Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাংলাদেশি মেডিকেল ডিভাইস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 29 October 2019
বাংলাদেশি মেডিকেল ডিভাইস
Share on FacebookShare on Twitter

বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে চিকিৎসা বিজ্ঞানের উন্নত প্রযুক্তির ছোঁয়া এখনও পুরোপুরি লাগেনি এবং রোগ নির্ণয়ের জন্য যেসব যন্ত্রের দরকার হয় সেসবও দেশগুলোর নাগালের মধ্যে নেই। এ দেশগুলোর অনেক নাগরিকই যখন চিকিৎসা সেবার নাগালের বাইরে তখন যদি রোগ নির্ণয়ের সুবিধাটুকুও পাওয়া না যায় তবে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনই বা কীভাবে করবে? যেখানে ১৭টি লক্ষ্যের তিন নম্বরেই রয়েছে স্বাস্থ্যসেবা নিশ্চিতের কথা।

তাইতো এ লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে গেটস ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশি এক মাইক্রোবায়োলজিস্ট জোর গলায় বলেছেন, এরইমধ্যে যেই প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে তার অভাবে অন্তত আমাদের শিশুদের ভোগা উচিত নয়।

বছরান্তে গেটস ফাউন্ডেশন গোলকিপারস নামক ওই অনুষ্ঠানের আয়োজন করে। চলতি বছর সেপ্টেম্বরে আয়োজিত ওই অনুষ্ঠানে বাংলাদেশের চাইল্ড হেলথ রিসার্স ফাউন্ডেশনের মাইক্রোবায়োলজিস্ট সেঁজুতি সাহা চিকিৎসা প্রযুক্তির অভাবে বাংলাদেশের শিশুরা কীভাবে স্বাস্থ্যসেবা বঞ্চিত হচ্ছেন তেমন উদাহরণ তুলে ধরেছিলেন।

তবে এ অবস্থা থেকে উত্তরণের জন্য দেশের মধ্যে থেকেই অনেকেই কাজ করে যাচ্ছেন। এমনই এক ব্যক্তির কথা তুলে ধরে এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে ফোর্বস ম্যাগাজিনে। মহৎ যে উদ্ভাবকের কথা ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে তার নাম খন্দকার সিদ্দিক-ই রাব্বানী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা।

তিনি মনে করেন, দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষার জন্য শুধু চিকিৎসা প্রযুক্তি আমদানি করাই যথেষ্ট নয়। শুধু অতিরিক্ত টাকার জন্যই যে এমন নির্ভরতা তিনি এড়ানোর পরামর্শ দিয়েছেন তেমনটি নয়। তিনি মনে করেন, চিকিৎসার যন্ত্রাংশগুলো ব্যবহারের জন্য নির্দিষ্ট যে আর্দ্রতা, বিদ্যুৎ ছাড়া অন্যান্য যেসব শর্ত থাকে সেগুলো মেনে সব জায়গায় তা ব্যবহার করা নাও যেতে পারে। এছাড়া বিশেষায়িত যন্ত্রাংশগুলো মেরামতের জন্য স্থানীয় লোকবল ছাড়া এগুলো অনেকটাই আবর্জনার মতো।

তার এমন মতের মিল পাওয়া যায় ল্যানসেটের এক গবেষণা প্রতিবেদনেও। কারণ ওই জার্নালে প্রকাশিত এ সংক্রান্ত এক গবেষণা প্রতিবেদনে দাবি করা হয়, গরিব দেশগুলোকে যেসব চিকিৎসা সংক্রান্ত যন্ত্রাংশ সহায়তা হিসেবে দেয়া হয়েছে তার ৪০ শতাংশই অকেজো। যেমন গাম্বিয়ার একটি হাসপাতালকে অক্সিজেন কনসেনট্রেটর সহায়তা হিসেবে দেয়া হলেও সেটি অকেজো হয়েই পড়ে আছে। বেশিরভাগ ক্ষেত্রেই সহায়তা গ্রহণকারী দেশগুলোর কাছে এসব যন্ত্রাংশ ই-বর্জ্য ছাড়া কিছুই না।

এসব বিষয় চিন্তা করে রাব্বানী তার ৪০ বছরের ক্যারিয়ারে স্থানীয়ভাবে যেসব যন্ত্র ব্যবহার করা যায় তেমন যন্ত্র উদ্ভাবনে কাজ করেছেন। এমন চিন্তা থেকেই নিচের যন্ত্রগুলো উদ্ভাবন করেছেন তিনি।

কম্পিউটার ভিত্তিক ইকেজি মেশিন : মূলত গ্রামীণ স্বাস্থ্যকর্মীদের কথা বিবেচনা করে এ যন্ত্রটি উদ্ভাবন করেছে রাব্বানীর টিম। এটা ব্যবহার করে স্বাস্থ্যকর্মীরা নিজেরাই রোগীর অবস্থা বোঝা ছাড়াও ইন্টারনেট ব্যবহার করে অন্যস্থানে থাকা চিকিৎসকদের ওই তথ্য দেখাতে পারেন। এছাড়া পরবর্তীতে পাঠানোর জন্য ডাটা সেভ করেও রাখতে পারেন। এই যন্ত্রের ব্যবহার অনেক সহজ হলেও বেশিরভাগ হাসপাতালই বিদেশি যন্ত্র কিনতেই বেশি আগ্রহী বলে জানিয়েছেন রাব্বানী।

কৃত্রিম হাত : এটা দেখতে খুব অসাধারণ না হলেও এর পেছনে ব্যয় মাত্র ২৫ ডলার। এটা ব্যবহার করে লেখা ও টাইপ করা সম্ভব।

সৌরশক্তি চালিত পানি বিশুদ্ধ করার যন্ত্র : দেশের মানুষের জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করার কথা চিন্তা করে রাব্বানী ও তার টিম মিলে সৌরশক্তিচালিত এক পদ্ধতি উদ্ভাবন করেছে। তবে এই পদ্ধতি কিছুটা জটিল এবং বাজারের অন্যান্য পানি বিশুদ্ধিকরণ পদ্ধতিগুলোর তুলনায় অনেকটা বেশি সময় নেয়।

পানি বিশুদ্ধিকরণের জন্য শেওলার কাগজ : সুইডেনের উপসালা বিশ্ববিদ্যালয় এবং রাব্বানীর টিম মিলে পানি বিশুদ্ধিকরণের জন্য এই প্রজেক্টে করছেন। এই পদ্ধতিতে শেওলার কাগজ ব্যবহার করছেন তারা। পানি বিশুদ্ধিকরণের অন্যান্য পদ্ধতিতেও যেসব জীবাণু থেকে যায় এই পদ্ধতি ব্যবহারে সেটুকু জীবাণুও আটকে যাবে। তবে এটা অনেক সময় সাপেক্ষ হওয়ায় তারা এটাকে সহজীকরণের কাজ করছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

রিয়েল এস্টেটে ঝুঁকেছে প্রযুক্তি প্রতিষ্ঠান, যোগ দিচ্ছে গুগলও
নির্বাচিত

গুগল ডকসে টেক্সট ওয়াটারমার্ক ফিচার চালু করল গুগল

টিকটক করতে মানা করায় আত্মহত্যা, ভিডিও করে স্বামীকে পাঠালেন স্ত্রী
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর বানাবে টিকটকের মালিক বাইটড্যান্স

যেসব কারণে স্মার্টফোন পরিবর্তন প্রয়োজন
কিভাবে করবেন

স্মার্টফোনেরও কি এক্সপায়ার ডেট থাকে?

গুগল ম্যাপে মিলবে অটোরিকশাও
প্রযুক্তি সংবাদ

গুগল ম্যাপে মিলবে অটোরিকশাও

পৃথিবীর প্রথম বাংলা ভাষাভাষী রোবট রিবো
নির্বাচিত

পৃথিবীর প্রথম বাংলা ভাষাভাষী রোবট রিবো

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়
টিপস

ফেসবুকে রিচ বাড়ানোর যত উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ইলেকট্রিক স্কুলবাস আমদানিতে শুল্ককর অব্যাহতি দিল এনবিআর
অর্থ ও বাণিজ্য

মোবাইল ফোনসহ ১১ খাত এনবিআরের অনলাইন ভ্যাট রিটার্নের আওতায়

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)
প্রযুক্তি সংবাদ

এআই ও গেমিংয়ের ভারী কাজে কতটা সক্ষম লেনোভো Legion Pro 5 (16AFR10)

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা
প্রযুক্তি বাজার

স্বর্ণ-স্টিল ছেড়ে আধুনিক প্রযুক্তিনির্ভর উপাদানে ঝুঁকছেন বিলাসী ঘড়ি নির্মাতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’
নির্বাচিত

লিনেক্স ইলেকট্রনিক্সের হাত ধরে বাজারে এলো ‘রিভারসং অ্যাস্ট্রো ৬’

আন্তর্জাতিক স্মার্টফোন ব্র্যান্ড রিভারসং (Riversong) আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে...

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

গ্রাহক সন্তুষ্টি ও নির্ভরযোগ্যতায় পিছিয়ে হায়ার

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

বিটোপিয়া নিয়ে অভিযোগ: তদন্তে সহযোগিতা করবে BASIS, প্রমাণ মিললে সদস্যপদ বাতিলের ইঙ্গিত

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 October 2019

বাংলাদেশি মেডিকেল ডিভাইস

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix