Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাড়ে ৩ কোটি টাকা মূল্য মোবাইল ফোন জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
সাড়ে ৩ কোটি টাকা মূল্য মোবাইল ফোন জব্দ
Share on FacebookShare on Twitter

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই হাজার ২৪৬ পিস মোবাইলসহ তিন চোরাকারবারীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার সকালে বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকা থেকে তাদের আটক করে। বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৭টায় চীনের গুয়াংজু থেকে ইউএস বাংলার ফ্লাইটে ঢাকায় আসেন সুজন, শাহরিয়ার হোসেন প্রিন্স এবং রফিকুল ইসলাম। সকাল ৮টার সময় বিমানবন্দরের বহিরাঙ্গনের ২ নম্বর ক্যানোপি এলাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তারা বিভ্রান্তিকর তথ্য দেন এবং শুল্ক ফাঁকি দেওয়ার কথা স্বীকার করেন। তাদের ব্যাগেজ তল্লাশি করে শাওমি ব্রান্ডের ২ হাজার ২৪৬ পিস মোবাইল পাওয়া যায়। আটক মোবাইলের আনুমানিক মূল্য সাড়ে ৩ কোটি টাকা বলে জানা গেছে।

আলমগীর হোসেন আরও জানান, আটক সুজন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার টগরবন্ড গ্রামের আক্তার হোসেনের ছেলে এবং শাহরিয়ার হোসেন প্রিন্স ঢাকার ডেমরা থানাধীন পাড়াদুগাইর (আমিনবাগ) হাসেরপুল এলাকার দুলাল হোসেনের ছেলে। এছাড়া আটক রফিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার নওগাঁ (জয়তগঞ্জ) গ্রামের আব্দুর রহমানের ছেলে।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে এই মোবাইল বাংলাদেশ ও ভারতে বিক্রির উদ্দেশ্যে আনা হয়। ভারতীয় নাগরিক জনৈক রাজেশের মাধ্যমে একটি অংশ ভারতে পাচার করা হতো বলে জানা গেছে। আটক সুজন দীর্ঘ ২৫ বছর ধরে এ ধরনের চোরাকারবারীর সঙ্গে জড়িত বলেও জানা গেছে। তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, চলতি অর্থবছর থেকে স্মার্টফোন আমদানিতে শুল্ক বাড়িয়েছে সরকার। আগের বছরের তুলনায় আড়াই গুণ বেশি আরোপ করে শতকরা ৩০ শতাংশ শুল্ক আদায় করা হচ্ছে। দেশীয় শিল্পকে সুরক্ষার কথা বলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এতে চোরাচালান বাড়ার আশঙ্কার কথা আমদানিকারকরা আগেই বলেছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইন ভিক্ষায় এত লাভ?
প্রযুক্তি সংবাদ

অনলাইন ভিক্ষায় এত লাভ?

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি
প্রযুক্তি বাজার

প্রযুক্তিতে চীনের আত্মনির্ভরশীলতার প্রচেষ্টা বৈশ্বিক অস্থিরতার কারণ কি

প্রকল্প বাস্তবায়নের পর তা দেখভালে বাজেট বরাদ্দের পরামর্শ
নির্বাচিত

প্রকল্প বাস্তবায়নের পর তা দেখভালে বাজেট বরাদ্দের পরামর্শ

মুলাদীতে কোটি টাকা নিয়ে উধাও নগদের কর্মকর্তা গ্রেফতার
প্রযুক্তি সংবাদ

মুলাদীতে কোটি টাকা নিয়ে উধাও নগদের কর্মকর্তা গ্রেফতার

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও
নির্বাচিত

২১ জুন দেশের বাজারে আসছে রিয়েলমি সিক্স আই এবং বাডস এয়ার নিও

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসছে না: ওপেনএআই
নির্বাচিত

চ্যাটজিপিটিতে বিজ্ঞাপন আসছে না: ওপেনএআই

Load More

ট্রেন্ডিং টপিক

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব
প্রযুক্তি সংবাদ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স
প্রযুক্তি সংবাদ

ক্যামেরা ডিজাইনে বড় পরিবর্তন আসছে, গ্যালাক্সি এস২৭ আল্ট্রায় থাকছে ৩ লেন্স

৮ লাখ টাকার পিসির জিপিইউ নষ্ট, ওয়ারেন্টি না পাওয়ার অভিযোগ স্টার টেকের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

স্টারটেকের বিক্রয়োত্তর সেবা নিয়ে অভিযোগ

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম
নির্বাচিত

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’
প্রযুক্তি বাজার

পেছনে সেকেন্ডারি স্ক্রিন, ৬,০০০ এমএএইচ ব্যাটারি—অনারের নতুন বাজেট ফোন ‘প্লে২০এ’

বাজেট স্মার্টফোনের বাজারে ভিন্নধর্মী নকশার একটি ফোন এনেছে...

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

২৫ আগস্ট নতুন এক্সপেরিয়া ফোন আনছে সনি, ফাঁস সম্ভাব্য স্পেসিফিকেশন

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

মিক্স ফোল্ড নয়, এবার ‘শাওমি ১৮ ফোল্ড’: নিজস্ব এক্সরিং ও৩ চিপে নতুন ফোল্ডেবল

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ সেপ্টেম্বর ২০১৯

সাড়ে ৩ কোটি টাকা মূল্য মোবাইল ফোন জব্দ

Techzoom.TV |
TechzoomTV