Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
বঙ্গবন্ধু স্যাটেলাই -২ উৎক্ষেপণের বিশেষায়িত পরামর্শ গ্রহণে নির্দেশ
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিকতায় পরবর্তি সভ্যতার মহাসড়ক হচ্ছে ডিজিটাল সংযুক্তি। প্রস্তাবিত বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ যথা সম্ভব ত্রুটিমুক্ত, প্রয়োজনের সাথে সংগতিপূর্ণ এবং চাহিদা মেটানোর মত অবস্থানে কাজে লাগানোর উপযোগী করতে বিশেষায়িত বিশেষজ্ঞ পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের জন্য বাংলাদেশ কমিউনিকেশন্স স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিসিএসসিএল) কে নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী আজ ঢাকায় আইইবি মিলনায়তনে বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ এর বিষয়ে অংশিজনের সাথে মতবিনিময় সভায় এ নির্দেশ দেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে বাংলাদেশের অবস্থান এমন একটি জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রকল্পের জন্য মেধা খাটানোর দরকার হয়, অর্থের জন্য চিন্তা করতে হয় না।

টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, প্রতিরক্ষা, আবহাওয়া, কৃষি এবং স্বাস্থ্যসহ বঙ্গবন্ধু স্যাটেলাইট -২ তে কী কী থাকা উচিৎ এবং আগামী ১৫ বছর পর বঙ্গবন্ধু স্যাটেলাইট -১ এর লাইফ টাইম শেষ হওয়ার বিষয় মাথায় রেখে স্বল্প মেয়াদি, মধ্যমেয়াদি এবং দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে এগুতে হবে। প্রয়োজনে বঙ্গবন্ধু স্যাটেলাইট -৩ ও ৪ নিয়েও এখন থেকেই ভাবতে হবে।

বঙ্গবন্ধু -১ উৎক্ষেপণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সামনে এগুতে হবে উল্লেখ করে তিনি বলেন, স্যাটেলাইট পরিচালনায় আমাদের ছেলে- মেয়েদের দক্ষতা অর্জনের যে ক্ষমতা, সেটাই আমাদের শক্তি। বঙ্গবন্ধু স্যাটেলাইট ২ দিয়ে আমরা কী অর্জন করতে চাই আজকের মতবিনিময় থেকে অর্জিত ফলাফল ও পরামর্শ পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে বলে মন্ত্রী আশবাদ ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় স্পেস ইউনিভার্সিটি স্থাপনের উদ্যোগ গ্রহণের মাধ্যমে এ বিষয়ক মানব সম্পদের অভাব পুরণের ব্যবস্থা নিয়েছেন।

টেলিযোগাযোগ মন্ত্রী বেতবুনিয়ায় ১৯৭৫ সালের ১৪ জুন উপগ্রহ ভূ-কেন্দ্র প্রতিষ্ঠা এবং ১৯৭৩ সালে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নে বাংলাদেশের সদস্য পদ অর্জনকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিস্ময়কর দূরদর্শিতা বলে উল্লেখ করে বলেন, যুদ্ধের ধ্বংসস্তুপের ওপর দাঁড়িয়ে বঙ্গবন্ধু মেধাভিত্তিক জাতি বিনির্মাণে প্রাথমিক শিক্ষা জাতীয়করণ করেন। দেশের খাদ্যের যোগান দেওয়াটাও তখন সহজ সাধ্য ছিল না। সে দেশে উপগ্রহের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা কী পরিমান দূরদর্শিতার বিষয় তা ভাবতে গেলেও অবাক লাগে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ডিজিটাল বিপ্লবের যে সূচনা করে গেছেন, তারই ধারাবাহিকতায় তার কন্যার হাতে গত দশ বছরে বাংলাদেশ বিশে^ ডিজিটাল বিপ্লবের পথ প্রদর্শক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৭ সালে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের উদ্যোগ গ্রহণ করেন বলে উল্লেখ করেন টেলিযোগাযোগ মন্ত্রী।

তিনি বলেন, ২০০১ সালে ক্ষমতার পট পরিবর্তনের কারণে সেই কর্মসূচিটি আর বাস্তবায়িত হয়নি কিন্তু ২০০৯ সালে তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশকে ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারি গর্বিত দেশ হিসেবে তুলে ধরেছেন। অগ্রগতির প্রতিটি সূচকে আজ বাংলাদেশ বিশে^ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

মন্ত্রী বলে, মহাকাশ থেকে শুরু করে দেশের প্রতিটি ঘরে ডিজিটাল সংযোগ পৌঁছে দেয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে তার অর্পিত দায়িত্ব দক্ষতার সাথে পালন করতে হবে।

বিসিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি এর চেয়ারম্যান মো: জহুরুল হক অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এই বিভাগ থেকে আরও পড়ুন

কিশোর-কিশোরীদের নিরাপদে রাখতে ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করল টিকটক
প্রযুক্তি সংবাদ

কিশোর-কিশোরীদের নিরাপদে রাখতে ফ্যামিলি পেয়ারিং ফিচার আপডেট করল টিকটক

ডিজিটাল রূপান্তরে বিদেশী কোম্পানির জিম্মি দশা থেকে মুক্তির আহ্বান
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল রূপান্তরে বিদেশী কোম্পানির জিম্মি দশা থেকে মুক্তির আহ্বান

নতুন রূপে ফেসবুক মেসেঞ্জার
প্রযুক্তি সংবাদ

মেসেঞ্জারের ‘ভয়াবহতা’ জানালো ফোবর্স

বিজনেস নিয়ারবাই নামে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের
নির্বাচিত

হোয়াটসঅ্যাপের অনলাইন স্ট্যাটাস বন্ধ রাখবেন যেভাবে

নতুন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম তৈরি করার কথা ভাবছেন ইলন মাস্ক!
প্রযুক্তি সংবাদ

বিশ্বের শীর্ষ ধনীর বাড়ি নেই, থাকেন বন্ধুর বেডরুমে!

দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক ফেসবুক
প্রযুক্তি সংবাদ

দেশে বিনিয়োগ করতে ইচ্ছুক ফেসবুক

Load More

ট্রেন্ডিং টপিক

সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের নির্দেশ
অর্থ ও বাণিজ্য

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ মে জমা

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান
বিবিধ

নেতানিয়াহুর ৪ কার্যালয়ে হামলা চালিয়েছে ইরান

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি
বিবিধ

নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মির্জা আব্বাসের মামলা, সমন জারি

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী
নির্বাচিত

এমডব্লিউসি ২০২৬ ইভেন্টে টেকনো’র এআই ইকোসিস্টেম এবং মডুলার ইনোভেশনের বিশেষ প্রদর্শনী

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix