Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে “গোমেড কিট”
Share on FacebookShare on Twitter

মাত্র ৫৯ মিনিটে গ্রাহকের কাছে ওষুধ পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়ে যাত্রা শুরু করল অনলাইন ভিত্তিক ওষুধ ডেলিভারি প্ল্যাটফর্ম ” গোমেড কিট”। ওয়েবসাইটের পাশাপশি স্মার্টফোন ভিত্তিক অ্যাপস এ কাজ করবে গোমেড কিট।

সোমবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে গোমেড কিট এর কার্যক্রম উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনুষ্ঠানে গোমেড কিট এর সম্পর্কে বলা হয়, ব্যস্ততম শহরে দ্রুত সময়ে ওষুধ পৌঁছে দেওয়া এবং প্রেসক্রিপশন বিহীন ওষুধ বিক্রির বিপরীতে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ কেনার সচেতনতার উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় প্ল্যাটফর্ম টি। সোহানুর রহমান এবং সৌরভ আজম নামের দুই তরুণ উদ্যোক্তা গড়ে তোলেন গোমেড কিট।

এসময় প্রধান অতিথির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ১০ বছর আগেও দেশের স্বাস্থ্যসেবার যে অবস্থা ছিল তার আমূল পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ১০ বছরে স্বাস্থ্যখাতের যে উন্নতি হয়েছে তা আগের ৩০ বছরেও কোন সরকার করতে পারেনি। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে এখন স্বাস্থ্যসেবা। আর এখন তো টেলি মেডিসিনের সময়।

গোমেড কিট এর প্রশংসা করে পলক আরও বলেন, এধরনের উদ্যোগ স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনবে। শিক্ষার সাথে ইন্টারনেটকে জুড়ে দিলে দারুণ কিছু হয়। যার বাস্তব উদাহরণ গোমেড কিট। এবারের বাজেটে প্রধানমন্ত্রী স্টার্টআপ দের জন্য ১০০ কোটি টাকা বাজেট রেখেছে। এমন দেশীয় স্টার্টআপ যেন গ্লোবাল প্ল্যাটফর্মে পরিচিতি পেতে পারে তার জন্য আমাদের তরফ থেকে সার্বিক সহায়তা থাকবে। সফটওয়্যার এবং আর্থিক সহায়তা থাকবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ‘গোমেড কিট’-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহানুর রাহমান ও সৌরভ আজমের এই উদ্যেগ ব্যস্ততম শহর ঢাকায় অনেকের উপকারে আসবে। জরুরি প্রয়োজন মেটাতে সবখাতেই এমন সেবা চালু করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তির যুগে এভাবেই একের পর এক উদ্ভাবনীতে দেশ এগিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্যে ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর সভাপতি শমী কায়সার বলেন, আইসিটি ইকো সিস্টেমের মধ্যে সার্ভিস ডেলিভারি একটা বড় জায়গা। সেখানে গোমেড কিট একটা বড় ভূমিকা রাখবে বলে আমাদের আশাবাদ। একই সাথে, আমাদের দেশে বিভিন্ন ধরনের রোগ নিয়ে এখন পর্যন্ত সেন্ট্রাল কোন ডাটাবেজ নেই। এই প্ল্যাটফর্ম টি তেমন একটি তথ্য ভাণ্ডার হিসেবেও আমাদের সেবা দেবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, বেসিস এর পরিচালক দিদারুল আলম সানী, উইমেন এন্ড ই – কমার্সের সভাপতি নাসিমা আক্তার নিশা।

প্রসঙ্গত, বর্তমানে শুধু ঢাকা শহরে ২৪ ঘণ্টা কার্যক্রম পরিচালনা করছে গোমেড কিট। পরবর্তীতে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানান উদ্যোক্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে
প্রযুক্তি সংবাদ

ভিভোর স্যাটেলাইট ফোন, সিম ছাড়াও কল করা যাবে

ইলোন মাস্কের পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে উইকিপিডিয়া
প্রযুক্তি সংবাদ

ইলোন মাস্কের পক্ষপাতের অভিযোগ অস্বীকার করেছে উইকিপিডিয়া

পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ
ই-কমার্স

পেপারফ্লাইয়ে ভারতীয় ইকম এক্সপ্রেসের বিনিয়োগ

আইএসপিএবি ২০২৫-২৭ নির্বাচন: নতুন নেতৃত্বে আমিনুল হাকিম
প্রযুক্তি সংবাদ

আইএসপিএবি ২০২৫-২৭ নির্বাচন: নতুন নেতৃত্বে আমিনুল হাকিম

সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?
নির্বাচিত

সপ্তাহে অন্তত একদিন ফোন রিস্টার্ট করতে বলা হচ্ছে, কিন্তু কেন?

ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন? গোপন নজরদারিতে আছেন
প্রযুক্তি সংবাদ

ক্রোম ব্রাউজারের হিডেন ফিচারগুলো জেনে নিন

Load More

ট্রেন্ডিং টপিক

৭০০ মেগাহার্জ স্পেকট্রামের বরাদ্দপত্র পেল গ্রামীণফোন
টেলিকম

গ্রামীণফোনের আবেদন নাকচ: নতুন অডিটে সহযোগিতা করার কঠোর নির্দেশ বিটিআরসির

শেয়ার করা যাবে গুগল সার্চের ফল
প্রযুক্তি সংবাদ

গুগলের এআই মোডে সার্চ এজেন্ট চালু, যেসব সুবিধা পাওয়া যাবে

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা
অটোমোবাইল

বিআরটিএর নামে ভুয়া এসএমএসে প্রতারণা, সরকারি দপ্তরগুলোকে সতর্কবার্তা

দরপতনের শীর্ষে বেক্সিমকো
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

হুয়াওয়ে মোবাইল আবার ফিরলো নতুন রূপে, মোবাইলসহ ১৩ ডিভাইস নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন
টেলিকম

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

দেশের টেলিযোগাযোগ খাতে নতুন অধ্যায়ের সূচনা করে প্রথমবারের...

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিশ্ববাজারে শীর্ষস্থানে আইফোন ১৭ অ্যান্ড্রয়েডে সেরা স্যামসাংয়ের ‘এ’ সিরিজ

যুক্তরাষ্ট্রে জন্মহার কমে যাওয়ার নেপথ্যে কি আইফোন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৭ সেপ্টেম্বর ২০১৯

৫৯ মিনিটে ওষুধ পৌঁছে দিতে "গোমেড কিট"

Techzoom.TV |
TechzoomTV