Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভারতের সহায়তায় দেশে আরও ১২টি হাইটেক পার্ক হবে: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 28 August 2019
ভারতের সহায়তায় দেশে আরও ১২টি হাইটেক পার্ক হবে: পলক
Share on FacebookShare on Twitter

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘ভারত সরকারের ১৯৩ মিলিয়ন ডলার সহায়তায় আগামী চার বছরে দেশে ১২টি হাইটেক পার্ক নির্মাণের কাজ শেষ হবে। যেখানে ভারত এবং বাংলাদেশের সমন্বয়ে ৩০ হাজার যুবককে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ আইটি জনশক্তি হিসেবে তৈরি করা হবে।’

আজ বুধবার (২৮ আগস্ট) সকালে যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে ‘ভারত-বাংলাদেশ সহযোগিতা ও সম্ভাবনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে জনগণ সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে। সে কারণে তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্বটাকে আরও সুদৃঢ় করেছেন। আর তাই আমরা গঙ্গার পানি চুক্তি করতে পেরেছি, পার্বত্য শান্তি চুক্তি হয়েছে, বিদ্যুৎ ক্ষেত্রে উন্নয়নসহ বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ১০ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।’

কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস। তিনি বলেন, ‘বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশের আইটি সেক্টরের উন্নয়নে ভারত সহযোগিতা করে চলেছে। বাংলাদেশের ১২টি জেলায় হাইটেক পার্ক স্থাপনে ভারত সরকার অর্থায়ন করছে। ভবিষ্যতেও করবে।’

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে অন্যদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম প্রমুখ বক্তৃতা করেন।

পরে দুপুরে একই স্থানে বাংলাদেশের স্টার্ট-আপ কালচার সমস্যা সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক প্যানেল আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ টিনা জাবিন। তিনি নতুন উদ্যোক্তা তৈরির জন্য স্টার্ট-আপদের মেন্টরিং ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফান্ড পেতে করণীয় সম্পর্কে আলোচনা করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে সনির গেমিং ফোন
গেম

আসছে সনির গেমিং ফোন

নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন২৫’ বাজারে আনলো ওয়ালটন
নির্বাচিত

নতুন সিরিজের স্মার্টফোন ‘নেক্সজি এন২৫’ বাজারে আনলো ওয়ালটন

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য
নির্বাচিত

আইফোন ১৭ উন্মোচন আগামীকাল, সঙ্গে থাকছে আরো যেসব পণ্য

আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

আসছে রিয়েলমি নারজো ৩০ সিরিজ

পাসওয়ার্ড ভুলে গেলে গুগল ক্রোমে মিলছে সহজ সমাধান
কিভাবে করবেন

পাসওয়ার্ড ভুলে গেলে গুগল ক্রোমে মিলছে সহজ সমাধান

অবশেষে চলে এলো রেজারের স্মার্ট ফেইস মাস্ক ‘জেফির’
নির্বাচিত

অবশেষে চলে এলো রেজারের স্মার্ট ফেইস মাস্ক ‘জেফির’

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

রাজধানীর যমুনা ফিউচার পার্কের ‘অ্যাপল হট’ থেকে কেনা...

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

বাংলাদেশি তরুণ ও দক্ষ জনশক্তির জন্য জার্মানিতে নতুন সম্ভাবনার দ্বার

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 August 2019

ভারতের সহায়তায় দেশে আরও ১২টি হাইটেক পার্ক হবে: পলক

Techzoom.TV |
TechzoomTV