Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাঁচটি কৌশল শিখে হয়ে যান গুগলের ‘গোয়েন্দা’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 27 August 2019
পাঁচটি কৌশল শিখে হয়ে যান গুগলের ‘গোয়েন্দা’
Share on FacebookShare on Twitter

প্রতিদিনের হরেক রকমের কাজে ইন্টারনেট ছাড়া মানুষের চলেই না। এই চলার পথে নানা ব্রাউজারের ভিড়ে গুগলের ক্রোম অধিকাংশের জন্য অবিচ্ছেদ্য অংশ। কিন্তু কিছু কৌশল না জানার কারণে এই সার্চ ইঞ্জিনে আমরা অনেকেই অনেক বিষয় ঠিকমতো খুঁজে পাই না। পেলেও তা নিয়ে থাকতে পারে সন্দেহ।

এই সন্দেহ দূর করতে, সহজে সব কিছু খুঁজে পেতে আপনাকে প্রযুক্তি ‘গোয়েন্দার’ কাছে যেতে হবে না। নিচের কৌশলগুলো রপ্ত করতে পারলে নিজেই খুঁজে পাবেন সবকিছু।

১. উদ্ধরণ চিহ্ন: নির্দিষ্ট কোনো বিষয়ের তথ্য পেতে গেলে গুগলে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। মনে করুন, আপনি samsung galaxy s10+ গুগলে খুঁজছেন। এটি লিখে সার্চ দিলে অনেক তথ্য পাবেন। অর্থাৎ যত ওয়েবসাইটে ওই শব্দ আছে, সেখান থেকে আপনার রেজাল্ট শো করবে। কিন্তু আপনার দরকার নির্দিষ্ট সঠিক তথ্য। সেক্ষেত্রে আপনাকে উদ্ধরণ চিহ্ন (“samsung galaxy s10+”/ samsung “galaxy s10+”) ব্যবহার করতে হবে।

এভাবে সার্চ দিলে উপরের ডান দিকে বক্সের ভেতর আপনি গ্যালাক্সি এস ১০ প্লাসের নির্দিষ্ট তথ্য পাবেন। “…” এই চিহ্ন ছাড়া সার্চ দিলে অধিকাংশ সময় ডানদিকে বক্স আসে না। কখনো কখনো আবার আসে।

২. নির্দিষ্ট পেজ পাওয়ার উপায়: ধরুন আপনি নির্দিষ্ট একটি গান খুঁজছেন, কিন্তু গানের সব কথা মনে নেই। অথবা সবটা মনে থাকলেও কী শিরোনামে আছে, সেটি মনে করতে পারছেন না। তখন আপনাকে “*…” ব্যবহার করতে হবে।

যেমন: টেইলর সুইফটের Shake It Off গানটি খুঁজতে গিয়ে শুধু It Off শব্দ দুটি মনে থাকলেও চলবে। “* it off” এভাবে সার্চ দিলেও আপনি সংশ্লিষ্ট গানটি পেয়ে যাবেন।

৩. মাইনাস চিহ্নের ব্যবহার: অনেক সময় একটা শব্দ লিখে সার্চ দিলে উচ্চারণ একই হওয়ায় ওই শব্দকে কেন্দ্র করে অপ্রয়োজনীয় জিনিস শো করায় গুগল।

যেমন আপনি কারো বিয়েতে ব্যান্ডদল খোঁজ করছেন। এখন সার্চ দিলেন এভাবে wedding bands লিখে। এটি দিলেই ‘ব্যান্ডস’ শব্দটির জন্য গয়না জাতীয় বিষয়ও আপনার সার্চ রেজাল্টে চলে আসবে। এক্ষেত্রে আপনাকে সাহায্য করবে মাইনাস চিহ্ন।

গয়না জাতীয় রেজাল্ট দেখতে না চাইলে wedding bands –jewelry এভাবে সার্চ দিতে হবে। তাহলে শুধু মিউজিক ব্যান্ডের ফলাফল আপনি দেখতে পাবেন।

৪. সর্বশেষ সময়ের তথ্য: গুগলে কিছু লিখে সার্চ দিলেই নতুন তথ্যের সঙ্গে পুরোনো তথ্যও সামনে আসে। অথচ আপনি দেখতে চান সর্বশেষ ঘণ্টার ফলাফল। সেটি চাইলে গুগলে সার্চ দেওয়ার পর ‘Tools’ অপশনটি ব্যবহার করতে পারেন।

প্রথমে কিছু লিখে সার্চ দিন। এরপর টুল বাটনে ক্লিক করে বাদিকে “Any Time” অপশনে ক্লিক করুন। এখানে Past hour, Past 24 hours, past week… পাবেন।

৫. ছবি শনাক্তকরণ: অনেক সময় ভুয়া ছবি দিয়ে আপনাকে কেউ বোকা বানাতে পারে। অথচ খুব সহজে গুগলে আপনি ছবিটির উৎস খুঁজতে পারেন। অন্য কোনো সাইটে ছবিটি ব্যবহার করা হয়েছে কি না, সেটি জানতে পারবেন।

https://images.google.com/ এখানে সার্চ করে ক্যামেরা চিহ্নের অপশন পাবেন। সেখানে ক্লিক করে সংশ্লিষ্ট ছবিটি আপলোড করলে কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে সেটি দেখতে পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলায় ওয়েবপেজ পড়ে শোনাবে গুগল
প্রযুক্তি সংবাদ

বাংলায় ওয়েবপেজ পড়ে শোনাবে গুগল

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং
নির্বাচিত

এবার স্মার্টওয়াচ বাজারে আনতে যাচ্ছে নাথিং

৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আইবিএমের
প্রযুক্তি সংবাদ

৪ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা আইবিএমের

চীনে আইফোন উৎপাদন বন্ধ
নির্বাচিত

চীনে আইফোন উৎপাদন বন্ধ

১৪ দিনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে বাজারে হুয়াওয়ে ব্যান্ড ৮
নির্বাচিত

১৪ দিনের ব্যাটারির স্থায়িত্ব নিয়ে বাজারে হুয়াওয়ে ব্যান্ড ৮

শক্তিশালী ব্যাটারি ও প্রসেসর সহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ০২এস
নির্বাচিত

শক্তিশালী ব্যাটারি ও প্রসেসর সহ আসছে স্যামসাং গ্যালাক্সি এফ০২এস

Load More

ট্রেন্ডিং টপিক

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন
প্রযুক্তি সংবাদ

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের
প্রযুক্তি সংবাদ

বায়োওয়েপন তৈরিতে এআইয়ের অপব্যবহার ঠেকানোর দাবি অ্যানথ্রোপিকের

এআই প্রযুক্তি সমৃদ্ধ ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া এখন আরও সহজ
প্রযুক্তি সংবাদ

ওয়াশিং মেশিন ব্যবহারে মাসে কত টাকার বিদ্যুৎ খরচ হয়?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 August 2019

পাঁচটি কৌশল শিখে হয়ে যান গুগলের ‘গোয়েন্দা’

Techzoom.TV |
TechzoomTV