Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগল পিক্সেল চীনে নয়, তৈরি হবে ভিয়েতনামে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 30 August 2019
গুগল পিক্সেল চীনে নয়, তৈরি হবে ভিয়েতনামে
Share on FacebookShare on Twitter

পিক্সেল স্মার্টফোনের উৎপাদন চীন থেকে ভিয়েতনামে সরাতে আগ্রাসী এক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে গুগল।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় স্বল্প খরচের উৎপাদন চেইন তৈরি করতে চাইছে মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট যা আদতে প্রতিষ্ঠানটির উচ্চাভিলাসী হার্ডওয়্যার প্রকল্পের সহায়ক হিসাবে কাজ করবে বলে নিক্কেই এশিয়ান রিভিউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পরিকল্পনার অংশ হিসেবে এক অংশীদার প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে গুগল এই গ্রীষ্মেই উত্তর ভিয়েতনামের ব্যাক নিনেহ প্রদেশে একটি পুরানো নোকিয়া কারখানা রূপান্তরের কাজে হাত দিয়েছে। ওই কারখানায় পিক্সেল ফোনের উৎপাদন প্রস্তুতির অংশ হিসেবেই এই কর্মযজ্ঞ শুরু হয়েছে বলে পরিকল্পনার সাথে জড়িত গুগলের দুই ব্যক্তি জানিয়েছেন। ওই একই প্রদেশে এক দশক আগে থেকেই স্যামসাং তাদের স্মার্টফোন তৈরি করে আসছে। ফলে, গুগল এখানে একটি অভিজ্ঞ কর্মী বাহিনী পাবে।

একদিকে উচ্চ বেতনের চীনা শ্রমিক অপরদিকে ওয়াশিংটন-বেইজিংয়ের বাণিজ্য দ্বৈরথ, ফলে ভিয়েতনামকেন্দ্রীক এই পরিকল্পনায় দুই দিক থেকে লাভের আশা করছে গুগল। সূত্রের খবর অনুযায়ী, এই ইন্টারনেট জায়ান্ট শেষ পর্যন্ত মার্কিন বাজারের জন্য তৈরি বেশিরভাগ হার্ডওয়্যার উৎপাদন চীনের বাইরে সরিয়ে নিতে চায়। এসব হার্ডওয়্যারের মধ্যে রয়েছে পিক্সেল ফোন এবং জনপ্রিয় স্মার্ট স্পিকার গুগল হোম।

স্মার্টফোন বাজারে নিজেদের মজবুত অবস্থান তৈরির জন্য ভিয়েতনামের উৎপাদন ক্ষেত্র গুগলের জন্য গুরুত্বপূর্ণ হবে। গুগল এখান থেকে বছরে প্রায় ৮০ লাখ থেকে এক কোটি স্মার্টফোন তৈরির পরিকল্পনা নিয়েছে যা এক বছর আগের তুলনায় দ্বিগুণ। গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্টের মতে গুগলের পিক্সেল ব্র্যান্ডটি স্মার্টফোন বাজারে এখনও বড় নাম নয় – এমনকি বিশ্বের শীর্ষ দশেও এর অবস্থান নেই। “তবে এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে”।

এপ্রিল মাসে বাজারে আনা মাঝারী দামের পিক্সেল ফোন গুগলকে এ বছরের দ্বিতীয় প্রান্তিকেও মার্কিন বাজরে পঞ্চম মোবাইল ব্র্যান্ড হতে সহায়তা করেছে।

তিন বছর ধরেই মোবাইল ফোনের বৈশ্বিক বাজার পড়তির দিকে আর এই অবস্থায় মোবাইল ফোন নিয়ে গুগলের এই আগ্রাসী উদ্যোগ আদতে চাপে ফেলবে বাজারে দ্বিতীয় সারির ব্র্যান্ডগুলোকে। এই তালিকায় আছে এলজি ইলেকট্রনিক্স আর সনির মতো প্রতিষ্ঠান।

উৎপাদন তালিকায় ভিয়েতনামের নাম যোগ করার মাধ্যমে গুগল তার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য প্রদর্শনযোগ্য ফোন হিসেবে পিক্সেলের নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করতে চায়। বিশ্বের শতকরা ৮০ ভাগ স্মার্টফোনই এখন চলে অ্যান্ড্রয়েডে। আর এর দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হ্যান্ডসেট নির্মাতা চীনা প্রতিদ্বন্দ্বী হুয়াওয়ে। ক’দিন আগেই তারা উন্মোচন করেছে নিজস্ব মোবাইল প্ল্যাটফর্ম হারমনি ওএস।

২০১৮ সালে গুগল প্রায় ৪৭ লাখ স্মার্টফোন তৈরি করেছে, যা বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের মাত্রই ০.৩ শতাংশ। গবেষণা সংস্থা আইডিসি জানিয়েছে, বছরের প্রথম ছয় মাসে গুগল প্রায় ৪১ লাখ ফোন তৈরি করেছে। আর এতে বড় ভূমিকা রেখেছে ৩৯৯ ডলারের পিক্সেল ৩।

বর্তমান পরিকল্পনার আওতায় গুগল এই বছরের শেষ নাগাদ পিক্সেল ৩এ ফোনের কিছু উৎপাদন চীন থেকে ভিয়েতনামে সরিয়ে নেবে বলে সূত্র জানিয়েছে। আর স্মার্ট স্পিকারগুলির বেলায় উৎপাদনের একটি অংশ থাইল্যান্ডে নিয়ে যাওয়া হতে পারে। তবে প্রতিষ্ঠানটির নতুন পণ্যের উন্নয়ন এবং প্রাথমিক উৎপাদন এখনও চীনেই থাকবে।

পাশাপশি “চীনের অভ্যন্তরে গুগলের কিছু কার্যক্রম থাকবেই। মার্কিন এই প্রযুক্তি জায়ান্ট ভালো করেই জানে যে, তারা যদি হার্ডওয়্যার তৈরির বিষয়টিতে গুরুত্ব দিতে চায় তবে চীনের বিশাল বাজারকে তারা এড়িয়ে যেতে পারবে না।”- সূত্র জানায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসছে লজিটেক জি এক্স প্রো সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউস
প্রযুক্তি সংবাদ

আসছে লজিটেক জি এক্স প্রো সুপারলাইট ওয়্যারলেস গেমিং মাউস

সুখবর দিল ফেসবুক, আসছে ডেডিকেটেড মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

সুখবর দিল ফেসবুক, আসছে ডেডিকেটেড মেসেঞ্জার

ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইন্যান্সের প্রতিষ্ঠাতা ঝাও জেল থেকে মুক্ত
প্রযুক্তি সংবাদ

ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বাইন্যান্সের প্রতিষ্ঠাতা ঝাও জেল থেকে মুক্ত

মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত
নির্বাচিত

মহামারীর মধ্যেও বৃহৎ প্রযুক্তি কারখানার উৎপাদন অব্যাহত

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার ওয়েবেও পাবেন
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ফিচার ওয়েবেও পাবেন

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়
নির্বাচিত

আলাদা ধরনের ক‍্যামেরার সঙ্গে এই ফোনগুলি তৈরি করেছে নিজের পরিচয়

Load More

ট্রেন্ডিং টপিক

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রযুক্তিপণ্যের খুচরা বিক্রির...

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2019

গুগল পিক্সেল চীনে নয়, তৈরি হবে ভিয়েতনামে

Techzoom.TV |
TechzoomTV