Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
Tuesday, 25 February 2020
দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ
Share on FacebookShare on Twitter

দেশের বাজারে গ্যালাক্সি এস সিরিজের এস২০+ এবং এস২০ আল্ট্রা মডেলের ফ্ল্যাগশিপ ফোন নিয়ে এসেছে স্যামসাং বাংলাদেশ। ফ্ল্যাগশিপ ডিভাইস দু’টির দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে ক্যামেরার সমন্বয় ছবি তোলার ক্ষেত্রে নতুন ইতিহাস গড়বে বলে দাবি করছে প্রতিষ্ঠানটি।

প্রি-অর্ডারে গ্যালাক্সি এস২০সিরিজের দু’টি মডেল পাওয়া যাবে। ৬ দশমিক ৭ ইঞ্চির গ্যালাক্সি এস২০+ এবং ৬ দশমিক ৯ ইঞ্চির গ্যালাক্সি এস২০ আল্ট্রা। এ সিরিজের দু’টি মডেলেই স্যামসাং মোবাইল ডিসপ্লে ও মোবাইল ক্যামেরায় অত্যাধুনিক উদ্ভাবনে যুগান্তকারী ডিজাইন নিয়ে আসা হয়েছে।

দু’টি চোখ ধাঁধানো রঙে স্মার্টফোনগুলোর প্রি-অর্ডার করা যাবে। কসমিক ব্ল্যাক ও ক্লাউড ব্লু এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০+ এবং কসমিক গ্রে ও কসমিক ব্ল্যাক এই দু’টি রঙে পাওয়া যাবে গ্যালাক্সি এস২০ আল্ট্রা। গ্যালাক্সি এস২০+ ডিভাইসটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯৯ হাজার ৯৯৯ টাকা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটি পাওয়া যাবে ১ লাখ ২৯ হাজার ৯৯৯ টাকায়।

গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসটির ক্যামেরার অসাধারণ ফিচার হলো এর টেলিফটো লেন্সের ব্যবহার। এর মাধ্যমে ব্যবহারকারীরা ১০০এক্স জুমে ছবি তুলতে পারবেন। গ্যালাক্সি এস২০ সিরিজে রয়েছে বড় আকারের ইমেজ সেন্সর, ক্যামেরা রেজ্যুলেশন আরও বাড়ানো হয়েছে, চমৎকারভাবে নিখুঁত ছবি তুলে তা ক্রপ করে এডিট করা এবং ক্রপিং ও জুমিংও করা যাবে এই ডিভাইসগুলোর মাধ্যমে। গ্যালাক্সি এস২০+ ডিভাইসে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রায় ব্যবহার করা হয়েছে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা।

গ্যালাক্সি এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে রেজ্যুলেশনের ভিডিও ধারণ করা যাবে। যা স্মার্টফোনের বাজারে প্রথম। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের জীবনের সত্যিকারের সুন্দর মুহূর্তগুলো ধারণ করতে পারবেন। এক্ষেত্রে, ছবি বা ভিডিও’র কালার ও কোয়ালিটি বজায় থাকবে। এইট-কে ভিডিও ধারণ ছাড়াও, এস২০ সিরিজের ডিভাইসগুলো দিয়ে এইট-কে ভিডিও থেকে ৩৩ মেগাপিক্সেলের ছবিও ধারণ করা যাবে।

দু’টি ডিভাইসেই রয়েছে ১২৮ জিবি স্টোরেজ। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। গ্যালাক্সি এস২০+ ডিভাইসে রয়েছে ৮জিবি র‌্যাম ও ৪ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা এবং গ্যালাক্সি এস২০ আল্ট্রা ডিভাইসে রয়েছে ১২ জিবি র‌্যাম ও ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সুবিধা। প্রি-অর্ডারের ক্ষেত্রে আগ্রহী ক্রেতারা এক জোড়া গ্যালাক্সি বাডস প্লাস অথবা ১০ হাজার টাকা ক্যাশব্যাক পাবেন।

এছাড়া, সিটি ব্যাংকের অ্যামেক্স ক্রেডিট কার্ডধারীরা ইএমআইতে গ্যালাক্সি এস২০ আল্ট্রা ক্রয়ের ক্ষেত্রে অতিরিক্ত ৩ হাজার টাকা ক্যাশব্যাক সুবিধা পাবেন। অফারটি পাবেন তারাই যারা ডেলিভারির প্রথম দিনই পণ্য বুঝে নিবেন। এর পাশাপাশি তারা ২৪ মাস পর্যন্ত ০ শতাংশ ইএমআই সুবিধা পাবেন। কার্ডধারীদের মধ্যে যাদের ২৭ হাজারেরও বেশি মার্চেন্ট রিওয়ার্ড (এমআর) পয়েন্ট আছে তারা এই পয়েন্টগুলো ব্যবহার করে ডিভাইসটি ক্রয়ের ক্ষেত্রে ১০ হাজার টাকা ছাড় পাবেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্যামসাংস্যামসাং গ্যালাক্সি এস২০স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ

এই বিভাগ থেকে আরও পড়ুন

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার প্রশংসা পাচ্ছে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

তথ্যপ্রযুক্তির অগ্রগতিতে দক্ষিণ কোরিয়ার প্রশংসা পাচ্ছে বাংলাদেশ

স্মার্টফোনের মাধ্যমেই স্বাস্থ্যের নজর রাখবে গুগল!
নির্বাচিত

গুগলকে বড় ধরনের জরিমানা করল রাশিয়া

কোন কোন ওয়েবসাইট ভিজিট করা নিরাপদ নয় জানার উপায়
নির্বাচিত

কোন কোন ওয়েবসাইট ভিজিট করা নিরাপদ নয় জানার উপায়

অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে গুগল
নির্বাচিত

অনলাইন পেমেন্টে নিরাপত্তা বাড়িয়েছে গুগল

ফেসবুকে থাকবে না ‘লাইক’ অপশন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে থাকবে না ‘লাইক’ অপশন

সাইবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?
নির্বাচিত

সাইবার যুদ্ধে জড়াচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান?

Load More

ট্রেন্ডিং টপিক

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা
নির্বাচিত

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ
অর্থ ও বাণিজ্য

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!
নির্বাচিত

ভিভো ভি৮০ আসছে রাইজ অরেঞ্জের নতুন আকর্ষণে!

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা
নির্বাচিত

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোন ১৮ সিরিজের চমক নিয়ে জল্পনার শেষ নেই
প্রযুক্তি সংবাদ

পরবর্তী আইফোনে আরেকটি বাটন কমাতে পারে অ্যাপল

অ্যাপলপ্রেমীদের জন্য সামনে আসছে আইফোনের হার্ডওয়্যার ডিজাইনে এক...

Akij Resource, INOVER, Akij Light Engineering, Home Appliances, Electrical Products, Bangladesh Business

এক বছরে ৪০০ পণ্য ও ৭০০ ডিলার, ইনোভারের বাজার সম্প্রসারণ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, যেভাবে পাবেন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 February 2020

দেশের বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix