Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০১৯
যে কারণে ‘উধাও’ হচ্ছে ফেসবুক আইডি ও গ্রুপ
Share on FacebookShare on Twitter

যাঁরা ফেসবুকে নিজের ফোন নম্বর দিয়ে রেখেছেন, তাঁদের জন্য বড় দুশ্চিন্তার কথা। কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর এখন অনলাইনে পাওয়া যাচ্ছে। ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ফোন নম্বরগুলো সেখান থেকে নিয়ে একটি ডেটাবেইস তৈরি করে তা অনলাইনে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ডেটাবেইস অনলাইনে যেকেউ দেখতে পাচ্ছেন এবং নম্বর নিয়ে নিতে পারছেন।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি এক নিরাপত্তা গবেষক অনলাইনে ৪১ কোটি ৯০ লাখ ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বরযুক্ত একটি ডেটাবেইস খুঁজে পান। ওই ডেটাবেইসে কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। এর মধ্যে ১৩ কোটি ৩০ লাখ ফেসবুক ব্যবহারকারী যুক্তরাষ্ট্রের, ১ কোটি ৮০ লাখ যুক্তরাজ্যের। ওই তালিকায় বাংলাদেশের কোনো ব্যবহারকারী রয়েছেন কি না, তা জানা যায়নি।

ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ওই রেকর্ডে এক নম্বর একাধিকবার রয়েছে, তাই সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। তাদের ধারণা, ২০ কোটি ফেসবুক ব্যবহারকারীর তথ্যের ওপর প্রভাব পড়েছে। তবে এসব ডেটা সেট পুরোনো। গত বছর ফেসবুক তাদের ফিচারের পরিবর্তন আনার আগের ঘটনা এটি। আগে ফেসবুকে কাউকে খুঁজতে ফোন নম্বর ব্যবহারের সুযোগ ছিল। ফেসবুক ওই সুবিধা বাতিল করেছে। ওই ডেটা সেট সরিয়ে ফেলা হয়েছে। ফেসবুকের কোনো অ্যাকাউন্ট হ্যাক করার প্রমাণ পাওয়া যায়নি।

ফেসবুক কর্তৃপক্ষ মনে করছে, যে বা যারা ওই ডেটা ফেসবুক থেকে সংগ্রহ করেছে, তারা ফেসবুকের ত্রুটিপূর্ণ ফিচারকে কাজে লাগিয়েছে। ২০১৮ সালের মার্চে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পরপরই এপ্রিল মাসে ওই সার্চ টুল বন্ধ করে দেওয়া হয়েছে।

ফেসবুক ব্যবহারকারীদের তথ্য নিয়ে কে বা কারা এ ডেটাবেইস তৈরি করেছে এবং তা ছেড়েছে, ফেসবুক কর্তৃপক্ষ তা জানে না।

টেকক্রাঞ্চের নিরাপত্তা বিশ্লেষক সানইয়াম জেইন বলেন, যিনি এ ডেটাবেইসের সন্ধান পেয়েছেন, তিনিও এর উৎস বের করতে পারেননি। তারা ওয়েব হোস্টিং কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা ওই ডেটাবেইস সরিয়ে ফেলে।

প্রাইভেসি ও নিরাপত্তা গবেষকেরা সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহারকারীদের অনলাইনে ফোন নম্বর দেওয়ার বিষয়ে সতর্ক করেন। অনলাইনে ফোন নম্বর ছড়িয়ে পড়লে স্প্যাম, নিপীড়ন, সিম সোয়াপিং বা ক্লোনিংয়ের মতো ঘটনা ঘটে।

নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠান লুসি সিকিউরিটির প্রধান নির্বাহী কলিন বাস্টেল বলেন, ‘কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে ফোন নম্বর দেওয়ার আগে ভাবুন। মনে রাখবেন, তারা গ্রাহকের তথ্য একসঙ্গে করে তা ব্যবসার কাজে লাগাবে।’

উল্লেখ্য, গত সপ্তাহে টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসির অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। সিম সোয়াপ করে তাঁর অ্যাকাউন্ট হাতিয়ে নেওয়ার পর তাতে আজেবাজে টুইট পোস্ট করে। তথ্যসূত্র: সিনেট, টেকক্রাঞ্চ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলালিংক এসডিজি হ্যাকাথন ‘কোড ফর আ কজ’ অনুষ্ঠিত
টেলিকম

ডেটা বিক্রি করে বাংলালিংকের রেকর্ড আয় বৃদ্ধি

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা
সোশ্যাল মিডিয়া

বিএনপির সংরক্ষিত নারী আসনে আসছেন যারা

অনলাইন শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করছে ক্যাসিও
প্রযুক্তি সংবাদ

অনলাইন শিক্ষার ক্ষেত্রে শিক্ষক ও শিক্ষার্থীদের সহায়তা করছে ক্যাসিও

হুয়াওয়ে মেট ৮০ আসছে চলতি মাসেই
প্রযুক্তি সংবাদ

অফিশিয়ালি বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’
প্রযুক্তি সংবাদ

‘নারীর ডিজিটাল-নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য’

জিটি নিও৫-এ আইআরব্লাস্টার থাকছে
প্রযুক্তি সংবাদ

জিটি নিও৫-এ আইআরব্লাস্টার থাকছে

Load More

ট্রেন্ডিং টপিক

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল
প্রযুক্তি বাজার

আয়ারল্যান্ডে ৫০০ কোটি ইউরো বিনিয়োগ করছে ইনটেল

একদিনে আইবিএমের বাজারমূল্য কমল ৭ হাজার কোটি় ডলার
অর্থ ও বাণিজ্য

একদিনে আইবিএমের বাজারমূল্য কমল ৭ হাজার কোটি় ডলার

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল
নির্বাচিত

এনভিডিয়াকে টপকে ফের বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি অ্যাপল

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন
বিবিধ

ল্যাবে মানবদাঁত তৈরির পথে বিজ্ঞানীরা, চিকিৎসায় আসতে পারে বৈপ্লবিক পরিবর্তন

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ সেপ্টেম্বর ২০১৯

কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ফাঁস

Techzoom.TV |
TechzoomTV