Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মুনাফা বাড়াতে অ্যাকসেসরিজ ব্যবসায় মনোযোগ চীনা কোম্পানিগুলোর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
মুনাফা বাড়াতে অ্যাকসেসরিজ ব্যবসায় মনোযোগ চীনা কোম্পানিগুলোর
Share on FacebookShare on Twitter

ভারতের স্মার্টফোন বাজার এখন চীনা কোম্পানিগুলোর দখলে। শাওমি, অপো, ওয়ানপ্লাস, ভিভো, রিয়েলমির মতো ব্র্যান্ডের দাপটে এরই মধ্যে স্থানীয় কোম্পানিগুলো কোণঠাসা। তবে এতে থেমে থাকছে না চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। এবার তারা ভারতের প্রযুক্তির লাইফস্টাইল ব্র্যান্ড হওয়ার পরিকল্পনায় নেমেছে। আর এক্ষেত্রে তাদের মূল লক্ষ্যই মুনাফা বৃদ্ধি। শাওমি এরই মধ্যে ফোন, টিভি ও আইওটি অ্যাকসেসরিজ ব্যবসায় জায়গা করে নিয়েছে। বাকিরাও দ্রুত এটিকে অনুসরণ করছে। খবর ইকোনমিক টাইমস।

কেবল, ইয়ারফোন, চার্জার ও পাওয়ার ব্যাংকের মতো অ্যাকসেসরিজ ব্যবসার আকার মোটামুটি সাড়ে ৯ হাজার কোটি রুপি। চলতি বছর ৯ হাজার ৫৭৭ কোটি রুপিতে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এ বাজারের ৭০ শতাংশই অস্পষ্ট ও অনানুষ্ঠানিক। তারপরও বাজারের যে প্রবণতা, তাতে ২০২৬ সাল নাগাদ ভারতে অ্যাকসেসরিজ ব্যবসা ২৮ হাজার কোটি রুপিতে (৪০০ কোটি ডলার) দাঁড়াবে বলে ধারণা করছেন শিল্পসংশ্লিষ্টরা।

ভারতের স্মার্টফোন বাজারে স্যামসাং, মটোরোলা, আইফোন, নকিয়াসহ অন্যান্য ব্র্যান্ডের পাশাপাশি স্থানীয় কয়েকটি ব্র্যান্ডের উপস্থিতি থাকলেও বর্তমানে চীনা ব্র্যান্ডগুলোর অংশীদারিত্ব সবচেয়ে বেশি। রাজস্ব ও মুনাফা দুদিক থেকেই তারা আধিপত্য করছে। এদিক থেকে সবার চেয়ে এগিয়ে শাওমি। এ কোম্পানি এবার স্মার্টফোন ও স্মার্টটিভির ওপর ভর করে অ্যাকসেসরিজ এবং আইওটি ইকোসিস্টেম ব্যবসায় নেমেছে। রিয়ালমি ও ওয়ানপ্লাসও এদিকে জোর দিচ্ছে। আর ভিভো আগামী বছর এ বাজারে প্রবেশ করার ঘোষণা দিয়েছে।

রিয়ালমি ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাধব শেঠ বলেন, ২০২০ সালের মধ্যে আমরা টেক লাইফস্টাইল ব্র্যান্ড হয়ে উঠতে চাই। নানা অ্যাকসেসরির সম্ভাবনা যাচাই করছি। এর মধ্যে কোম্পানির কেবল ও চার্জার ব্যবসা রয়েছে।

তিনি আরো বলেন, ২০২০ সালে অ্যাকসেসরিজ কোম্পানির রাজস্বের বড় উৎস হয়ে উঠবে। আমাদের লক্ষ্য আগামী বছর মোট রাজস্বের ৫ শতাংশই যেন আসে অ্যাকসেসরিজ ব্যবসা থেকে।

এদিকে ভারতের প্রিমিয়াম স্মার্টফোন বাজারে বৃহত্তম ব্র্যান্ড ওয়ানপ্লাসও নতুন ধরনের অ্যাকসেসরিজ নিয়ে মাঠে নামার পরিকল্পনা করছে। ওয়ানপ্লাসের সহপ্রতিষ্ঠাতা কার্ল পেই বলেন, অ্যাকসেসরিজ ব্যবসা এখন বেশ ভালো করছে। তবে কোম্পানির আরো ভালো করার সক্ষমতা আছে।

তিনি বলেন, আরো নতুন ও সৃজনশীল পণ্য আনতে আমাদের আরো বিনিয়োগ করতে হবে। গত দুই বছরে এ ব্যবসা বেড়েছে। সুতরাং আমরা আরো সময় ও শ্রম বিনিয়োগ করলে আরো ভালো কিছু হবে।

অ্যাকসেসরিজ ব্যবসা নিয়ে বিশ্লেষকরাও বেশ ইতিবাচক। তারা বলছেন, এ খাতটিতে উচ্চ মুনাফার সম্ভাবনা রয়েছে। যেখানে প্রান্তিক মুনাফা ৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে। হ্যান্ডসেট কোম্পানিগুলো এ সুযোগটি লুফে নিতে পারে। সেক্ষেত্রে অ্যাপলকে বড় দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হচ্ছে। মার্কিন টেক জায়ান্টটি শুধু অ্যাকসেসরিজ বিক্রি করেই কয়েকশ কোটি ডলার আয় করে।

প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান টেক আর্কের প্রতিষ্ঠাতা ফয়সাল কাউসা বলেন, প্রতিষ্ঠিত স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো যখন তাদের ফোনের পাশাপাশি নিজস্ব অ্যাকসেসরিজ আনছে, তখন গ্রাহকদের ওই কোম্পানির সঙ্গে সংশ্লিষ্টতা আরো গভীর ও বিস্তৃত হচ্ছে। এ খাতে ব্যাপক মুনাফার সম্ভাবনা রয়েছে। এখানে প্রান্তিক মুনাফা ৩০-৩৫ শতাংশ পর্যন্ত হতে পারে।

তার বক্তব্যকে সমর্থন করেছেন আরেক গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্টের প্রযুক্তি বাজার গবেষণা বিশ্লেষক কর্ন চৌহান। তিনি বলেন, অ্যাকসেসরিজ ব্যবসায় ক্ষেত্রবিশেষে প্রান্তিক মুনাফা ১৫ থেকে ৩০ শতাংশ হতে পারে। মোবাইল অ্যাকসেসরিজ এর মধ্যে সবচেয়ে বেশি প্রান্তিক মুনাফা এনে দিতে পারে। এর মধ্যে এমন কিছু পণ্য রয়েছে, যেমন পাওয়ার ব্যাংক, হেডফোন, ব্যাক কভার ইত্যাদি স্মার্টফোন ব্যবহারকারীর সঙ্গে কোম্পানির সম্পর্ক ও যোগাযোগ আরো ঘনিষ্ঠ করে।

Tags: অপোওয়ানপ্লাসভিভোশাওমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামের ২ ফোন আনল জেডটিই
নির্বাচিত

বাংলাদেশের বাজারে সাশ্রয়ী দামের ২ ফোন আনল জেডটিই

বাংলাদেশ বিষয়ক কর্মকর্তা নিয়োগ দিয়েছে ফেসবুক
নির্বাচিত

ফেসবুকের যে বিষয়গুলো দেখবেন বাংলাদেশি দিয়া

৮ মিনিটে ফুল চার্জ হবে শাওমির নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৮ মিনিটে ফুল চার্জ হবে শাওমির নতুন ফোন

স্যামসাং ফোনে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা!
নির্বাচিত

স্যামসাং ফোনে ৬০০ মেগাপিক্সেল ক্যামেরা!

‘ওয়ালটন প্রমাণ করেছে আমরাও পারি’
নির্বাচিত

‘ওয়ালটন প্রমাণ করেছে আমরাও পারি’

ডেল ভোস্ট্রো ১৫-৩৫৭৮ ল্যাপটপে কী কী আছে?
নির্বাচিত

ডেল ভোস্ট্রো ১৫-৩৫৭৮ ল্যাপটপে কী কী আছে?

Load More

ট্রেন্ডিং টপিক

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের
বিবিধ

নেতানিয়াহুর কার্যালয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি
বিবিধ

আর কত দিন যুদ্ধের সক্ষমতা আছে ইরানের, জানাল আইআরজিসি

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix