Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শেখ রাসেল তাঁর দশ বছর জীবনে অনেক কষ্ট, বেদনা এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন: পলক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২
শেখ রাসেল তাঁর দশ বছর জীবনে অনেক কষ্ট, বেদনা এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন: পলক
Share on FacebookShare on Twitter

শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষে “শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ড: ন্যায় বিচার, শান্তি ও প্রগতির পথে কালো অধ্যায়” শীর্ষক একটি জাতীয় সেমিনার ১৮ অক্টোবর ২০২২ মঙ্গলবার অনুষ্ঠিত হয়। সেমিনারটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কর্তৃক ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে অবস্থিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) হল অব ফেমে আয়োজিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি। সভাপতির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, শহীদ শেখ রাসেল তাঁর দশ বছর জীবনে অনেক কষ্ট, বেদনা এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। তিনি বলেন শেখ রাসেলের বেদনা, কষ্ট এবং তাঁর আবেগ অনুভূতির কথা লিখেছেন শেখ রাসেলের বড় বোন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর “আমাদের ছোট রাসেল সোনা” বইটিতে। শেখ রাসেল নির্মল প্রাণবন্ত আমাদের মাঝে চিরদিন থাকবে।

প্রতিমন্ত্রী বলেন শেখ রাসেলের এই মর্মান্তিক হত্যাকান্ড শুধুমাত্র একটি রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। যদি রাজনৈতিক হত্যাকাণ্ড হতো তাহলে নিষ্পাপ শিশু শেখ রাসেলকে কেন তার মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে খুনিরা সেইদিন নির্মমভাবে হত্যা করলো। কারণটা ছিল শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে তারা বঙ্গবন্ধুর রাজনৈতিক উত্তরসূরিদেরকে চিরতরে নিশ্চিহ্ন করতে চেয়েছিল। সে কারণে আমরা বলি যে শেখ রাসেলের এই নির্মম হত্যাকাণ্ড ন্যায় বিচার শান্তি এবং প্রগতির পথে সবচেয়ে বড় কালো অধ্যায় রচিত হয়েছিল।

পলক বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবার বঙ্গবন্ধুর স্বপ্নের অসম্প্রদায়িক, প্রগতিশীল, নিরাপদ বাংলাদেশ পরবর্তী প্রজন্মের জন্য গড়ে তুলতে চাই। অসমাপ্ত স্বপ্নগুলো বাংলাদেশের কোটি কোটি শিশু, কিশোর-কিশোরী তাদের স্বপ্ন পূরণের মধ্য দিয়ে আমরা সকলে মিলে শেখ রাসেলকে আমরা অমর করে রাখতে চাই। তিনি বলেন আজকে প্রধানমন্ত্রী ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব উদ্বোধন করেছেন। তিনি শেখ রাসেল স্কুল অব ফিউচার প্রতিষ্ঠা করেছেন। তিনি আরও বলেছিলেন খুনিরা ভেবেছিল শেখ রাসেলকে হত্যা করলে হয়তো বাংলাদেশ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা এবং আমাদের শিশুর ভবিষ্যৎ প্রজন্মের তাদের কণ্ঠরোধ করতে পারবে। কিন্তু তারা ভুলে গেছে যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, বঙ্গবন্ধুর আদর্শকে ধরে রাখবে।

উক্ত আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন এন এম জিয়াউল আলম পিএএ, সিনিয়র সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সূচনা ফাউন্ডেশন এর সিওও ডা: সাকি খোন্দকার এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ এর পরিচালক অধ্যাপক ড. তানিয়া হক। উক্ত সেমিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মশিউর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। সেমিনারটি সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক ও উপস্থাপক মিথিলা ফারজানা। সেমিনারে শেখ রাসেল- এর ওপর নির্মিত বিভিন্ন তথ্য-চিত্র ও অডিও ভিজ্যুয়াল প্রদর্শনসহ শেখ রাসেল দিবস উপলক্ষে নির্মিত থিম সংগীত পরিবেশন করা হয়।

এর আগে সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক, এমপি আগারগাঁও আইসিটি টাওয়ারে শেখ রাসেল- এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ কর্তৃক শেখ রাসেল দিবস ২০২২ এর উপলক্ষে আয়োজিত হয় একটি আনন্দ শোভাযাত্রা।

উল্লেখ্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে “শেখ রাসেল দিবস ২০২২ এর উদ্বোধন ও শেখ রাসেল পদক” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু হাই-টেক সিটি, কালিয়াকৈরে তিনটি প্রতিষ্ঠানকে জমি বরাদ্দ দিলো বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ

নতুন নেকব্যান্ড আনলো রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

নতুন নেকব্যান্ড আনলো রিয়েলমি

চ্যাম্পিয়ন সি৫৫ কিনে লাখ টাকা বিজয়ীকে পুরস্কৃত করলো রিয়েলমি
ছাড় ও অফার

চ্যাম্পিয়ন সি৫৫ কিনে লাখ টাকা বিজয়ীকে পুরস্কৃত করলো রিয়েলমি

‘মডিউলার’ ক্যামেরা ফোনের পেটেন্ট অপোর
নির্বাচিত

‘মডিউলার’ ক্যামেরা ফোনের পেটেন্ট অপোর

ওয়ালটন-ইন্টেলের বিজনেস পার্টনারদের নিয়ে টেক গালা নাইট
নির্বাচিত

ওয়ালটন-ইন্টেলের বিজনেস পার্টনারদের নিয়ে টেক গালা নাইট

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাত এক সাথে কাজ করবে : পলক
প্রযুক্তি সংবাদ

রূপকল্প ২০৪১ বাস্তবায়নে সরকারি-বেসরকারি খাত এক সাথে কাজ করবে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
নির্বাচিত

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন
প্রযুক্তি বাজার

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি
প্রযুক্তি সংবাদ

৩ কোটির অবৈধ লেনদেন, ধরা পড়ল মাগুরার সেই অনলাইন জুয়াড়ি

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো
নির্বাচিত

৮১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারির নতুন ফোন আনল ভিভো

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং
প্রযুক্তি বাজার

বাংলাদেশে শাওমির ৩টি নতুন এআই সিকিউরিটি ক্যামেরা: থাকছে ফাইন্যান্স-গ্রেড এনক্রিপশন ও লেন্স শিল্ডিং

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি উন্নত প্রযুক্তির ৩টি নতুন...

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল রূপান্তরের লক্ষ্য

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

আইফোনের পর এবার স্টাইলাসের ডিজাইন বদলাচ্ছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

ম্যাকবুক প্রোতে বড় পরিবর্তনের ইঙ্গিত, নতুন আইপ্যাড প্রোও আনছে অ্যাপল

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ অক্টোবর ২০২২

শেখ রাসেল তাঁর দশ বছর জীবনে অনেক কষ্ট, বেদনা এবং সহনশীলতার দৃষ্টান্ত স্থাপন করে গেছেন: পলক

Techzoom.TV |
TechzoomTV