Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করতে গুণতে হবে সাত ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 August 2019
ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করতে গুণতে হবে সাত ডলার
Share on FacebookShare on Twitter

২০১৭ সালের আগস্ট মাসেই ডিজনি কোম্পানীর প্রধান নির্বাহী বব ইগার ঘোষণা দিয়েছিলেন যে, নেটফ্লিক্সসহ সকল প্রতিদ্বন্দ্বী মিডিয়ার পাশাপাশি খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে অনলাইন সম্প্রচারে যাচ্ছে তারা। দুই বছর আগে দেওয়া এ ঘোষণাটিই এবার বাস্তব করতে যাচ্ছে শত বছরের পুরনো ভিডিও প্রযোজনা সংক্রান্ত এ প্রতিষ্ঠানটি।

তিন মাস বাদেই অর্থাৎ নভেম্বর মাসে তারা এই সেবা চালু করতে যাচ্ছে বলে জানা গেছে। আর ক্যালিফোর্নিয়ার ডি২৩ এক্সপোতে ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করার খরচ ও কনটেন্ট সম্পর্কে জানিয়েছে।

জানা গেছে, এই সেবার মাধ্যমে কনটেন্ট দেখতে প্রতি মাসে ৭ ডলার সাবস্ক্রিপশন ফিতে সাতটি ইউজার প্রোফাইল ব্যবহার করা যাবে। তাদের কনটেন্টগুলো ৪কে রেজুলেশনে চারটি ডিভাইসে দেখা যাবে। তবে এর জন্য মাসে গুণতে হবে ১৬ ডলার। আর দুটি ডিভাইসে কনটেন্ট দেখতে চাইল খরচ পড়বে ১৩ ডলার।

এই ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মটিতে ৫০০ সিনেমা ও সাড়ে সাত হাজার টিভি অনুষ্ঠানের পর্ব দেখার সুযোগ থাকছে। পাশাপাশি ক্যাপ্টেইন মার্ভেল, দ্য ম্যান্ডালরিয়ান, দ্য সিম্পসনসের মতো সিরিজগুলোও দেখা যাবে।

শুধু তাই নয়, এই মোবাইল অ্যাপটি অফলাইন ডাউনলোডও সাপোর্ট করবে। তাই যে কেউ চাইলে ইচ্ছেমতো কনটেন্ট অফলাইনে ডাউনলোড করতে পারবেন।

প্রসঙ্গত, নেটফ্লিক্স ও অ্যাপল টিভি প্লাসের সঙ্গে টেক্কা দিতেই ১২ নভেম্বর থেকে চালু হচ্ছে ডিজনি প্লাস।

প্রতিষ্ঠানটি এর আগে এক ঘোষণায় জানায়, ডিজনি প্লাসে নিজস্ব কনটেন্টের পাশাপাশি থাকছে ফ্র্যাঞ্চাইজি কোম্পানিগুলোর অনুষ্ঠানও। এদের মধ্যে রয়েছে পিক্সার, মার্ভেল, ন্যাশনাল জিওগ্রাফিক ও স্টার ওয়ার্স। তবে অন্যান্য প্রতিষ্ঠানের সাথে বিদ্যমান চুক্তি বাস্তবায়ন করতে আরও বছর চারেক লাগতে পারে বলে জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এ সময়ে অগ্রাধিকার দেওয়া হয়েছে নিজস্ব কনটেন্ট দিয়েই স্ট্রিমিং সেবা চালু করাকে।

ডিজনি প্লাস জানিয়েছে, চালু হওয়ার এক বছরের মধ্যেই তাদের লাইব্রেরি থেকে অন্তত ৭৫০০টি পর্ব এবং ৫০০ সিনেমা দেখা যাবে। বর্তমানে জনপ্রিয়তা পাওয়া ফ্রোজেন, মোয়ানা, বিগ হিরো সিক্স চলচ্চিত্রগুলোই শুধু নয়, দেখতে পাওয়া যাবে ৯০ দশকের দ্য লায়ন কিং, আলাদীন, বিউটি এন্ড দা বিস্ট, ডাম্বো, বাম্বি, পিনোচিও এর মত ক্লাসিক এবং পুরনো চলচ্চিত্রগুলোও।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আইফোনের দিন শেষ, টেসলার বাংলাদেশ!
নির্বাচিত

আইফোনের দিন শেষ, টেসলার বাংলাদেশ!

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী
নির্বাচিত

নজরদারিতে ৩০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারী

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে
প্রযুক্তি সংবাদ

শাওমি নিয়ে এলো রেডমি ১৫সি সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লের সাথে

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ
নির্বাচিত

স্মার্টওয়াচেই দেখতে পারবেন সিনেমা-ওয়েব সিরিজ

চার ক্যামেরা আর বিশাল ব্যাটারির ভিভো ভি১৭
নির্বাচিত

চার ক্যামেরা আর বিশাল ব্যাটারির ভিভো ভি১৭

২০২৪ সালের সেরা ৫ স্মার্টফোন জিম্বাল
প্রযুক্তি সংবাদ

২০২৪ সালের সেরা ৫ স্মার্টফোন জিম্বাল

Load More

ট্রেন্ডিং টপিক

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
অর্থ ও বাণিজ্য

কর ফাঁকির ব্যবসা রক্ষার সুযোগ নেই

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

বিডিশপের সোলার প্যাকেজের ওয়ারেন্টি সেবা নিয়ে গ্রাহকের অভিযোগ

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস
নির্বাচিত

মটোরোলা রেজোর ফ্লেক্স ২৭ ফোল্ডেবল ফোনের তথ্য ফাঁস

মোবাইল অপারেটরদের তরঙ্গ নবায়নের প্রস্তাব ও গ্রাহকসেবার মান নিয়ে প্রশ্ন
টেলিকম

নিম্নমানের নেটওয়ার্ক, দুর্বল কলসেবা ও চড়া ইন্টারনেট দামের বোঝা বইছে মানুষ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 August 2019

ডিজনি প্লাসে সাবস্ক্রাইব করতে গুণতে হবে সাত ডলার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix