Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 3 September 2019
কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?
Share on FacebookShare on Twitter

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস? নিজেই জানিয়ে দিলেন, ‘আমি চাই না আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করুক।’ পছন্দের খাবার? ‘হ্যাম বার্গার।’ পছন্দের প্রাণী? ‘কুকুর।’ একের পর এক প্রশ্ন করতে থাকেন উপস্থাপক। উত্তরে নিজের পছন্দ-অপছন্দের কথা বলতে থাকেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা। ট্রেলারের শুরুটা এমনই।

বিল গেটসকে নিয়ে তিন পর্বের প্রামাণ্যচিত্র তৈরি করেছে নেটফ্লিক্স। অস্কারজয়ী পরিচালক ডেভিস গুগেনহাইমের পরিচালনায় ‘ইনসাইড বিলস ব্রেইন: ডিকোডিং বিল’ গেটস নামের এই প্রামাণ্যচিত্র ২০ সেপ্টেম্বর থেকে ভিডিও স্ট্রিমিং ওয়েবসাইটটিতে দেখা যাবে। সম্প্রতি ইউটিউবে সিরিজটির ট্রেলার প্রকাশ করা হয়। খোদ বিল গেটসও টুইটারে ট্রেলারটি পোস্ট করে লেখেন, ‘আমার কাজ ও জীবন নিয়ে নেটফ্লিক্সের ডকুসিরিজ তৈরিতে আমি কয়েক বছর ধরে অংশ নিয়েছি এবং ২০ সেপ্টেম্বরে তা মুক্তি পাচ্ছে। আশা করছি, তারা যা তৈরি করেছে, তা আপনাদের ভালো লাগবে।’

বিল গেটস কীভাবে কাজ করেন, কীভাবে সমস্যার সমাধান দেন এবং কীভাবে সাফল্য ও খ্যাতির চূড়ায় পৌঁছালেন, তা-ই ডকুমেন্টারি সিরিজটির বিষয়বস্তু। এর সঙ্গে তাঁর ব্যক্তিজীবনের অজানা দিকও থাকবে বলে ইঙ্গিত দিয়েছে নেটফ্লিক্স।

ট্রেলারটিতে বিল গেটসের স্ত্রী মেলিন্ডা গেটসও ছিলেন। তাঁকে নিয়ে মেলিন্ডা বলেন, বিল হলো মাল্টিপ্রসেসর। সে হয়তো কোনো বই পড়ছে এবং একই সঙ্গে সম্পূর্ণ ভিন্ন কোনো কিছু তাঁর মাথায় কাজ করে যাচ্ছে।

মাইক্রোসফটকে একসময় বিশ্বসেরা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে পরিণত করেন বিল গেটস। অবসর নেওয়ার পরও নানা দাতব্য কাজ করছেন। মানুষের নানা সমস্যার সহজ সমাধান খুঁজে বেড়াচ্ছেন। কাজগুলো তিনি কীভাবে করেন? প্রথমে নিজ মনে একটি কাঠামো দাঁড় করান। এরপর তথ্যগুলো সাজাতে শুরু করেন। আর কোনো কিছু যদি না মেলে, তবে তাঁর মধ্যে হতাশা কাজ করে। আর তা ভয়ংকর বলে মন্তব্য করেছেন মেলিন্ডা। সঙ্গে যুক্ত করেন, তবে দিন শেষে বিল এমন কোনো আইডিয়া বের করতে পারেন, যা অন্যরা দেখতে পান না। ট্রেলারটি ইউটিউব বা নেটফ্লিক্সে দেখা যাবে। সূত্র: ডিজিটাল ট্রেন্ডস

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অত্যাধুনিক স্মার্টফোন আনল স্যামসাং
প্রযুক্তি বাজার

অত্যাধুনিক স্মার্টফোন আনল স্যামসাং

দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে গ্যালাক্সি এস২০ সিরিজ

আপডেট করার পর চালু হচ্ছে না স্যামসাং ফোন
নির্বাচিত

আপডেট করার পর চালু হচ্ছে না স্যামসাং ফোন

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

ব্লকচেইনেও সফলতা পাবে বাংলাদেশ

বিশ্বজুড়ে ৮৩ শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহারকারী ভিডিও গেমসে যুক্ত
নির্বাচিত

বিশ্বজুড়ে ৮৩ শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহারকারী ভিডিও গেমসে যুক্ত

স্যামসাংয়ের কাঁধে নিঃশ্বাস ফেলছে ‍হুয়াওয়ে
নির্বাচিত

স্যামসাংয়ের কাঁধে নিঃশ্বাস ফেলছে ‍হুয়াওয়ে

Load More

ট্রেন্ডিং টপিক

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’
নির্বাচিত

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Oppo Find X10 Ultra-এর সম্ভাব্য ক্যামেরা কনফিগারেশন ও পেরিস্কোপ জুম প্রযুক্তি
মোবাইল এরিনা

২০০ মেগাপিক্সেলের ক্যামেরা ও ১০ গুণ জুম, অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা নিয়ে গুঞ্জন

অ্যাপলের এম৬ চিপযুক্ত নতুন আইম্যাক ও ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো
নির্বাচিত

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন আইম্যাক আনছে অ্যাপল

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের
নির্বাচিত

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু
নির্বাচিত

ব্র্যাক ব্যাংকের সমন্বিত গ্রাহক সেবা ‘‌ওমনিচ্যানেল’ চালু

গ্রাহক অভিজ্ঞতাকে আরো সহজ, দ্রুত ও ঝঞ্ঝাটহীন করতে...

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

চুরি হওয়া ক্রিপ্টোর ৯৫ শতাংশ উদ্ধারের দাবি বাইন্যান্সের

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 September 2019

কিসে সবচেয়ে বেশি ভয় পান বিল গেটস?

Techzoom.TV |
TechzoomTV