Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রথম ডিজিটাল জেলার ১২৩টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবস্থা অকেজো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৯ অক্টোবর ২০১৯
প্রথম ডিজিটাল জেলার ১২৩টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবস্থা অকেজো
Share on FacebookShare on Twitter

প্রায় নয় বছর আগে দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যাত্রা শুরু যশোরের। সেই জেলার ১২৩টি প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ অব্যবহূত থাকছে। দীর্ঘদিন ধরে এসব বিদ্যালয়ের মাল্টিমিডিয়া সরঞ্জাম নষ্ট হয়ে পড়ে আছে। তবে তদারকির অভাব, অদক্ষতা ও বিদ্যুৎ না থাকায় অনেক বিদ্যালয়ে শুরু থেকেই মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবহূত হচ্ছে না বলে অভিযোগ রয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার আধুনিকায়ন ও শিশুদের ক্লাসে মনোযোগী করতে যশোর জেলার ১ হাজার ২৮৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১২টির শ্রেণীকক্ষে মাল্টিমিডিয়া সুবিধা দেয়া হয়। তবে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণ ছাড়াই, এমনকি বিদ্যুৎ সংযোগ নেই, এমন বিদ্যালয়েও মাল্টিমিডিয়া উপকরণ দেয়ায় সেসব কোনো কাজে আসছে না।

খোঁজ নিয়ে জানা গেছে, ১২৩টি বিদ্যালয়ের মাল্টিমিডিয়া সরঞ্জাম দীর্ঘদিন ধরে নষ্ট থাকায় এসব বিদ্যালয়ের ডিজিটাল শিক্ষা কার্যক্রম চলছে না। এর মধ্যে অভয়নগর উপজেলায় ৫০টি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের মধ্যে ১০টি, কেশবপুরে ৭০টির মধ্যে ১৬টি, চৌগাছায় ১৩৮টির মধ্যে ১১টি, ঝিকরগাছায় ১১৩টির মধ্যে ১৪টি, বাঘারপাড়ায় ৮২টির মধ্যে ২১টি, মণিরামপুরে ৪৩টির মধ্যে ২৭টি, শার্শায় ১২২টির মধ্যে নয়টি এবং সদর উপজেলার ৯৪টি মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের মধ্যে ১৫টি অকেজো হয়ে আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক জানিয়েছেন, মাল্টিমিডিয়া পাঠদানের কাজে ব্যবহূত ল্যাপটপ সাধারণত প্রধান শিক্ষকের বাসায় থাকে। অনেক বিদ্যালয়ে বিদ্যুৎ নেই। চার্জ দেয়ার জন্য শিক্ষকরা ল্যাপটপ বাসায় নিয়ে যান। অনেক বিদ্যালয়ের শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ দেয়ার আগেই ল্যাপটপ দেয়া হয়েছে। বিদ্যুৎ সংযোগ নেই, এমন বিদ্যালয়েও দেয়া হয়েছে। এখন তারা ল্যাপটপ ও প্রজেক্টর নিয়ে বিপাকে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাঘারপাড়া খাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ল্যাপটপ ও প্রজেক্টর শিক্ষার্থীদের সামনে উপস্থাপনের আগেই নষ্ট হয়ে গেছে। ফলে প্রায় ছয় মাস ধরে সেগুলো পড়ে আছে। বিদ্যালয়ের আইসিটি প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নাসরিন আক্তার কেয়া জানান, নষ্ট ল্যাপটপ ও প্রজেক্টরের বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। কিন্তু এখনো মেরামতে কোনো উদ্যোগ নেয়া হয়নি। এখানে শিক্ষার্থীদের একদিনের জন্যও মাল্টিমিডিয়া পাঠদান সম্ভব হয়নি।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক সালমা আহমেদ জানান, ল্যাপটপ নষ্ট থাকায় তারা এখনো ডিজিটাল শিক্ষা কার্যক্রম শুরু করতে পারেননি।

একই অবস্থা মণিরামপুর উপজেলার উত্তর জয়পুর বিদ্যালয়ে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, উপজেলা শিক্ষা অফিসকে অনেকবার জানানোর পরও কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। শিক্ষার্থীরা মাল্টিমিডিয়া শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল আলম বলেন, ১২৩টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া পদ্ধতিতে পাঠদান করা যাচ্ছে না। এর মধ্যে ৭৭টি বিদ্যালয়ের ল্যাপটপ এবং ৪৬টি বিদ্যালয়ের প্রজেক্টর নষ্ট হয়ে গেছে।

শিক্ষা কর্মকর্তার অভিযোগ, বিভিন্ন সময় শ্রেণী শিক্ষকদের আইসিটি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। তার পরও তাদের অযত্ন ও অবহেলার কারণেই মাল্টিমিডিয়া সরঞ্জামগুলো নষ্ট হয়ে গেছে।

তবে নষ্ট সরঞ্জাম ও যেসব বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ নেই, সেগুলোর একটি তালিকা করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন বলে জানান শেখ অহিদুল আলম। দ্রুতই সব সমস্যার সমাধান হবে বলে আশা করছেন তিনি। সুত্র:বণিক বার্তা

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রস্তুত বাংলাদেশের সফটওয়্যার খাত
নির্বাচিত

প্রস্তুত বাংলাদেশের সফটওয়্যার খাত

৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা
নির্বাচিত

বাজারে ৩ হাজারে ভালো স্মার্টফোন

ফেসবুক ডিজিটাল কয়েনে কেনাবেচার সুবিধা আনছে
নির্বাচিত

ফেসবুক ডিজিটাল কয়েনে কেনাবেচার সুবিধা আনছে

রাজশাহী হাইটেক পার্কে স্টারলিংকের গবেষণা কেন্দ্র
প্রযুক্তি সংবাদ

রাজশাহী হাইটেক পার্কে স্টারলিংকের গবেষণা কেন্দ্র

ফেসবুক গ্রুপে বেসিক স্কিলস ডেভেলপ করেন অপূর্ব দাস
প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে বেসিক স্কিলস ডেভেলপ করেন অপূর্ব দাস

লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা
প্রযুক্তি সংবাদ

লেনোভোর নতুন ল্যাপটপে চার্জ থাকবে সাড়ে ১৬ ঘণ্টা

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

এজেন্টদের ওপর ‘অতিরিক্ত হস্তক্ষেপের’ অভিযোগ বিকাশ বিরুদ্ধে

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি
নির্বাচিত

টেকনো ক্যামন এয়ার এর সঙ্গে বিশ্বে প্রথম বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি

বেসিস নির্বাচনের জন্য বোর্ড গঠন, নারী চেয়ারম্যানের মাধ্যমে প্রথম ভোট
প্রযুক্তি সংবাদ

বেসিস নির্বাচনে ১১ পদে ২৬ প্রার্থী, আন্তর্জাতিক ক্যাটাগরিয়ায় নেই কেউ

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার
নির্বাচিত

চোরাই পথে ফোন আনা ঠেকাতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান জোরদার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

স্মার্টফোন এখন আমাদের দৈনন্দিন জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।...

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

যুক্তরাষ্ট্র ও কানাডার শুল্কযুদ্ধে চাপে টয়োটা-হোন্ডা

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ অক্টোবর ২০১৯

প্রথম ডিজিটাল জেলার ১২৩টি বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ব্যবস্থা অকেজো

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix