Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিজ্ঞাপনের স্বার্থে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে টুইটার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 10 October 2019
বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
Share on FacebookShare on Twitter

বিজ্ঞাপনের স্বার্থে গ্রাহকদের ফোন নম্বর ও ই-মেইল আইডি ব্যবহার করেছে টুইটার। যদিও এসব তথ্য ব্যবহারকারীরা অ্যাকাউন্টের নিরাপত্তায় টু ফ্যাক্টর অথেনটিকেশনের জন্য ব্যবহার করেছিল। সম্প্রতি এক ব্লগ পোস্টে এ তথ্য স্বীকার করে গ্রাহকদের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। টুইটারের দাবি, শুধু বিজ্ঞাপনের স্বার্থে গ্রাহকদের এসব ব্যক্তিগত তথ্য ব্যবহার করা হয়েছে এবং এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু করা হয়নি। তৃতীয় কোনো পক্ষের হাতেও এসব তথ্য তুলে দেয়া হয়নি। খবর রয়টার্স ও বিবিসি।

অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য গ্রাহকদের কাছ থেকে ব্যক্তিগত ফোন নম্বর ও ই-মেইল আইডি সংগ্রহ করে থাকে টুইটার। এসব ফোন নম্বর ও ই-মেইল আইডি প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় সার্ভারে সংরক্ষিত থাকে। ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত ফোন নম্বর ও ই-মেইল আইডি বিজ্ঞাপনের স্বার্থে ব্যবহারের ঘটনা নজরে এসেছে। এটা বড় একটি প্রাতিষ্ঠানিক ভুল। অনাকাঙ্ক্ষিত এ ভুলের জন্য টুইটার কর্তৃপক্ষ আন্তরিক দুঃখ প্রকাশ করছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকা হবে। তাছাড়া ১৭ সেপ্টেম্বরের পর ফোন নম্বর ও ই-মেইল শুধু নিরাপত্তার স্বার্থেই সংগ্রহ করা হচ্ছে।

তবে কতসংখ্যক ব্যবহারকারীর ফোন নম্বর ও ই-মেইল আইডি বিজ্ঞাপনের স্বার্থে ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে টুইটার সুস্পষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকদের ফোন নম্বর ও ই-মেইল আইডি টুইটারের কাছেই নিরাপদে সংরক্ষণ করা আছে। তৃতীয় কোনো পক্ষের কাছে এসব তথ্য হস্তান্তর করা হয়নি।

নিরাপত্তা নিয়ে টুইটার নিয়ে বিতর্ক এটিই প্রথম নয়। কয়েক বছর ধরেই মাইক্রো ব্লগিং সাইটটির পিছু ছাড়ছে না বিতর্ক। সর্বশেষ গত মাসে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জ্যাক ডরসির অ্যাকাউন্ট হ্যাকড হয়ে বর্ণবাদী পোস্ট ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর এসএমএসের মাধ্যমে টুইট করার ফিচার বন্ধ করে দেয়া হয়।

এমন ধারাবাহিক ঘটনার মধ্যে গত বছর সামাজিক যোগাযোগ মাধ্যমটির ৩৩ কোটি গ্রাহককে তাত্ক্ষণিকভাবে পাসওয়ার্ড পরিবর্তনের পরামর্শ দেয়া হয়। ব্যবহারকারীর পাসওয়ার্ড প্রকাশ হয়ে যাওয়ার একটি ত্রুটি শনাক্ত হওয়ার পর এ পরামর্শ দেয়া হয়। এছাড়া ফোন নম্বর ফাঁস হয়ে যাওয়ার নিরাপত্তা ত্রুটি জানার পরও প্রায় দুই বছর পর কোম্পানির পক্ষ থেকে স্বীকার করা হয়।

এটিই শেষ নয়, ২০১৭ সালের শুরুর দিকে কয়েক হাজার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে একজন তুর্কি হ্যাকার নািসবাদী টুইট পোস্ট করেন। এ ঘটনার জন্য টুইটারের কাউন্টার অ্যাপের নিরাপত্তা ত্রুটিকেই দায়ী করা হয়। আর ২০১৫ সালে রুশ সরকারের পৃষ্ঠপোষকতায় হ্যাকাররা মার্কিন সরকার ও প্রতিরক্ষা শিল্পের টুইটার নেটওয়ার্ক হ্যাক করে এবং ম্যালওয়্যার ছড়িয়ে দেয়।

সর্বশেষ ঘটনায় সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, টু ফ্যাক্টর অথেনটিকেশনকে অ্যাকাউন্টের নিরাপত্তায় অন্যতম নির্ভরযোগ্য কৌশল বলে বিবেচনা করা হচ্ছিল, সেটি দ্বিতীয়বারের মতো প্রশ্নবিদ্ধ হলো। এর আগে ফেসবুকও এ অথেনটিকেশন সিস্টেমের ব্যবহূত মোবাইল নম্বরের অপব্যবহারের কথা স্বীকার করেছে।

উল্লেখ্য, টু ফ্যাক্টর অথেনটিকেশন বা টুএফএ হলো পাসওয়ার্ডের নিরাপত্তার আরেকটি স্তর। যেখানে তৃতীয় কোনো অ্যাকাউন্ট বা ফোন নম্বরের মাধ্যমে ব্যবহারকারীকে শনাক্ত করার কাঙ্ক্ষিত অ্যাকাউন্টে প্রবেশ করতে দেয়া হয়। আধুনিক বায়োমেট্রিক হলো এক্ষেত্রে তৃতীয় স্তর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টুইটার

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে সর্বনাশা ফাঁদ!
নির্বাচিত

অনলাইনে সর্বনাশা ফাঁদ!

ফোনে যে ফিচারে পরিবর্তন না আনলে মুখ ফিরিয়ে নেবে ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

ফোনে যে ফিচারে পরিবর্তন না আনলে মুখ ফিরিয়ে নেবে ক্রেতারা

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ ১৭ হাজার ৯৪৬ কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বরাদ্দ ১৭ হাজার ৯৪৬ কোটি টাকা

কম দামে নজরকাড়া ফিচারে হিরো সুপার স্প্লেন্ডার ১২৫
অটোমোবাইল

কম দামে নজরকাড়া ফিচারে হিরো সুপার স্প্লেন্ডার ১২৫

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?
নির্বাচিত

অ্যানড্রয়েড ফোনের চার্জার দিয়ে আইফোন চার্জ দিলে ক্ষতি হয়?

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়েব!
নির্বাচিত

নগদের মাধ্যমে সরকারি ভাতার ১৭১১ কোটি টাকা গায়েব!

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?
নির্বাচিত

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

দেশে ৪-৫ হাজার টাকায় মিলবে স্মার্টফোন: অর্থমন্ত্রী

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 October 2019

বিজ্ঞাপনের স্বার্থে গ্রাহকের ব্যক্তিগত তথ্য ব্যবহার করেছে টুইটার

Techzoom.TV |
TechzoomTV