Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইসিটি খাতে বেতন কাঠামোয় ঠকছেন কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯
আইসিটি খাতে বেতন কাঠামোয় ঠকছেন কর্মীরা

আইসিটি খাতে বেতন কাঠামোয় ঠকছেন কর্মীরা

Share on FacebookShare on Twitter

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দেশের আইসিটি খাতে পরিবর্তন এলেও এ খাতের কর্মীদের সুরক্ষায় কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমনকি আইসিটি খাতে নেই কোনো বেতন কাঠামো। এতে ঠকছেন আইসিটি কর্মীরা। ফলে পদ-পদবি এক হলেও প্রতিষ্ঠানভেদে আইসিটি খাতের কর্মীদের বেতনে তফাত আকাশ-পাতাল। অন্যদিকে কোম্পানির ওপর ভিত্তি করে কিছু পদে অভিজ্ঞদের চেয়ে অনভিজ্ঞদের বেতনও তুলনামূলকভাবে বেশি। বেতন কাঠামোয় এমন অবস্থাকে এক ধরনের প্রতারণা বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ‘সার্ভে অন আইসিটি জব মার্কেট ইন বাংলাদেশ’ শীর্ষক এক সমীক্ষার তথ্যমতে, বর্তমানে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন পদে অভিজ্ঞতা ছাড়া (ফ্রেশার) যারা যোগদান করেন তাদের বেতন ন্যূনতম আট হাজার থেকে ৮৫ হাজার টাকা। আর এক থেকে তিন বছরের অভিজ্ঞতার ভিত্তিতে যেসব কর্মীকে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন পদে নিয়োগ দেওয়া হয়, তাদের বেতন ন্যূনতম ১২ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে একই পদে যাদের অভিজ্ঞতা তিন বছরের বেশি তাদের ক্ষেত্রে ন্যূনতম বেতন ধরা হয় ২৫ হাজার টাকা থেকে ছয় লাখ টাকা পর্যন্ত।

একইভাবে ডিজিটাল মিডিয়া অ্যানিমেটর পদে অভিজ্ঞতা ছাড়া (ফ্রেশার) যারা যোগদান করেন তাদের বেতন ন্যূনতম পাঁচ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত। এ পদে এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বেতন ১২ হাজার থেকে তিন লাখ টাকা। আর তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নদের বেতন দেওয়া হয় ২৫ হাজার টাকা থেকে দেড় লাখ টাকা।

এদিকে বিজনেস অ্যানালিস্ট পদে অভিজ্ঞতা ছাড়া (ফ্রেশার) যারা যোগদান করেন তাদের ন্যূনতম বেতন দেওয়া হয় সাত হাজার থেকে আড়াই লাখ টাকা। অথচ একই পদে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা নিয়ে যাদের নিয়োগ দেওয়া হয়, তাদের ন্যূনতম বেতন ধরা হয় ১০ হাজার থেকে ৬০ হাজার টাকা। এ পদে তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ন্যূনতম ১৮ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত বেতন দেওয়া হয়।

খাতসংশ্লিষ্টরা জানান, আইটি খাতে উন্নতি করতে হলে কর্মীদেরও ভালো রাখতে হবে। বেতন কাঠামোয় নীতিগত স্বচ্ছতা না থাকায় একেক প্রতিষ্ঠান ভিন্নভিন্নভাবে কর্মীদের বেতন প্রদান করছে। একই পদে অভিজ্ঞদের চেয়ে অনভিজ্ঞদের বেতন বেশি দেওয়া হচ্ছে, যেটি এক ধরনের প্রতারণা। প্রযুক্তির দিকে দেশ এগিয়ে গেলেও আইটি প্রতিষ্ঠানগুলোতে নজরদারি না থাকায় কর্মীরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। তবে এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় না। এ খাতে সুষ্ঠু নজরদারি বাড়ালে ভবিষ্যতে আইটি খাত এগিয়ে যাবে। তবে আইটি খাত বর্তমানে যেভাবে পরিচালনা করা হচ্ছে, সেভাবে চলতে থাকলে আন্তজার্তিক বাজারে বাংলাদেশ পিছিয়ে থাকবে।

বেসিসের তথ্যমতে, আইসিটি খাতের বিভিন্ন পদের মধ্যে প্রোজেক্ট ম্যানেজমেন্টের জন্য অভিজ্ঞতা ছাড়া যারা যোগদান করেন তাদের বেতন দেওয়া হয় ১০ হাজার থেকে ৪৫ হাজার টাকা। আর এক থেকে তিন বছরের অভিজ্ঞতাসম্পন্নদের বেতন দেওয়া হয় ১৫ হাজার থেকে এক লাখ টাকা। এছাড়া তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নদের বেতন দেওয়া হয় ১৫ হাজার থেকে দুই লাখ টাকা।

সফটওয়্যার কোয়ালিটি অ্যান্ড টেস্টিং পদে ফ্রেশারদের বেতন দেওয়া হয় পাঁচ হাজার থেকে ৪৫ হাজার টাকা। এ পদে তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বেতন ১০ হাজার থেকে ৭০ হাজার টাকা। আর তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নদের বেতন দেওয়া হয় ১৫ হাজার থেকে দুই লাখ টাকা।

আইটি সেলস অ্যান্ড মার্কেটিং পদে অভিজ্ঞতা ছাড়া যাদের নিয়োগ দেওয়া হয়, তাদের ন্যূনতম বেতন চার হাজার থেকে ৮০ হাজার টাকা। এ পদে এক থেকে তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের বেতন দেওয়া হয় সাত হাজার থেকে ৬০ হাজার টাকা। আর তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নদের বেতন দেওয়া হয় ১১ হাজার থেকে দেড় লাখ টাকা পর্যন্ত।

এদিকে টেকনিক্যাল সাপোর্ট পদের জন্য নতুনদের বেতন ধরা হয় চার হাজার থেকে ৫০ হাজার টাকা। এ পদে এক থেকে তিন বছরের অভিজ্ঞ প্রার্থীদের বেতন ধরা হয় ১০ হাজার থেকে ৭০ হাজার টাকা। আর তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নদের বেতন ধরা হয় ১২ হাজার থেকে দেড় লাখ টাকা।

টেকনিক্যাল রাইটিং পদের জন্য অভিজ্ঞতা ছাড়া যারা যোগদান করেন তাদের বেতন ধরা হয় চার হাজার থেকে ৫০ হাজার টাকা। এক থেকে তিন বছরের অভিজ্ঞতা নিয়ে যারা যোগদান করেন তাদের বেতন ধরা হয় ৯ হাজার থেকে ৬৫ হাজার টাকা। আর তিন বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্নদের বেতন দেওয়া হয় ১২ হাজার থেকে এক লাখ টাকা।

তথ্যমতে, ওয়েব ডেভেলপমেন্ট পদে যারা অভিজ্ঞতা ছাড়া যোগদান করেন তাদের বেতন ধরা হয় সাত হাজার থেকে ৫০ হাজার টাকা। একই পদে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা নিয়ে যারা যোগদান করেন তাদের বেতন ধরা হয় ১০ হাজার থেকে ৭০ হাজার টাকা। এছাড়া তিন বছরের বেশি অভিজ্ঞদের বেতন ধরা হয় ১৬ হাজার থেকে দুই লাখ টাকা।

আইটি ম্যানেজমেন্ট পদে অভিজ্ঞতা ছাড়া যারা নতুন যোগদান করেন তাদের বেতন ধরা হয় সাত হাজার থেকে ৫০ হাজার টাকা। এক থেকে তিন বছরের অভিজ্ঞতা নিয়ে এ পদে যারা যোগদান করেন তাদের বেতন ধরা হয় ১০ হাজার থেকে ৮০ হাজার টাকা। আর তিন বছরের বেশি অভিজ্ঞদের বেতন ধরা হয় ১৫ হাজার থেকে দুই লাখ টাকা।

একইভাবে সোল্যুশন অ্যান্ড আর্কিটেক্টে যারা নতুন যোগদান করেন তাদের বেতন ধরা হয় ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা। এ পদে এক থেকে তিন বছরের অভিজ্ঞদের বেতন ধরা হয় ১৫ হাজার থেকে দেড় লাখ টাকা। আর তিন বছরের বেশি অভিজ্ঞদের বেতন ধরা হয় ৩০ হাজার থেকে তিন লাখ টাকা।

আইটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পদে নতুনদের বেতন ধরা হয় ছয় হাজার থেকে এক লাখ টাকা এবং এক থেকে তিন বছরের অভিজ্ঞদের বেতন ধরা হয় ১২ হাজার থেকে এক লাখ টাকা এবং তিন বছরের বেশি অভিজ্ঞদের দশ হাজার থেকে দুই লাখ টাকা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

রিয়েলমি সি২১ ওয়াই বনাম রেডমি ৯ পাওয়ারঃ কোনটি সেরা ফোন দেখে নিন

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই দেবে সরকার
প্রযুক্তি সংবাদ

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই দেবে সরকার

আগামী বছর আসছে প্রথম ওএলইডি ম্যাকবুক প্রো
প্রযুক্তি সংবাদ

আগামী বছর আসছে প্রথম ওএলইডি ম্যাকবুক প্রো

বাংলাদেশের শীর্ষস্থানীয় ৭ ই-কমার্স  প্রতিষ্ঠান
ই-কমার্স

বাংলাদেশের শীর্ষস্থানীয় ৭ ই-কমার্স প্রতিষ্ঠান

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?
নির্বাচিত

বাস্তব ছবি নাকি ডিজিটাল বিভ্রম?

গ্যালাক্সি ট্যাবে ১০ জিবি ডেটা ফ্রি দেবে রবি
টেলিকম

গ্যালাক্সি ট্যাবে ১০ জিবি ডেটা ফ্রি দেবে রবি

Load More

ট্রেন্ডিং টপিক

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি
প্রযুক্তি সংবাদ

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের
প্রযুক্তি সংবাদ

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে অবকাঠামোগত সম্প্রসারণে নেমেছে...

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ সেপ্টেম্বর ২০১৯

আইসিটি খাতে বেতন কাঠামোয় ঠকছেন কর্মীরা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix