Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইউরোপীয় প্রযুক্তিতে বিশ্বমানের লিফট তৈরি করছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৪ অক্টোবর ২০১৯
ইউরোপীয় প্রযুক্তিতে বিশ্বমানের লিফট তৈরি করছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

বাংলাদেশেই বিশ্বমানের লিফট বা এলিভেটর তৈরি করছে ওয়ালটন। ইউরোপীয় প্রযুক্তিতে তৈরি উচ্চমান সম্পন্ন এসব লিফট নিজেদের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে বিক্রি করছে তারা। অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট দামে সাশ্রয়ী। ফলে উচ্চমূল্যে বিদেশ থেকে লিফট আনার প্রয়োজন নেই। ওয়ালটন লিফট কেনা যাচ্ছে পাঁচ বছরের কিস্তি সুবিধায়।

বাজার সংশ্লিষ্টদের মতে, দেশে বার্ষিক লিফটের চাহিদা ৩ হাজার ইউনিটেরও বেশি। বিদেশ থেকে এ পরিমান লিফট আমদানিতে ব্যয় হয় আনুমানিক ৮০০ কোটি টাকারও বেশি। দেশেই বিশ্বমানের লিফট তৈরি হওয়ায় বিদেশ থেকে লিফট কেনা এখন বিলাসিতা ছাড়া আর কিছু নয়। এতে একদিকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের সুযোগ তৈরি হয়েছে। অন্যদিকে দেশীয় ভারী শিল্পপণ্য উৎপাদনে গতি এসেছে। এ খাতে তৈরি হচ্ছে দক্ষ জনবল।

জানা গেছে, বর্তমানে বাজারে রয়েছে দুই ধরনের ওয়ালটন লিফট। প্যাসেঞ্জার লিফট এবং কার্গো লিফট। প্যাসেঞ্জার লিফট ৩০০ কেজি থেকে ৩ হাজার কেজি পর্যন্ত। এসব লিফটে ৪ থেকে ৪০ জন প্যাসেঞ্জার বহন করা যায়। অন্যদিকে কার্গো লিফটের ধারণক্ষমতা ৮০০ কেজি থেকে ৪ হাজার ৫০০ কেজি পর্যন্ত। লিফটের সর্বোত্তম বিক্রয়োত্তর সেবায় ওয়ালটনের রয়েছে নিজস্ব সার্ভিস টিম। আছে ফ্রি ইন্সটলেশন সুবিধা। লিফট কেনার এক বছরের মধ্যে কোনো যন্ত্রাংশে সমস্যা হলে সম্পূর্ণ ফ্রিতে ঠিক করে দেওয়া হচ্ছে। এ ছাড়াও আছে এক বছরের ফ্রি মেইনটেনেন্স সুবিধা। লিফটের যে কোনো সমস্যায় তাৎক্ষণিক সার্ভিস টিম পৌঁছে যাচ্ছে গ্রাহকের কাছে।

গাজীপুরে অবস্থিত ওয়ালটনের নিজস্ব বিশাল কারখানায় ক্রেতারা সরেজমিনে দেখে কিনতে পারবেন ওয়ালটনের লিফট। ওয়ালটন লিফটে রয়েছে রিমোট মনিটরিং সিস্টেম (Remote Monitoring System)। ফলে ফ্যাক্টরিতে বসেই দেশের যেকোনো প্রান্তে বিক্রয়োত্তর সেবা দেয়া সম্ভব হচ্ছে। ওয়ালটনের লিফটে রয়েছে ডোর লোড ডিটেক্টর (Door Load Detector), ওভার লোড সেন্সর (Over Load Sensor) এবং এআরডি (Automatic Rescue Device) এর মতো তিনটি অত্যাধুনিক ফিচার।

এছাড়াও সর্বাধুনিক প্রযুক্তির মেশিনারিজ যেমন, ট্র্যুপাঞ্চ (জার্মানি), ট্র্যুবেন্ড (জার্মানি), ওয়াটার জেট কাটিং মেশিন (আমেরিকা), ইউনিভার্স্যাল মিলিং মেশিন (তাইওয়ান), প্লানোমিলার (তাইওয়ান), লেজার কাটিং (চীন), অটোমেটেড গ্যাস কাটার এবং ওয়েল্ডিং মেশিনসহ অনেক যন্ত্রপাতির সমন্বয়ে তৈরি করা হচ্ছে ওয়ালটন লিফট।

কর্তৃপক্ষ জানায়, ওয়ালটনের লিফট বাজারজাত করার আগে বিদেশি বিশেষজ্ঞদের দ্বারা পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। লিফট তৈরিতে ইউরোপীয় নিরাপত্তা কোড-ইএন ৮১-২০, ইএন ৮১-৫০ এবং ইএন ৮১-৭০ অনুসরণ করে ওয়ালটন।

ওয়ালটন লিফট বিভাগের চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) সোহেল রানা বলেন, ২০১৪ সালে দেশেই লিফট তৈরির উদ্যোগ গ্রহণ করে ওয়ালটন। সে অনুযায়ী অবকাঠামো নির্মাণ, গবেষণা এবং মান উন্নয়ন বিভাগ, ইউরোপ-আমেরিকা থেকে আনা অত্যাধুনিক মেশিনারিজ স্থাপন করে প্রতিষ্ঠানটি। লিফটের ডিজাইন, উৎপাদন এবং ইন্সটলেশনে নিযুক্ত আছেন দক্ষ একঝাঁক দেশীয় প্রকোশলী, ডিজাইনার এবং টেকনিশায়ান। ওয়ালটনের কারখানা এবং করপোরেট অফিস ভবনসহ সব ধরনের স্থাপনায় ব্যবহৃত হচ্ছে নিজেদের তৈরি লিফট। নিজেদের চাহিদা মিটিয়ে বাণিজ্যিকভাবে লিফট বিক্রি করছে ওয়ালটন।

ওয়ালটন লিফট বিভাগের চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী সবুজ আলম বলেন, একমাত্র ওয়ালটনই ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুযায়ী বাংলাদেশে লিফট তৈরি করছে। আমদানি করা লিফটের তুলনায় ওয়ালটনের তৈরি লিফট পাওয়া যাচ্ছে প্রায় অর্ধেক মূল্যে। এসব কারণে লিফট কেনায় বিদেশ নির্ভরতা কমবে বলে তিনি আশাবাদী।

তিনি আরো বলেন, শোনা যাচ্ছে, অর্থ অপচয় করে অনেকেই বিদেশে যাচ্ছেন লিফট কিনতে। অথচ দেশেই পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে শিক্ষা ও ব্যবসাপ্রতিষ্ঠান, আবাসিক ভবনসহ সব ধরনের প্রতিষ্ঠানের জন্য অত্যাধুনিক লিফট।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ওয়ালটনের ওয়াশিং মেশিন
প্রযুক্তি সংবাদ

করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ওয়ালটনের ওয়াশিং মেশিন

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপসহ সেনহাইজারের নতুন ওয়্যারলেস হেডফোন
প্রযুক্তি সংবাদ

দীর্ঘ ব্যাটারি ব্যাকআপসহ সেনহাইজারের নতুন ওয়্যারলেস হেডফোন

এ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

এ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথনের গ্রান্ড ফিনালে অনুষ্ঠিত

আইটিউনসের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

আইটিউনসের তথ্য বিক্রির অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল
নির্বাচিত

৫জির আওতায় ব্রিটিশ গরুর পাল

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনছে রিয়েলমি
নির্বাচিত

৭০০০ এমএএইচ ব্যাটারির ফোন আনছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে
বিবিধ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার গতি কমছে

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?
বিবিধ

ইরানের বিরুদ্ধে যুদ্ধে কত খরচ যুক্তরাষ্ট্রের?

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?
বিবিধ

কেয়ামত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে ইরান! কেমন এই অস্ত্র?

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?
বিবিধ

ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে কতটা ক্ষয়ক্ষতি?

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix