Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল পেমেন্টে ওয়ালটন পণ্য কেনায় ১০ শতাংশ মূল্যছাড়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
ডিজিটাল পেমেন্টে ওয়ালটন পণ্য কেনায় ১০ শতাংশ মূল্যছাড়
Share on FacebookShare on Twitter

ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনাকাটায় আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ল্যাপটপ-কম্পিউটার, এক্সেসরিজ এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনে যে কোনো ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড কিংবা বিকাশ ও রকেটে পেমেন্ট করলেই মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট। ইএমআই সুবিধায় পণ্য কেনার ক্ষেত্রেও মূল্যছাড় উপভোগ করা যাবে।

ওয়ালটনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীর রহমান জানান, ওয়ালটন প্লাজা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম এবং অনলাইনের ই-প্লাজা থেকে পণ্য কিনে ডিজিটাল পেমেন্ট করলেই উক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এ সুযোগ থাকছে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এর ফলে ক্রেতারা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনাকাটায় অভ্যস্থ হবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।

তিনি জানান, নগদ মূল্যে ওয়ালটন এসি, ফ্রিজ এবং হোম অ্যাপ্লায়েন্স কিনে ডিজিটাল পেমেন্ট করলেই সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য থেকে ১০ শতাংশ ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। আর ৬ মাসের ইএমআই (ইকুয়াল মান্থ্যলি ইন্সটলমেন্ট) সুবিধায় পণ্য কেনার ক্ষেত্রে ৫ শতাংশ ডিসকাউন্ট মিলবে।

উল্লেখ্য, দেশের যে কোনো ওয়ালটন শোরুমের পাশাপাশি বিশ্বের যে কোনো স্থানে বসেই এসি, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যায়। ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (বঢ়ষধুধ.ধিষঃড়হনফ.পড়স) ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েস দিতে পারেন। অনলাইন থেকে কেনা পণ্য ৩৩০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে ডেলিভারি নেয়ার সুযোগ রয়েছে।

ই-প্লাজা থেকে পণ্য কেনার ক্ষেত্রে ব্র্যাক ব্যাংক, ইবিএল ব্যাংক, এসইবিএল ব্যাংক ও ডিবিবিএল ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ভিসা, মাস্টারকার্ড এবং নেক্সাস কার্ড কিংবা বিকাশ ও রকেট মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে পেমেন্ট করা যাবে। পাশাপাশি ২৪ টি ব্যাংকের কার্ড হোল্ডারগণ ওয়ালটন পণ্যে ডিসকাউন্টসহ ইএমআই সুবিধা পাবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে বাজারে ওয়ালটনের রয়েছে ভেনচুরি, রিভারাইন, রিভারাইন প্রো এবং ক্রিস্টালাইন সিরিজের এক, দেড় এবং দুই টনের বিভিন্ন মডেলের স্পিøট এসি। দাম ৩৬,৫০০ টাকা থেকে ৭৭,৪০০ টাকার মধ্যে।

ওয়ালটনের এসির মধ্যে রয়েছে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী আইওটি বেজড স্মার্ট ইনভার্টার, টুইন ফোল্ড ইনভার্টার, ফিক্সড স্পিড আয়োনাইজার। ইনভার্টার প্রযুক্তির ওয়ালটন এসি ৬০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন।

এদিকে, ওয়ালটনের রয়েছে দেড় শতাধিক মডেলের ফ্রস্ট ও নন-ফ্রস্ট রেফ্রিজারেটর এবং ফ্রিজার। ৫০ থেকে ৫৬৩ লিটার ধারণক্ষমতার এসব ফ্রিজের দাম ১০ হাজার থেকে ৬৯,৯০০ টাকার মধ্যে। ওয়ালটন ফ্রিজে এক বছরের রিপ্লেসমেন্ট সুবিধাসহ কম্প্রেসরে থাকছে ১২ বছরের গ্যারান্টি।

এছাড়াও, ওয়ালটনের রয়েছে নানান মডেলের ল্যাপটপ, ডেক্সটপ, মনিটর, র‌্যাম, এসএসডি কার্ড, মেমোরি কার্ড, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ইয়ারফোন এবং ওয়াইফাই রাউটার। আছে বিভিন্ন ধরনের হোম অ্যাপ্লায়েন্স। ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম

মোবাইল ফোনের কারণে কি ক্যান্সার হতে পারে?

অ্যান্ড্রয়েডের রাজত্বে হুয়াওয়ের হামলা!
নির্বাচিত

অ্যান্ড্রয়েডের রাজত্বে হুয়াওয়ের হামলা!

এসি কেনার আগে এই ৫ তথ্য না জানলে ঠকবেন
কিভাবে করবেন

এসি কেনার আগে এই ৫ তথ্য না জানলে ঠকবেন

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি
নির্বাচিত

স্টারলিঙ্কের আলোয় ডিজিটাল বাংলাদেশ গড়ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

ডিজিটাল ইউয়ানে জোর দিচ্ছে চীন
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল ইউয়ানে জোর দিচ্ছে চীন

দুর্দান্ত ফোন আনছে স্যামসাং
প্রযুক্তি বাজার

দুর্দান্ত ফোন আনছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়
টেলিকম

সার্কেল: তরুণদের জন্য রবির নতুন অধ্যায়

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ
ই-কমার্স

দারাজে মাদক সেবনের সরঞ্জাম ও অননুমোদিত যৌন উত্তেজক পণ্য বিক্রির অভিযোগ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য
প্রযুক্তি পরামর্শ

রাউটারের ওপর কয়েন রাখলে কি ওয়াইফাই স্পিড বাড়ে? জানুন আসল সত্য

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ অক্টোবর ২০১৯

ডিজিটাল পেমেন্টে ওয়ালটন পণ্য কেনায় ১০ শতাংশ মূল্যছাড়

Techzoom.TV |
TechzoomTV