Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ল্যাপটপের প্রসেসর বিক্রি রেকর্ড সর্বনিম্নে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 6 November 2021
ইন্টেল এর ১১ প্রজন্মের প্রসেসর নিয়ে এল স্মার্ট
Share on FacebookShare on Twitter

মহামারীর ধাক্কায় সাশ্রয়ী ল্যাপটপ সিপিইউ বিক্রি লক্ষণীয়ভাবে কমেছে। মার্কারি রিসার্চের এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে কম্পিউটারের এ হার্ডওয়্যার বিক্রি অভূতপূর্ব হ্রাস পেয়েছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে সাশ্রয়ী ল্যাপটপের সিপিইউ বিক্রি হয়েছে ১ কোটি ৮০ লাখ ইউনিট। বিদ্যমান পরিস্থিতিতে ব্ল্যাক ফ্রাইডে কিংবা সাইবার মানডের মতো শপিং উৎসবে গ্রাহকদের জন্য আশাবাদের জায়গা দেখছেন না সংশ্লিষ্টরা। খবর টেক টাইমস।

পিসি ম্যাগ প্রকাশিত গতকালের প্রতিবেদনে বলা হয়, কম দামের ল্যাপটপের জন্য জরুরি সিপিইউর চাহিদা অনেক কমে এসেছে। বিশেষ করে এএমডি অ্যাথলন ও ইন্টেল সেলেরন।

ব্যক্তিগত কম্পিউটারের (পিসি) প্রসেসর বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান মার্কারি রিসার্চ বলছে, দ্বিতীয় প্রান্তিক থেকেই শ্লথগতি দেখা যাচ্ছে এবং তখন সিপিইউ বিক্রি কমেছে ৫০ শতাংশ। কম্পিউটার হার্ডওয়্যার বিক্রিতে এটা সবচেয়ে বাজে প্রান্তিকের রেকর্ড গড়েছে বলে মনে করেন মার্কারি রিসার্চের প্রেসিডেন্ট ডিন ম্যাকক্যারন।

পিসি ম্যাগকে দেয়া এক ই-মেইল সাক্ষাত্কারে ম্যাককরন বলেন, চলমান সেমিকন্ডাক্টর সংকটের সঙ্গে সাশ্রয়ী ল্যাপটপের সিপিইউর চাহিদায় পতনের কোনো সম্পর্ক নেই। গুগল ক্রোমবুকের মতো বেসিক লেভেলের ল্যাপটপের চাহিদা বৃদ্ধি এতে ভূমিকা রাখতে পারে।

কভিড-১৯ মহামারীর কারণে গত বছর ঘরে থেকে কাজ ও ক্লাসের কারণে ল্যাপটপের চাহিদা বেড়েছিল। ২০২০ সালের চতুর্থ প্রান্তিক থেকে ২০২১ সালের দ্বিতীয় প্রান্তিক নাগাদ ল্যাপটপের বিক্রিতে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছিল ১৮০ শতাংশ। এখনো বিশ্বের কিছু অংশে তা চালু থাকলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় ল্যাপটপের চাহিদা কিঞ্চিৎ কমেছে।

তবে বাজারে চাহিদা কম থাকলেও সিপিইউর দাম বাড়বে বলে পূর্বাভাস মার্কারি রিসার্চের। বর্তমানে যেখানে সিপিইউর গড় বিক্রয় মূল্য ১৫১ ডলার, তা শিগগিরই ১৬৮ ডলারে দাঁড়াতে পারে।

সিএনবিসিকে দেয়া এক সাক্ষাত্কারে কোয়ালকমের সিইও ক্রিশ্চিয়ানো অ্যামন জানান, চলতি বছর শেষের আগেই সরবরাহ সংকট প্রশমিত হবে। ২০২২ সালের শেষার্ধে চাহিদামাফিক চিপ সরবরাহ করার আশাবাদ কোয়ালকমের। ইন্টেল যেখানে ২০২৩ সালের মধ্যে স্বাভাবিক অবস্থায় ফেরার পূর্বাভাস দিয়েছে। এএমডির পূর্বাভাস ২০২২ সালের দ্বিতীয়ার্ধের আগে চিপ সংকট স্বাভাবিক হচ্ছে না।

এদিকে টেক রাডারের এক প্রতিবেদনে বলা হয়, চিপ স্বল্পতায় ব্ল্যাক ফ্রাইডেতে আশানুরূপ বিক্রি দেখছে না ল্যাপটপ পিসি বিক্রেতারা। সেমিকন্ডাক্টর ডিজাইনকারী প্রতিষ্ঠান আর্মের সিইও সিমন সেগার্সের সতর্কবাণী, ব্ল্যাক ফ্রাইডে, সাইবার মানডে ও ছুটির মৌসুমটাতে শপারদের জন্য হতাশা নিয়ে আসতে পারে চিপ স্বল্পতা। আগামী বছরের ক্রিসমাসের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছেন না সেগার্স।

বিদ্যমান ফ্যাব্রিকেশন প্ল্যান্টের সক্ষমতা বৃদ্ধি কিংবা নতুন প্ল্যান্ট নির্মাণে চিপ নির্মাতা কোম্পানিগুলো শতকোটি ডলার ব্যয় করছে বলে জানান আর্ম সিইও। কিন্তু যতই অর্থ বিনিয়োগ করা হোক না কেন সময়সীমা এগিয়ে আনার কোনো সুযোগ দেখছেন না তিনি।

বিপর্যয়ের মধ্যে ব্যতিক্রম চীনা পিসি বিক্রেতা জায়ান্ট লেনোভো। চিপ স্বল্পতা সত্ত্বেও সেপ্টেম্বর প্রান্তিকে ১ হাজার ৭৯০ কোটি ডলার মুনাফা করেছে তারা, যা আগের বছরের তুলনায় ৬৫ শতাংশ বেশি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

টুইন সিলিন্ডার ইঞ্জিনের বাইক আনলো ডুকাটি
অটোমোবাইল

টুইন সিলিন্ডার ইঞ্জিনের বাইক আনলো ডুকাটি

অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের দৌরাত্ম্যে চীনা বিনিয়োগে আতঙ্ক: হাজার কোটি টাকা পাচার!
নির্বাচিত

অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের দৌরাত্ম্যে চীনা বিনিয়োগে আতঙ্ক: হাজার কোটি টাকা পাচার!

চলছে বিপিও সামিট ২০১৯-এর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভেশন কার্যক্রম
প্রযুক্তি সংবাদ

চলছে বিপিও সামিট ২০১৯-এর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভেশন কার্যক্রম

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার টেকনো
নির্বাচিত

লাক্স সুপারস্টার ২০২৫-এর গ্র্যান্ড ফাইনালের অফিসিয়াল ডিভাইস পার্টনার টেকনো

প্রয়োজনীয় সব ফিচার সমৃদ্ধ স্লিম স্মার্টফোন অপো এফ১৫
নির্বাচিত

প্রয়োজনীয় সব ফিচার সমৃদ্ধ স্লিম স্মার্টফোন অপো এফ১৫

প্রকৃতির বসন্তের মতো নিজের জীবনে বসন্ত আনতে হবে: মোস্তাফা জব্বার
নির্বাচিত

প্রকৃতির বসন্তের মতো নিজের জীবনে বসন্ত আনতে হবে: মোস্তাফা জব্বার

Load More

ট্রেন্ডিং টপিক

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 November 2021

ল্যাপটপের প্রসেসর বিক্রি রেকর্ড সর্বনিম্নে

Techzoom.TV |
TechzoomTV