Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে

ইন্টারনেটের দাম

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে
Share on FacebookShare on Twitter

আমাদের প্রাত্যহিক জীবনে ইন্টারনেট অন্যতম চাহিদা হয়ে দাঁড়িয়েছে। ইন্টারনেটের ওপর এমন নির্ভরশীলতা আমাদের দৈনন্দিন জীবনযাপনের ব্যয় বাড়িয়েছে। আমাদের আয়ের বড় একটা অংশ চলে যাচ্ছে এর পেছনে। এর পরও ইন্টারনেট ডাটা কেনার ক্ষেত্রে আমাদের ব্যয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় বেশি। অ্যালায়েন্স ফর অ্যাফোরডেবল ইন্টারনেটের (এ৪এআই) অ্যাফোর্ডেবিলিটি ড্রাইভার্স ইনডেক্সে (এডিআই) এ তথ্য উঠে এসেছে।

এ৪এআই নিম্ন ও মধ্যম আয়ের ১৩৬টি দেশের মানুষের ইন্টারনেট ক্রয় পরিস্থিতি বিশ্লেষণ করে এডিআই-২০১৯ প্রকাশ করেছে। যেসব দেশের মানুষের গড় মাসিক আয়ের ২ শতাংশের বেশি ১ গিগাবাইট (জিবি) ইন্টারনেট ডাটা কিনতে ব্যয় হয় না, সেসব দেশকে ইন্টারনেট অ্যাফোর্ডেবল দেশের তালিকায় এগিয়ে রেখেছে প্রতিষ্ঠানটি।

এডিআই-২০১৯ র্যাংকিং বিশ্লেষণ করে দেখা গেছে, ইন্টারনেট ক্রয়ক্ষমতায় বাংলাদেশের পয়েন্ট ৪৮ দশমিক ৩০। নিম্ন ও মধ্যম আয়ের ১৩৬টি দেশের মধ্যে অবস্থান ৪১তম। আগের বছরের তালিকায়ও বাংলাদেশ একই অবস্থানে ছিল। প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু মিয়ানমারের তুলনায় এগিয়ে রয়েছে। মিয়ানমারের পয়েন্ট ৪৬ দশমিক ৬৭, অবস্থান ৪৩তম। এক বছরের ব্যবধানে দেশটি তালিকায় ১৩ ধাপ পিছিয়েছে।

এদিকে এডিআই-২০১৯ তালিকায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে ভারত। দেশটির পয়েন্ট ৬৯ দশমিক ৮৮। বৈশ্বিক তালিকায় অবস্থান নবম। তবে ২০১৮ সালের তুলনায় ভারত এ র্যাংকিংয়ে ১ ধাপ পিছিয়েছে। ৬৪ দশমিক ৪৪ পয়েন্ট নিয়ে তালিকায় ১৪তম অবস্থানে রয়েছে পাকিস্তান। আগের বছরের তুলনায় এবার দেশটি এক ধাপ এগিয়েছে। এক ধাপ পিছিয়ে শ্রীলংকা ২৫তম অবস্থানে নেমেছে। দেশটির পয়েন্ট ৫৭ দশমিক ৯৯। আর ৫০ দশমিক ৮৯ পয়েন্ট নিয়ে নেপাল রয়েছে ৩৯তম অবস্থানে। আগের বছরও দেশটি একই অবস্থানে ছিল। সেই হিসাবে দেখা যাচ্ছে, ইন্টারনেট ক্রয়ক্ষমতার বিবেচনায় বাংলাদেশের অবস্থান প্রতিবেশী দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে।

এদিকে এডিআই-২০১৯ তালিকায় সবচেয়ে ভালো করেছে মালয়েশিয়া। ৮৫ দশমিক ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে উচ্চমধ্যম আয়ের এ দেশটি। দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে কলম্বিয়া। দেশটির পয়েন্ট ৮৩ দশমিক শূন্য ৬। ৭৯ দশমিক ২১ পয়েন্ট নিয়ে তালিকায় এক ধাপ উন্নতি করে তৃতীয় অবস্থানে উঠে এসেছে কোস্টারিকা। চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে পেরু ও মেক্সিকো। দেশ দুটির পয়েন্ট যথাক্রমে ৭৭ দশমিক ৯৮ ও ৭৬ দশমিক ২৯।

ইন্টারনেট ক্রয়ক্ষমতায় আফ্রিকার দেশগুলো বেশ ভালো করেছে। এডিআই-২০১৯ তালিকায় মরিশাস (১৩তম), মরক্কো (১৫তম), নাইজেরিয়া (১৯তম), ঘানা (২০তম), তিউনিসিয়া (২১তম), বতসোয়ানা (২২তম), দক্ষিণ আফ্রিকা (২৩তম), আইভরি কোস্ট (২৭তম), সেনেগাল (২৮তম), বেনিন (২৯তম), রুয়ান্ডা (৩১তম), মিসর (৩৩তম) অবস্থানে রয়েছে। তবে তালিকায় তলানির দিকে শাদ, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের মতো নিম্ন আয়ের দেশগুলো অবস্থান করছে। আফ্রিকার এসব দেশের মানুষের গড় মাসিক আয়ের এক-পঞ্চমাংশ ইন্টারনেট ডাটা কিনতে ব্যয় হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেটের দাম

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি প্রতিযোগিতার আয়োজনে ভিভো

ওয়্যার ওএস ফাইভ আনছে গুগল
নির্বাচিত

ওয়্যার ওএস ফাইভ আনছে গুগল

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

মোবাইল অপারেটরদের বিরুদ্ধে ৭ হাজার অভিযোগ
টেলিকম

মোবাইল অপারেটরদের অনিয়ম রোধে ব্যর্থ নিয়ন্ত্রক সংস্থা

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

১৫ লাখ পরিবার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাচ্ছে ‘নগদ’-এ

গ্লুকোজ মনিটরিং ফিচার আনছে না অ্যাপল ওয়াচ
নির্বাচিত

২০২৩ ও ২০২৪ সালের সেরা স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি
নির্বাচিত

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!
সোশ্যাল মিডিয়া

স্ত্রীর ‘ঘ্যানঘ্যান’ থেকে বাঁচতে টয়লেটে বেশি সময় কাটান পুরুষরা!

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লাইভস্ট্রিমে ভিউ বাড়লে বিজ্ঞাপন কমাবে ইউটিউব
নির্বাচিত

২৪ আগস্ট থেকে ভিডিও চালু হলেই ‘ভিউ’ ধরবে ইউটিউব

ইউটিউবের ভিডিও ভিউ গণনার পদ্ধতিতে বড় পরিবর্তন আসছে।...

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৭,৯০০ এমএএইচ ব্যাটারি নিয়ে শাওমির প্রথম ‘রেডমি এম১০০’ বাজারে

৫ কিলোওয়াট সোলার প্যানেল থেকে কতটা বিদ্যুৎ পাওয়া যায়?

লোডশেডিংয়ে সোলার প্যানেল: ১০০ থেকে ৬২৫ ওয়াট—কোনটি কিনবেন, কত খরচ?

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

৭ ঘণ্টায় এআই ক্যামেরায় ৪২৯ মামলা

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৪ অক্টোবর ২০১৯

প্রতিবেশীদের তুলনায় ব্যয় বেশি বাংলাদেশে

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix