Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২১ সালে ঢাকায় হবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯
২০২১ সালে ঢাকায় হবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন
Share on FacebookShare on Twitter

আলোচনা শুরু হয়েছিল ২০১৪ সাল থেকে। তবে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হলো, ২০২১ সালে ঢাকায় আয়োজন করা হবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন ডব্লিউসিআইটি। গতকাল সকালে আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভ্যানের কারেন ডেমিরচান কমপ্লেক্সে ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজির (ডব্লিউসিআইটি) উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতায় এ ঘোষণা দেন আয়োজক উইটসার মহাসচিব জেমস পয়জ্যান্টস।

উদ্বোধনী অনুষ্ঠানে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশেনিয়ান বক্তৃতা করেন। তিনি বলেন, আগামী দিনগুলোতে তথ্যপ্রযুক্তির সব সুবিধা পৃথিবীর সবাইকে পেতে হবে। প্রযুক্তিকে ছড়িয়ে দিতে হবে। আর এ ক্ষেত্রে আর্মেনিয়া অন্যতম একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।

২১তম ডব্লিউসিআইটির আয়োজন করছে বিশ্বের বিভিন্ন দেশের তথ্যপ্রযুক্তি খাতের সংগঠনগুলোর সংস্থা ওয়ার্ল্ড আইটি সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা)। উইটসার সভাপতি (চেয়ার) ইভোন চু বলেন, উইটসা ৮৩টি দেশে কাজ করছে। ৯৬টি দেশ এর সদস্য। ভবিষ্যতে কোন দেশ উন্নত, তা নির্ভর করবে তার ডিজিটাল অর্থনীতির ওপর। আর ডিজিটাল অর্থনীতিতে ভালো করতে ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন ঘটাতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন আর্মেনিয়ার ইউনিয়ন অব অ্যাডভান্সড টেকনোলজি অ্যান্ড এন্টারপ্রাইজেসের সভাপতি এবং ইউকমের সহপ্রতিষ্ঠাতা আলেক্সান্দার ইয়েসায়েন। সবশেষে উইটসার মহাসচিব জেমস পয়জ্যান্টস এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ডব্লিউসিআইটি সম্মেলনে একটি প্রদর্শনীও রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানের পরই তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ এবং উইটসার মহাসচিব জেমস পয়জ্যান্টস বাংলাদেশ প্যাভিলিয়নের উদ্বোধন করেন। এখানেও উঠে আসে ২০২১ সালের আয়োজক দেশ হিসেবে বাংলাদেশের কথা। উইটসার মহাসচিব বলেন, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশ ভালো করছে এবং যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বলেই উইটসা ঢাকাকে বেছে নিয়েছে বিশ্ব সম্মেলন করার জন্য।

এ সময় জুনাইদ আহমেদ পলক বাংলাদেশি সাংবাদিকদের বলেন, ডব্লিউসিআইটির স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশের নামটি আজ আনুষ্ঠানিক হলো। স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বছরে এ আয়োজন দেশের জন্য গৌরব বয়ে আনবে। এতে ৮৩ দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। প্রতিমন্ত্রী উইটসা মহাসচিবকে স্মারক নৌকা ও বাংলাদেশের ওপর একটি উপস্থাপনা উপহার দেন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য অপরাজিতা হক, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব, উইটসার সদস্য সংগঠন বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) সভাপতি শাহীদ-উল মুনিরসহ অনেকে। উইটসায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিসিএস।

ডব্লিউআইসিটি শেষ হবে বুধবার। আইসিটি প্রতিমন্ত্রীর নেতৃত্বে ডব্লিউসিআইটিতে বাংলাদেশের ১০ সদস্যের সরকারি ও ৩৩ সদস্যের বেসরকারি প্রতিনিধিদল অংশ নিচ্ছে। এ আয়োজনে বিভিন্ন দেশের ২৫ জন মন্ত্রী অংশ নিচ্ছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর
টেলিকম

চিফ ইনফরমেশন অফিসার হিসেবে রবিতে যোগ দিলেন ভারিন্দর

বিক্রির রেকর্ড করল অনার
নির্বাচিত

বিক্রির রেকর্ড করল অনার

চালু হলো ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস
প্রযুক্তি সংবাদ

চালু হলো ‘বিমান হজ ফ্লাইট’ অ্যাপস

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

ভাঁজ করলেই হয়ে যায় ল্যাপটপ
নির্বাচিত

ভাঁজ করলেই হয়ে যায় ল্যাপটপ

‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’পুরস্কার অর্জন শেয়ারট্রিপের
প্রযুক্তি সংবাদ

‘ওয়ার্ল্ড ট্রাভেল অ্যাওয়ার্ডস’পুরস্কার অর্জন শেয়ারট্রিপের

Load More

ট্রেন্ডিং টপিক

Private: ঘোষণা দিয়ে অবৈধ হ্যান্ডসেট ‘বিক্রি করছে’ ইভ্যালি
প্রযুক্তি সংবাদ

সহজ কিস্তিতে মোবাইল বিক্রির নতুন উদ্যোগ

ফের চালু হচ্ছে ৩ ও ১৫ দিনের ইন্টারনেট প্যাকেজ
টেলিকম

ইন্টারনেট প্যাকের ‘মেয়াদ’: বিশ্বের কোথায় কেমন নিয়ম?

র‍্যামের জন্য দ. কোরিয়ার দ্বারস্থ গুগল ও মাইক্রোসফট
পাঁচমিশালি

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে অনারের ব্র্যান্ডশপ, উদ্বোধনে দর্শনার্থীদের মুগ্ধ করল হিউম্যানয়েড রোবট

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ অক্টোবর ২০১৯

২০২১ সালে ঢাকায় হবে তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix