়েছে প্রতিষ্ঠানটি।

ব্রডকমের দাবি, এ অধিগ্রহণ তাদের ব্যবসায় নতুন মাত্রা যোগ করবে। আগামী ১২ মাসের মধ্যে সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা বিভাগ অধিগ্রহণ চুক্তি সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। চুক্তি সম্পন্নের পর সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা বিভাগ নিয়ন্ত্রণ করবে ব্রডকম এবং প্রতিষ্ঠানটিতে নিজেদের ব্র্যান্ড নাম যুক্ত করা হবে।

বিবৃতিতে সিম্যানটেকের পক্ষ থেকে বলা হয়েছে, তারা চলতি বছরের মধ্যেই এ অধিগ্রহণের কার্যক্রম সম্পন্ন হওয়ার আশা করছে।

বিশ্লেষকদের ভাষ্যে, সফটওয়্যার বিক্রি থেকে বছরে ৪০০ কোটি ডলারের বেশি আয় করে সিম্যানটেক। এমন একটি কোম্পানি কিনে নেয়া ব্রডকমের জন্য ইতিবাচক পদক্ষেপ। তবে নেতৃত্বহীন হয়ে পড়ার পর সিম্যানটেকের শেয়ারে টানা পতন দেখা গেছে।

অনেক প্রযুক্তি বিশ্লেষক এ অধিগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের দাবি, সিএ টেকনোলজিস অধিগ্রহণের মতোই ঘটনা এটি। সিম্যানটেকের জন্য এটি সেরা সিদ্ধান্ত। কারণ সিএ ব্রডকমের মালিকানাভুক্ত হওয়ার পর বেশ ভালো ব্যবসা করছে।

সিম্যানটেকের জন্য সামনে কিছু চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সাইবার নিরাপত্তা সফটওয়্যার খাতের বৃহত্তম প্রতিষ্ঠান এটি। সাড়ে তিন লাখের বেশি প্রতিষ্ঠান এবং ব্যক্তিপর্যায়ে পাঁচ কোটি গ্রাহক আছে প্রতিষ্ঠানটির। বৈশ্বিক বাজারে গত বছর থেকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়েছে সিম্যানটেক। বিশেষ করে সিইও হঠাৎ চাকরি ছাড়ার পর প্রতিষ্ঠানটির অ্যান্টিভাইরাস সফটওয়্যারের প্রতি মানুষের আগ্রহ কমেছে। এ পরিস্থিতিতে ব্রডকমের মতো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে সিম্যানটেক বেশি নিরাপদ বলে মনে করা হচ্ছে।

সিম্যানটেকের বাজারমূল্য ১ হাজার ২৬৩ কোটি ডলার। গতকাল ব্রডকমের সঙ্গে অধিগ্রহণ চুক্তির চূড়ান্ত পর্যায়ে পৌঁছানোর খবর প্রকাশের পর এর শেয়ারদর ১৪ শতাংশ বেড়েছে।

বৈশ্বিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলো এখন নিরাপত্তা সফটওয়্যারের দিকে নজর দেয়া শুরু করেছে। ২০১১ সালে ৭৭০ কোটি ডলারে ম্যাকাফি কিনে নেয় ইন্টেল। বিশেষ করে পার্সোনাল কম্পিউটারের হার্ডওয়্যারে ম্যাকাফির সফটওয়্যার জুড়ে দেয়ার একটা পরিকল্পনা ছিল তাদের। তবে সে উদ্যোগ সফল হয়নি। ২০১৬ সালে টেলিকম প্রতিষ্ঠান টিপিজির কাছে বিভাগটি বেচে দেয় ইন্টেল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘মেরামতযোগ্য’ ফোন আনছে নকিয়া
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ফোনের এসব সুবিধা জানেন তো

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

আঙুলের ছাপ নয়, এবার মুখমণ্ডলেই মিলবে সিম!

গ্রেফতার করলেও কারখানা খোলা রাখব: টেসলা প্রধান
নির্বাচিত

গ্রেফতার করলেও কারখানা খোলা রাখব: টেসলা প্রধান

গ্যালাক্সি এ৫২ এস ৫জি বনাম ভিভো এস১০ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

গ্যালাক্সি এ৫২ এস ৫জি বনাম ভিভো এস১০ প্রোঃ কোনটি সেরা ফোন দেখে নিন

জাতির সেবায় একসাথে কাজ করছে দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্সগুলো
ই-কমার্স

জাতির সেবায় একসাথে কাজ করছে দেশের শীর্ষ স্থানীয় ই-কমার্সগুলো

করোনা জনসচেতনতা বাড়াতে অ্যানালাইজেনের উদ্যোগ
প্রযুক্তি সংবাদ

করোনা জনসচেতনতা বাড়াতে অ্যানালাইজেনের উদ্যোগ

Load More

ট্রেন্ডিং টপিক

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু
অর্থ ও বাণিজ্য

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ওয়াশিং মেশিন সারাতে এক বছর ধরে ভোগান্তির অভিযোগ, পার্টস নেই বলে জানাল ভিশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক
নির্বাচিত

স্যামসাং ফ্রিজের ১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি নিয়ে বিপাকে গ্রাহক

১০ বছরের কম্প্রেসার ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফ্রিজের কম্প্রেসার...

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ওয়ারেন্টি সেবা নিয়ে টেকল্যান্ডের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

রবির ‘সার্কেল’ ব্র্যান্ড নিয়ে আপত্তি, কারণ দর্শানোর নোটিশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 August 2019

১০.৭ বিলিয়ন ডলারে সিম্যানটেকের এন্টারপ্রাইজ ব্যবসা কিনল ব্রডকম

Techzoom.TV |
TechzoomTV