Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে বছরে ফ্রিল্যান্সিংয়ে আয় ৮৫০ কোটি টাকা

ফ্রিল্যান্সিংয়ে নিবন্ধন সাড়ে ছয় লাখ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯
দেশে বছরে ফ্রিল্যান্সিংয়ে আয় ৮৫০ কোটি টাকা
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক ডিজিটালাইজেশন ও প্রযুুক্তিগত উন্নয়নে আউট সোর্সিংয়ে ক্রমেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বে আউটসোর্সিং সেবাদানকারীর ১৬ শতাংশই অবদান রাখছে বাংলাদেশ। এতে বিশ্বে এ সেবায় বাংলাদেশ রয়েছে দ্বিতীয় অবস্থানে।

এদিকে গত আট বছরে ফ্রিল্যান্সিংয়ের জন্য নিবন্ধন নিয়েছে প্রায় সাড়ে ছয় লাখ বাংলাদেশী। যদিও ২০১১ সালের এ সংখ্যাটা ছিলো মাত্র কয়েক হাজার। আর এ খাতে চাহিদা ও যোগান বাড়ায় বছরে আয় হচ্ছে ১০ কোটি ডলারের বেশি।

খাত সংশ্লিষ্টরা জানায়, দেশের অনেক তরুণ লেখাপড়ার পাশাপাশি ফ্রিল্যান্সার হিসেবে আউটসোর্সিংয়ের কাজ করছে। অনেকেই দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে চাকরির আশায় না থেকে আউটসোর্সিং শুরু করছে। বর্তমান সময়ে এই খাত তরুণদের জন্য নতুন এক সম্ভবনাময় পেশা হয়ে উঠেছে। আউটসোর্সিংয়ে কাজ করতে গিয়ে একদিকে নতুন নতুন প্রোগ্রামিং, ওয়েব ডিজাইনিং ও গ্রাফিক্সের কাজ শিখছেন তারা। পাশাপাশি এ সেবা দিয়ে দেশের জন্য আনছেন মূল্যবান বৈদেশিক মুদ্রা। এতে প্রতিনিয়ত তরুণরা এসব কাজে দক্ষতা বাড়ছে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরেও অনেকে তরুণরা আউটসোর্সিংকে পেশা হিসেবে নিচ্ছেন।

গত বছরের জুলাইয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও পাঠদান বিভাগ অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট-এর সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, আউট সোর্সিং বা অনলাইনে সেবাদানকারী দেশগুলোর মধ্যে সারা বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আর এ খাতে বিশ্বে ১৬ দশমিক ৮ শতাংশ অবদান রাখা হচ্ছে বাংলাদেশ থেকে। অর্থাৎ প্রায় ছাড়ে ছয় লাখ বাংলাদেশী তরুণ-তরুণী কাজ করছে আউট সোর্সিংয়ে। আর এ খাতে প্রথম স্থানে রয়েছে পাশ্ববর্তী দেশ ভারত। আউটসোর্সিংয়ে দেশটির অবদান রাখছে ২৪ দশমিক ৬ শতাংশ। আর তৃতীয় স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে প্রতিবেশী ভারত প্রথম স্থানে থাকলেও দুই দেশের জনসংখ্যার বিশাল পার্থক্য বিবেচনায় আনলে বাংলাদেশই সার্বিক বিবেচনায় এগিয়ে।

আউটসোর্সিংয়ে যে কাজগুলো করা হয় তার মধ্যে সফটওয়্যার ডিপার্টমেন্ট অ্যান্ড টেকনোলজিতে ২১ শতাংশ; ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়ায় ২৪ দশমিক ৯ শতাংশ; সেলস অ্যান্ড মার্কেটিং সার্পোটে ৪০ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ সেলস অ্যান্ড মার্কেটিংয়ে বেশি কাজ করা হয়। এছাড়া রাইটিং অ্যান্ড ট্রান্সলেশনে দুই দশমিক ৭ শতাংশ; ক্লিয়ারিং অ্যান্ড ডেটা এন্ট্রিতে সাত দশমিক ৪ শতাংশ ও প্রোফেশনাল সার্ভিসে দুই দশমিক সাত শতাংশ।

প্রতিবেদনে বলা হয়, ইন্টারনেট ফ্রিল্যান্স কাজ করা এবং ডিজিটালি তা ছাড় করানোর জন্য বৈশ্বিক বাজার সৃষ্টি করেছে এবং এই বাজার দ্রæত বাড়ছে। শীর্ষ পেশাদারিত্বের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে লিখন ও অনুবাদ গুরুত্ব পাচ্ছে। অন্যদিকে, ভারতীয় উপমহাদেশে সফটঅয়্যার উন্নয়ন ও প্রযুক্তি গুরুত্ব পাচ্ছে।

উল্লেখ্য, একটি দেশের অর্থনৈতিক ডিজিটাইজেশন শুধু পণ্য ও সেবার উদ্ভাবনই বাড়ায় না, সেই সঙ্গে অভ্যন্তরীণ বাজারে বিপুল কর্মসংস্থান তৈরি করে ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে জোরালো করে। কম খরচ ও ঝুঁকি বিবেচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ উন্নত বিশ্বের অনেক বড় বড় কম্পানি এখন বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে আইটি আউটসোর্সিং করছে। এতে বাংলাদেশ হয়ে উঠছে ফ্রিল্যান্সিং কর্মসংস্থানের একটি বড় উৎস।

ফ্রিল্যান্সিং কাজের মধ্যে কম্পিউটার প্রোগ্রামিং থেকে শুরু করে ওয়েব ডিজাইন, কর প্রতিবেদন প্রস্তুতকরণ ও অনুসন্ধান ইঞ্জিন ও পটিমাইজেশনসহ অনেক কাজই রয়েছে। তথ্য-প্রযুক্তিভিত্তিক এসব কাজ উদীয়মান দেশগুলোতে কর্মসংস্থানের বিপুল সুযোগ তৈরি করেছে, যা আগে ছিল না। ফলে বাকি বিশ্বকে আউটসোর্সিং সেবা দেওয়ার দিক থেকে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে এখন এশিয়া।

এদিকে সেবা রফতানি বাড়াতে ফ্রিল্যান্সারদের আরও সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে একবারে ১০ হাজার ডলার পর্যন্ত রফতানি আয় অনলাইনে দেশে আনতে পারবেন তারা। এতোদিন পারতেন ৫ হাজার ডলার। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কম্পিউটারডিজিটাল মার্কেটিংফ্রিল্যান্সিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের জন্য ডব্লিউএসআইএসের এবারের সম্মেলন গৌরবের এবং অর্জনের
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের জন্য ডব্লিউএসআইএসের এবারের সম্মেলন গৌরবের এবং অর্জনের

যেভাবে অনলাইনে দেখবেন এশিয়া কাপ
প্রযুক্তি সংবাদ

যেভাবে অনলাইনে দেখবেন এশিয়া কাপ

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক
নির্বাচিত

ডেটার ক্যাটাগরি নির্ধারণ করে তৈরি হচ্ছে ডেটা প্রাইভেসি অ্যান্ড লোকালাইজেশন ল: পলক

নির্বাচিত

‘ইন্টারনেটের সুফলকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান’

পুরো দেশের মানুষই হ্যাকারের কবলে!
কিভাবে করবেন

হ্যাকারের ফাঁদ থেকে ফেসবুক নিরাপদ রাখবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে
নির্বাচিত

অ্যান্ড্রয়েড ডিভাইসের গতি কমছে যেসব কারণে

Load More

ট্রেন্ডিং টপিক

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ
অর্থ ও বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকে ১৯৪ কোটি টাকার অনিয়ম-অর্থ আত্মসাতের অভিযোগ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ
প্রযুক্তি সংবাদ

‘ব্যাটারি বদলের’ প্রতিশ্রুতি দিয়ে উল্টো হয়রানি, iFixFast-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন ৩১ লোন অ্যাপ নিয়ে বিএফআইইউর সতর্কতা

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু
অর্থ ও বাণিজ্য

কসমেটিকা ঢাকার দ্বিতীয় দিন শুরু

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ সেপ্টেম্বর ২০১৯

দেশে বছরে ফ্রিল্যান্সিংয়ে আয় ৮৫০ কোটি টাকা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix