Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেল ৬৯টি প্রকল্প–প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 13 October 2019
বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেল ৬৯টি প্রকল্প–প্রতিষ্ঠান
Share on FacebookShare on Twitter

জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ সৌজন্যে ছিলো আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। রাজধানীর র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনের গ্র্যান্ড বলরুমে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী  ফরহাদ হোসেন, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এর আহ্বায়ক ও বেসিস পরিচালক দিদারুল আলম বলেন, এবছরের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অ্যাপিকটা অ্যাওয়ার্ডসের আদলে সাজানো হয়েছে। থাকছে বিগত বছরের বিজয়ীদের প্রকল্প প্রদর্শনী, লেজার শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। পাশাপাশি, নতুন আদলে বানানো আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে আজকের আয়োজনের মধ্য দিয়ে।

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মমিনুল ইসলাম বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের লক্ষ্য হলো ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ব্যক্তি, ছাত্র, উদ্যোক্তা, এসএমই এবং বাংলাদেশে পরিচালিত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের অসাধারণ কৃতিত্বের জন্য স্বীকৃতি প্রদান করা। আমরা এ উদ্যোগের সাথে দীর্ঘমেয়াদে থাকতে চাই।

সভাপতির বক্তব্যে বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডসের মাধ্যমে আমরা সারাদেশের উদ্ভাবনী এবং সম্ভাবনাময় তথ্যপ্রযুক্তি প্রকল্পগুলোকে বাছাই করি এবং উৎসাহ প্রদান করার লক্ষ্যে পুরষ্কার প্রদান করি। বিভিন্ন ক্যাটাগরির প্রকল্পগুলো আমাদের তথ্যপ্রযুক্তি খাতের বিস্তৃত সম্ভাবনাগুলোই তুলে ধরছে। মনোনীত প্রকল্পগুলো আন্তর্জাতিক অঙ্গণে প্রতিযোগিতার জন্য মনোনয়ন দেওয়া হয়, যা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সক্ষমতাকেও তুলে ধরছে।

বিশেষ অতিথির বক্তব্যে মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, এমপি বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সরকারের অঙ্গীকার। জনপ্রশাসনের প্রতিটি ক্ষেত্রই ডিজিটালাইজড করার কাজ চলছে। দেশীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহের হাত ধরেই এগিয়ে চলছে ডিজিটাল বাংলাদেশ। দেশীয় তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠানসমূহকে সম্মানিত এবং উৎসাহিত করছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস। আমি বেসিসের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি বলেন, তথ্যপ্রযুক্তি খাতের অগ্রযাত্রায় বেসিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সারাদেশ থেকে ৩৫টি ক্যাটাগরিতে প্রকল্প বাছাই করে পুরস্কার প্রদান আমাদের তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টদের জন্যে বিরাট সম্মানের। পাশাপাশি বিজয়ীরা আইসিটি অস্কারখ্যাত অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে যাওয়ার সুযোগ পাচ্ছে। যা নিঃসন্দেহে প্রতিযোগীদের উৎসাহিত করবে।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, এমপি বলেন, বেসিসের উদ্যোগে ৩য় বারের মতো বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হলো। আমি গর্বিত এটা জানতে পেরে যে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দল এবার ভিয়েতনামে অনুষ্ঠেয় অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে অংশ নিতে যাচ্ছে। আমাদের দেশকে এ প্রতিযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আমি বেসিস এর এ উদ্যোগকে সাধুবাদ জানাই ও উত্তরোত্তর সাফল্য কামনা করি।

এবারে বাংলাদেশ থেকে ৮০ সদস্যের প্রতিনিধিদল অ্যাপিকটা অ্যাওয়ার্ডস ২০১৯-এ অংশ নিচ্ছে। এবারে ৩৫টি ক্যাটাগরিতে ৬৯ টি প্রতিষ্ঠান/প্রকল্পকে সম্মানিত করার পাশাপাশি ৩৭ জন বিচারক, আয়োজক কমিটির সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯ এর পৃষ্ঠপোষকতায় ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাশ্রয়ী ভেন্টিলেটর আনল ফিটবিট
নির্বাচিত

সাশ্রয়ী ভেন্টিলেটর আনল ফিটবিট

আপনার তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে বিক্রি করছে না তো ফেসঅ্যাপ?
প্রযুক্তি সংবাদ

এফবিআইকে ফেসঅ্যাপ বিষয়ে তদন্তের আহ্বান সিনেটরের

শিক্ষার্থীদের জন্য অচিরেই ইন্টারনেটের ব্যবস্থা করছে সরকার
প্রযুক্তি সংবাদ

শিক্ষার্থীদের জন্য অচিরেই ইন্টারনেটের ব্যবস্থা করছে সরকার

ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

ভ্রাম্যমান ডাকঘর উদ্বোধন করলেন টেলিযোগাযোগ মন্ত্রী

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই
প্রযুক্তি সংবাদ

প্রশ্ন তুলেছিলেন গ্রকের নিরাপত্তা নিয়ে, হয়েছেন ছাঁটাই

বিদেশি ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, গ্রেফতার ২
প্রযুক্তি সংবাদ

বিদেশি ওয়েবসাইট ক্লোন করে প্রতারণা, গ্রেফতার ২

Load More

ট্রেন্ডিং টপিক

কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম
টেলিকম

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু
প্রযুক্তি সংবাদ

অনলাইনে এক বছরে যৌন নিপীড়নের শিকার প্রায় ২ কোটি শিশু

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক
প্রযুক্তি সংবাদ

‘ঘুস.সাইট’ কিশোর শাহেদের সঙ্গে সিটি প্রশাসকের বৈঠক

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

13 October 2019

বেসিস আইসিটি অ্যাওয়ার্ডস-২০১৯ পেল ৬৯টি প্রকল্প–প্রতিষ্ঠান

Techzoom.TV |
TechzoomTV